চাটমোহরে দিনমজুরের মৃত্যুর ঘটনায় অনেককে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ
চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহরে তুচ্ছ ঘটনায় মারধরের শিকার আব্দুল বারেক ওরফে বাকি নামের এক দিনমজুরের মৃত্যুর ঘটনায় গ্রামের অনেককে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ উঠেছে মামলার বাদির বিরুদ্ধে।
ভুক্তভোগীদের দাবি, তারা ঘটনার সময় কেউ এলাকায় ছিলেন না, কেউ মাঠে কাজে ছিলেন। তারপরও তাদের হত্যা মামলার আসামি করা হয়েছে। আর মামলা বাদি তিনি এলাকাতে ছিলেন না। ঢাকায় থাকেন। সেখান থেকে এসে মামলা করেছেন বলে অভিযোগ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে চাটমোহর উপজেলার পাশর্^ডাঙ্গা ইউনিয়নের সজনাই গ্রামে গিয়ে ভুক্তভোগী ও এলাকাবাসীর সাথে আলাকালে এ তথ্য জানা গেছে।
মামলা সূত্রে জানা গেছে, গত ২৯ আগস্ট সজনাই গ্রামের সোবাহান আলীর ছেলে আব্দুল বারেক ওরফে বাকি তার পাঁঠা ছাগলকে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করাতে নিয়ে গেলে প্রতিবেশী একই গ্রামের জাহের মোল্লার ছেলে রবিউল ইসলাম রবি বাঁধা দেয়। এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রবি ও তার স্ত্রী বাকিকে মারধর করেন। বাঁশ ও কাঠের বাটাম দিয়ে বাকির মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত জখম হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২ সেপ্টেম্বর সকাল দশটায় মারা যান আব্দুল বারেক।
এ ঘটনায় নিহত বারেকের চাচা ওয়াহাব প্রামাণিক বাদি হয়ে চাটামোহর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় রবি ও তার স্ত্রী রেশমা সহ ১০ জনকে আসামি করা হয়। ইতিমধ্যে মামলার প্রধান দুই আসামি রবি ও তার স্ত্রী রেশমাকে গত ১১ সেপ্টেম্বর রাতে গ্রেপ্তার করেছে র্যাব।
এলাকাবাসীর অনেকে জানান, ওই মামলায় সজনাই গ্রামের কিছু সাধারণ মানুষকে আসামি করা হয়েছে। মারামারির ঘটনার সাথে তারা সম্পৃক্ত নন, এমনকি ঘটনার সময় ঘটনাস্থলে তারা উপস্থিতও ছিলেন না। মামলার আসামি করায় তারা আতঙ্কে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। তাদের পরিবার উদ্বেগ উৎকণ্ঠায় দিন পার করছে।
স্থানীয় বাসিন্দা ও মামলায় অভিযুক্ত আসামি জাকির, মতিনের ভাই আলহাজ্ব লুৎফর রহমান হাসু বলেন, মামলার বাদি এজাহারে উল্লেখ করেছেন জাকির, মতিন, মাহমুদ, উজ্জল, আওয়াল ও মোস্তব উপস্থিত থেকে বাঁশের লাঠি ও কাঠের বাটাম দ্বারা বাকিকে আঘাত করে। এটি সম্পূর্ন মিথ্যাচার ও উদ্দেশ্য প্রণোদিত। অভিযুক্তদের মধ্যে মাহমুদ আলী প্রবাসী। তিনি ১৫ দিন আগে কুয়েত থেকে এসে রংপুরে তার আত্মীয়ের বাড়িতে অবস্থান করছিলেন। এছাড়া জাকির তার প্রতিষ্ঠানের কাজে চাটমোহরে, মতিন পাশর্^ডাঙ্গা বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানে এবং অন্যান্যরা মাঠে পাটের আঁশ ছড়ানোর কাজে ছিলেন।
কামরুল হাসান বর্ষণ নামের এক বাসিন্দা বলেন, নিহত বাকির আত্মীয় দেলোয়ার ঘটনার সময় সেখানে উপস্থিত হয়ে উত্তেজনা কমানোর চেষ্টা করেন এবং তিনি ঘটনার সবকিছুই জানেন। তিনি মামলায় এলাকার নিরীহ মানুষকে আসামি করার বিরোধিতা করার কারণে অন্যায়ভাবে তাকেও মামলার আসামি করা হয়েছে। আর মামলার বাদি ওয়াহাব প্রামাণিক ২৫ বছর আগে এলাকা ছেড়ে পালিয়ে ঢাকায় বসবাস করেন। তিনি ঘটনার দিন এলাকাতে ছিলেন না। অথচ তিনি ঢাকা থেকে এসে মামলার বাদি হয়েছেন। তিনি উদ্দেশ্য প্রণোদিতভাবে এলাকার কিছু মানুষকে হয়রানী করতে মামলার আসামি করেছেন।
