E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সুন্দরবনের বনদস্যু ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ

২০২৬ সেপ্টেম্বর ১০ ১৮:২০:৫৮
সুন্দরবনের বনদস্যু ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ

বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবনের কুখ্যাত বনদস্যু নানা ভাই বাহিনীর প্রধানসহ ১২ জন দস্যু ১৩ টি আগ্নয়াস্ত্র ও বিভিন্ন ধরণের ৬৭৬ রাউন্ড গোলাবরুদসহ কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করেছে। গত সোমবার সন্ধ্যায় পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসিদ্ধির চর এলাকায় এসব বনদস্যু আত্মসমর্পণ করেন। আজ বৃহস্পতিবার বিকালে আত্মসমর্পণের বিষয়টি আনুষ্ঠানিক ঘোষণা দেয় কোস্টগার্ড। 

আত্মসমর্পণকারী বনদস্যুরা হলেন নানা ভাই বাহিনী প্রধান জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমত (৩৬), সাইফুল্লাহ মোড়ল (৩৯), এখলাছুর রহমান (৩৮), রবিউল ইসলাম (৩৫), মফিজুল ইসলাম (৩৫), আজিম উদ্দিন গাজী (৩৭), আব্দুর রহমান শেখ (৩৬), শফিকুল ইসলাম (৫৩), মিন্টু গাজি (৩৯), আজিজুল গাজী (৩৫) ও শাহজাহান মালী (৩৫) ও আজিজুর রহমান (৪৫)। এদের বাড়ি বাগেরহাটের রামপাল, খুলনার পাইকগাছা ও ডুমুরিয়া এবং সাতক্ষীরার শ্যামনগর উপজেলায়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করে আরো জানান, সুন্দরবনে কোস্টগার্ডের ধারাবাহিক অভিযানের ফলে বিভিন্ন দস্যু বাহিনী ব্যাপকভাবে কোণঠাসা হয়ে পড়েছে। একারণে নিজের জীবন রক্ষায় তারা আত্মসমর্পণ করছে। এনিয়ে চলতি বছরে কয়েক দফায় আত্মসমর্পণ করেছেন ১০৮ জন বনদস্যু। এছাড়া নিয়মিত অভিযান চালিয়ে আটক করা হয়েছে আরও ২৯ জন বনদস্যুকে। জীবিত উদ্ধার করা হয়েছে বনদস্যুদের হাতে জিম্মি থাকা ৪২ জন বনজীবীকে।

(এস/এসপি/সেপ্টেম্বর ১০, ২০২৬)

পাঠকের মতামত:

১০ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test