খড়-বাঁশ-মাটিতে ফুটে উঠছে দেবীর অবয়ব, সোনাতলায় চলছে দুর্গাপূজার প্রস্তুতি
বিকাশ স্বর্ণকার, সোনাতলা : শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে বগুড়ার সোনাতলায় শুরু হয়েছে প্রতিমা তৈরির ব্যস্ততা। খড়, বাঁশ ও মাটির নিপুণ কারুকাজে ধীরে ধীরে ফুটে উঠছে দেবী দুর্গা ও তাঁর সঙ্গীদের অবয়ব। উপজেলার বিভিন্ন মন্দিরে মৃৎশিল্পীরা দিন-রাত ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কাজে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার বিভিন্ন মন্দির প্রাঙ্গণে খড় ও বাঁশ দিয়ে প্রতিমার কাঠামো তৈরির কাজ চলছে। কোথাও দেবী দুর্গার অবয়ব তৈরি করা হচ্ছে, আবার কোথাও গণেশ, কার্তিক, লক্ষ্মী ও সরস্বতীর কাঠামো গড়ে তোলা হচ্ছে। কাঠামো তৈরির পর তাতে মাটির প্রলেপ দেওয়া হবে। এরপর প্রতিমায় রং, সাজসজ্জা ও বিভিন্ন উপকরণ সংযোজন করে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হবে।
মন্দির কমিটির সদস্যরা জানান, আগামী ১৬ই অক্টোবর থেকে শারদীয় দুর্গোৎসব শুরু হয়ে ২১শে অক্টোবর পর্যন্ত চলবে। উৎসবকে ঘিরে মন্দিরগুলোতে এখন থেকেই চলছে নানা প্রস্তুতি। পূজার দিনগুলোতে ঢাকের বাদ্য, ধর্মীয় আচার-অনুষ্ঠান ও ভক্তদের উপস্থিতিতে মুখর হয়ে উঠবে মন্দির প্রাঙ্গণ।
প্রতিমা তৈরির কারিগর রবীন্দ্রনাথ পাল ফরিদপুর থেকে সোনাতলায় এসেছেন। তাঁর সঙ্গে সহযোগী হিসেবে কাজ করছেন কার্তিক চন্দ্র পাল ও বিমল চন্দ্র পাল।
রবীন্দ্রনাথ পাল জানান, একটি পুরো প্রতিমা তৈরি করতে কমপক্ষে ২০ থেকে ২৫ দিন সময় লাগে। প্রতিমার আকার, নকশা ও কাজের ধরন অনুযায়ী প্রতিটি প্রতিমার জন্য ৩৫ হাজার থেকে ৪০ হাজার টাকা, এমনকি ৮০ হাজার টাকা পর্যন্ত মজুরি নেওয়া হয়।
তিনি জানান, এবার সোনাতলা সহ বিভিন্ন এলাকায় চুক্তির ভিত্তিতে ৬ থেকে ৮টি প্রতিমা তৈরির কাজ করছেন তাঁরা। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমা মন্দির কমিটির কাছে হস্তান্তর করাই তাঁদের প্রধান লক্ষ্য।
মৃৎশিল্পীরা জানান, প্রতিমা তৈরির কাজের প্রথম ধাপে বাঁশ ও খড় দিয়ে কাঠামো তৈরি করা হয়। এরপর ধাপে ধাপে মাটি দিয়ে কাঠামো ঢেকে দেবীর অবয়ব ফুটিয়ে তোলা হয়। মাটি শুকানোর পর দেওয়া হয় রং ও নানা ধরনের অলংকার। সবশেষে শাড়ি, গহনা ও অন্যান্য সাজসজ্জার উপকরণে দেবী দুর্গা ও তাঁর সঙ্গীদের দৃষ্টিনন্দন করে তোলা হয়।
দুর্গাপূজা যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে মৃৎশিল্পীদের কর্মব্যস্ততা। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিমা তৈরির কাজ শেষ করতে সকাল থেকে রাত পর্যন্ত নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন তাঁরা। তাঁদের হাতের নিপুণ ছোঁয়ায় খড়-বাঁশ-মাটির কাঠামো ধীরে ধীরে রূপ নিচ্ছে পূজার আরাধ্য দেবী দুর্গার প্রতিমায়।
(বিএস/এসপি/সেপ্টেম্বর ১১, ২০২৬)
পাঠকের মতামত:
- নগরকান্দায় চৌমুখায় লিজকৃত জমি নিয়ে অপপ্রচারের অভিযোগ
- আমার অনুভবে আমীরুল ইসলাম
- সিধ কেটে ঘরে ঢুকে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ মামলায় ২ যুবক গ্রেপ্তার
- পঞ্চগড় শিশু-কিশোর ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে বিজয়ী গলেহা ফুটবল একাডেমি
- রাজৈরে প্রবাসী ও যুব সমাজ উদ্যোগে উজ্জ্বল আলো ও বৃক্ষ রোপন
- তিন দশকে ১০ হাজার সাপ উদ্ধার করে সুন্দরবনে ছেড়েছে শামছু
- বাংলাদেশ সনাতন পার্টির সাতক্ষীরা জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত
- সুন্দরবনে হরিণ শিকারের ৪ বস্তা মালাফাঁদসহ ট্রলার জব্দ, নদী সাঁতরে পালিয়েছে শিকারিরা
- বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
- খড়-বাঁশ-মাটিতে ফুটে উঠছে দেবীর অবয়ব, সোনাতলায় চলছে দুর্গাপূজার প্রস্তুতি
