E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পঞ্চগড় শিশু-কিশোর ফুটবল টুর্নামেন্টের শেষ কোয়াটারে বিজয়ী টুকু ফুটবল একাডেমি 

২০২৬ সেপ্টেম্বর ১৩ ১৯:৪১:১৭
পঞ্চগড় শিশু-কিশোর ফুটবল টুর্নামেন্টের শেষ কোয়াটারে বিজয়ী টুকু ফুটবল একাডেমি 

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : পঞ্চগড় সদর উপজেলার গলেহাহাট ফাযিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত শিশু-কিশোর অনুর্ধ্ব ১৬ টুর্নামেন্টের আজ শুক্রবার কোয়াটার ফাইনালে ২-১ গোলে মীরগড় ফুটবল একাডেমিকে পরাজিত করে বিজয়ী হয়েছে টুকু ফুটবল একাডেমি পঞ্চগড়। অবদা ম্যাচ হবার গৌরব অর্জন করেছে মীরগড় ফুটবল একাডেমমির খেলোয়াড় মাহিম। এর আগের ম্যাচ বিকাল তিনটায় অনুষ্ঠিত হয়েছে অনুর্ধ্ব-১২। এ খেলায় চৌধুরীহাট ফুটবল দলকে ২-০ গোলে পরাজিত করে বিজয়ী হয়েছে ফুলপাড়া ফুটবল দল।

ম্যান অব দা ম্যাচ হবার গৌরব অর্জন করেছে চৌধুরীহাট ফুটবল দলের খেলোয়াড় ৪র্থ শ্রেণির আওলাদ।টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার পর্যায়ক্রমে। এতে বিকাল ৩টায় লড়বে অনুর্ধ্ব ১২ তে ষড়ঋতু জগদল বনাম চছপাড়া ফুটবল দল। বিকাল চারটায় মাঠে নামবে অনুর্ধ্ব ১৬ গলেহাহাট ফাযিল মাদ্রাসা বনাম লাল তরুন ফুটবল একাডেমি টুনিরহাট। টুর্নামেন্ট দু'টির উদ্বোধন হয়েছে গত ৫ সেপ্টেম্বর শনিবার।

দু'পর্বের খেলায় অতিথি হিসেবে যথাক্রমে উপস্থিত ছিলেন পঞ্চগড় বিষ্ণু প্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জোবায়ের ইসলাম বাদল, পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন ডালি, ৪ং কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ তোফায়েল প্রধান, ইউনিয়ন বিএনপির সাধারণ মোঃ আমিনার রহমান।

সভাপতিত্ব করেন পঞ্চগড় বিদ্রোহী শিশু-কিশোর থিয়েটারের সভাপতি ও গলেহাহাট ফাযিল মাদ্রাসার বাংলা বিভাগের সহকারি অধ্যাপক মোঃআব্দুর রহিম।আজকে ম্যাচ দুটি উৎসর্গ করা হয়েছে এলাকার আদর্শিক শিক্ষক গলেহা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রয়াত মোঃমুসলিম উদ্দীনকে।

(আরএআর /এসপি/সেপ্টেম্বর ১৩, ২০২৬)

পাঠকের মতামত:

১৩ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test