E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শিমুলিয়া ঘাটে বেদেদের হামলায় স্টাফ ও পর্যকটসহ আহত ১৫

২০২৬ সেপ্টেম্বর ১৩ ১৮:৫৫:০৭
শিমুলিয়া ঘাটে বেদেদের হামলায় স্টাফ ও পর্যকটসহ আহত ১৫

মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে বেদেদের সংঘবন্ধ হামলায় পর্যটকসহ পর্যটকসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। এদের মধ্যে ৫ জন গুরুতর আহত হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে শিমুলিয়া ঘাটের দাদা ভাই ফাস্ট ফুটের দোকানে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, রাত সাড়ে ৮ টার দিকে বেদে সম্প্রদায়ের কয়েকজন লোক শিমুলিয়া ঘাটে গিয়ে দাদা ভাই ফাস্ট ফুটের দোকানে কয়েকটি জুসের আর্ডার করে। এ সময় কথা কটাকাটির এক পর্যায়ে বেদেদের সাথে ওই দোকানের লোকদের বাক-বিতন্ডতা হয়। পরে কয়েকটি রেস্টুরেন্ট মালিক মিলে বেদে সম্প্রদায়ের লোকজনকে ধাওয়া দিয়ে ঘাট থেকে বের করে দেয়। এর কিছুক্ষন পর পার্শ্ববর্তী খড়িয়া ও গোয়ালী মান্দ্রা বেদে পল্লী হতে এক দেড় শ’ বেদে সম্প্রদায়ের লোক এসে দাদা ভাই ফাস্ট ফুটসহ কয়েকটি রেস্টুরেন্টে হামলা করে ব্যাপক ভাংচুর ও ক্ষতি সাধন করে। এ সময় বেদেদের হামলাম কমপক্ষে ১৫ ব্যক্তি আহত হয়। গুরুতর আহত ৪ জন হোটেল স্টাফ ও একজন পর্যটকসহ মোট ৫ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় স্থানীয় লোকজন ও পর্যটকদের মাঝে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ১৩, ২০২৬)

পাঠকের মতামত:

১৩ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test