E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাজৈরে প্রবাসী ও যুব সমাজ উদ্যোগে উজ্জ্বল আলো ও বৃক্ষ রোপন

২০২৬ সেপ্টেম্বর ১১ ১৮:৪৮:০১
রাজৈরে প্রবাসী ও যুব সমাজ উদ্যোগে উজ্জ্বল আলো ও বৃক্ষ রোপন

বিপুল কুমার দাস, রাজৈর : মাদারীপুরের রাজৈর উপজেলার প্রান্তিক গ্রাম দক্ষিণ পাখুল্লায় প্রবাসী ও স্থানীয় যুব সমাজের উদ্যোগে এক কিলোমিটার ব্যাপী সড়কে চুরি-ডাকাতি ঠেকাতে সোলার প্যানেল লাইট স্থাপন, শতাধিক ফলজ বৃক্ষ রোপণ ও গ্রামের প্রবেশ দ্বারে নান্দনিক একটি তোরণ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেছেন প্রবাসীরা।

আজ শুক্রবার রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের দক্ষিন পাখুল্লা বায়তুস সাত্তার জামে মসজিদ প্রাঙ্গণে প্রবাসী ও স্থানীয় যুব সমাজের আয়োজনে" নিজের গ্রাম নিজের দায়িত্ব, উন্নয়নে সবাই একসাথে" এই স্লোগান আয়োজিত অনুষ্ঠানে রাজৈর উপজেলা প্রবাসী কল্যান সমিতির প্রতিষ্ঠাতা সাদ্দাম ফকিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ মো আমিনুল ইসলাম, সাউথ আফ্রিকা প্রবাসী ও সমাজসেবক মো আনিস রহমান আলী ফকির।

এসময় উপস্থিত ছিলেন আরিফ ফকির, বাবু ফকির, আরাফ বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক সুজন হোসেন রিফাত, আরাফ বাংলাদেশের পরিচালক মো শাওন করিম।

এসময় গণমাধ্যমের বিপুল কুমার দাস, আবু বক্কার, আনোয়ার হোসেন, আরিফুর রহমান বেগ টিপু, আলি শেখ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, প্রবাসে থাকা দক্ষিন পাখুল্লার সন্তানদের সহযোগিতায় এবং স্থানীয় যুব সমাজের সম্মিলিত প্রচেষ্টায় এই উদ্যোগ নেওয়া হয়েছে, নিজের গ্রামের উন্নয়নে প্রবাসীরা ভবিষ্যতে আরোও জনকল্যাণমুখী কাজ করবে বলে এমনটা জানান।

(বিডি/এসপি/সেপ্টেম্বর ১১, ২০২৬)

পাঠকের মতামত:

১১ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test