- শিক্ষা যখন ক্ষমতার নয়, মুক্তির হাতিয়ার
- পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার
- পাংশায় গ্রামীণ সড়ক উন্নয়নের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
- ইউএনওর তদন্তে সত্যতা, সীমানা নির্ধারণ—পুনঃখননের দাবি এলাকাবাসীর
- মহম্মদপুরে দ্যা হিউম্যানিটির বৃক্ষরোপণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ‘চুপচাপ জন্মদিনটা পার করতে ইচ্ছে করে’
- ‘দেশীয় অর্থায়নে সম্পূর্ণ হবে পদ্মা ব্যারেজ’
- ‘ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার’
- ‘পাকিস্তান ক্রিকেটকে তামাশা বানিয়েছে পিসিবি’
- কঙ্গোতে ভয়াবহ আগুন, নিহত ২৯
- ২০২৭ সালের হজের নিবন্ধন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত
- মানবজাতির অস্তিত্ব হুমকির মুখে ফেলবে এআই!
- স্বর্ণের দাম আরো কমলো
- ‘বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে’
- ‘আমরা বৈষম্যের শিকার’
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- সিরাজগঞ্জে ৬০ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ
- বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হারুন-উর-রাশীদ আসকারী
- মাগুরায় আমন ধান ক্রয়ের লক্ষে লটারিতে কৃষক নির্বাচন
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- শ্রীনগরে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকের প্রচারণা তুঙ্গে
- সোনাগাজীতে মুদিদোকানের গোডাউন থেকে ৫ হাজার ৩০০ লিটার ভোজ্য তেল উদ্ধার
- জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, কুমিল্লা শাখার নতুন কমিটি গঠিত
- সিলেটের অভিনয় শিল্পী কেউরি কামাল উদ্যমী যুবক
- ২০২১ ও ২০২২ সালের শিল্পকলা পদক পাচ্ছেন ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ‘জুলাই যোদ্ধা নামে আওয়ামী ফ্যাসিস্টরা সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে’
- পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টের উদ্বোধন
- চাঁদপুরে ব্যবসায়ী নারায়ণ ঘোষ হত্যা মামলায় রাজু শীলের যাবজ্জীবন
- কলাপাড়ায় অস্ত্রসহ ৬ ডাকাত আটক
- বাউফলে মেয়েকে কেন্দ্রে নেওয়ার পথে প্রধান শিক্ষক বাবার মৃত্যু
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- ভোট বর্জন সার্থক: রিজভী
- চুয়াডাঙ্গায় তীব্র তাপদাহে নষ্ট হচ্ছে কৃষি ফসল
- ‘চুপচাপ জন্মদিনটা পার করতে ইচ্ছে করে’
১১ সেপ্টেম্বর ২০২৬
- নগরকান্দায় চৌমুখায় লিজকৃত জমি নিয়ে অপপ্রচারের অভিযোগ
- সিধ কেটে ঘরে ঢুকে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ মামলায় ২ যুবক গ্রেপ্তার
- পঞ্চগড় শিশু-কিশোর ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে বিজয়ী গলেহা ফুটবল একাডেমি
- রাজৈরে প্রবাসী ও যুব সমাজ উদ্যোগে উজ্জ্বল আলো ও বৃক্ষ রোপন
- তিন দশকে ১০ হাজার সাপ উদ্ধার করে সুন্দরবনে ছেড়েছে শামছু
- বাংলাদেশ সনাতন পার্টির সাতক্ষীরা জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত
- সুন্দরবনে হরিণ শিকারের ৪ বস্তা মালাফাঁদসহ ট্রলার জব্দ, নদী সাঁতরে পালিয়েছে শিকারিরা
- বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
- খড়-বাঁশ-মাটিতে ফুটে উঠছে দেবীর অবয়ব, সোনাতলায় চলছে দুর্গাপূজার প্রস্তুতি
- পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার
- পাংশায় গ্রামীণ সড়ক উন্নয়নের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
- ইউএনওর তদন্তে সত্যতা, সীমানা নির্ধারণ—পুনঃখননের দাবি এলাকাবাসীর
- মহম্মদপুরে দ্যা হিউম্যানিটির বৃক্ষরোপণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ‘দেশীয় অর্থায়নে সম্পূর্ণ হবে পদ্মা ব্যারেজ’
- সাতক্ষীরায় পৌরসভার অবৈধ উচ্ছেদ অভিযান
-1.gif)