শফি উদ্দিন প্রামানিক বলেন, উজ্জল নামের যে ছেলেটাকে আসামি করা হয়েছে সে সেদিন আমার সাথে আমার পাট ছোলার কাজে ছিল। সেই কিছুই জানে না, অথচ তাকেও আসামি করা হয়েছে। আমরা চাই যে বা যারা দোষী তারাই শাস্তি পাক। কিন্তু কোনো নিরীহ মানুষকে যেন হয়রানী করা না হয়। ঘটনার সত্যতা উদঘাটনে পুলিশের নিরপেক্ষ তদন্ত ও এলাকাবাসীর জবানবন্দি নেওয়ার দাবি জানাচ্ছি।
প্রবাসী মাহমুদ আলীর স্ত্রী ছুম্মা খাতুন বলেন, আমার স্বামী দেশে আসার পর ছেলেকে বিয়ে দিয়েছি। আমরা পরিবার সহ নীলফামারী বেয়াই বাড়িতে ছিলাম। সেখানে থাকাবস্থায় শুনি এলাকায় মারামারি হয়েছে, একজন মারাও গেছে। সেটা জেনে বাড়িতে আসার চেষ্টা করছিলাম আমরা। এর মধ্যে আবার শুনি মার্ডার মামলায় আমার স্বামীকেও আসামি করা হয়েছে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।
মামলার বাদি ওয়াহাব প্রামাণিক বলেন, ওরা প্রতাপশালী লোক। ওরা বহুত লোককে মারছে। আমরাতো কাউকে মারতে পারিনি, মাইর খায়ে আসছি। মতিন, জাকির ওরা মারার হুকুম দিছে। মারার হুকুম দিলে কি ওরা আসামি হয় না? মারার হুকুম দিছে তার প্রমাণ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, যাদের বলছে তারাই আমাদের বলছে। হত্যার সাথে তারা জড়িত বিধায় মামলার আসামি করা হয়েছে। ঘটনার দিন ঘটনাস্থলে আপনি উপস্থিত ছিলেন কি না জানতে চাইলে তিনি ওইদিন এলাকায় ছিলেন না বলে স্বীকার করেন।
এ বিষয়ে চাটমোহর থানার ওসি মোহা: অলিউর রহমান বলেন, ইতিমধ্যে মামলার প্রধান দুই আসামি রবি ও তার স্ত্রী রেশমাকে র্যাব গ্রেপ্তার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা তাদের আদালতে সোপর্দ করেছি। আর মামলার তদন্ত অব্যাহত আছে। তদন্তে যাদের সম্পৃক্ততা মিলবে তাদের গ্রেপ্তার করা হবে। কিন্তু পুলিশ নিরীহ বা ঘটনার সাথে সম্পৃক্ত নয় এমন মানুষদের হয়রানী করবে না।
(এসএইচ/এসপি/সেপ্টেম্বর ১৪, ২০২৬)
পাঠকের মতামত:
- ১ হাজার ২শ’ মিটার চায়না ম্যাজিক জাল ধ্বংস
- মহম্মদপুরে জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকী ও ‘নজরুল বর্ষ উদযাপন
- ‘বাল্যবিয়ে প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে’
- নোংরা পরিবেশে খাবার তৈরি: দুই হোটেলকে ১৪ হাজার টাকা জরিমানা
- সাতক্ষীরার আবাদেরহাটে অসহায় বৃদ্ধা রউফুন্নেছার জদি দখল, ভাঙচুর ও লুটপাট
- দিনাজপুরে বিএডিসি'র সার নিয়ে তুঘলকি কারবার
- বাংলালিংক গ্রাহকদের জন্য ‘কথা বলা শুক্রবারে ফ্রি’
- চাটমোহরে দিনমজুরের মৃত্যুর ঘটনায় অনেককে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ
- বাগেরহাটে নিখোঁজের তিনদিন পর খালে মিললো শিশুর লাশ, আটক ৫
- সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- বিটপি গ্রুপের কর্মীদের উন্নত এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক
- কলাপাড়ায় বাস চাপায় ছয় বছরের শিশুর মৃত্যু
- লোকালয় থেকে উদ্ধার ৯ ফুট অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
- কলারোয়ায় ৫৪ আওয়ামী লীগ নেতাকর্মীর নামে মামলা, গ্রেপ্তার ১
- পাংশা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- চাঁদা না পেয়ে নানাভাবে ফাঁসানোর চেষ্টা, ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন
- ‘অধিকাংশ কর্মকর্তা চোর’-দুর্নীতির দায় কি শুধু কর্মকর্তাদের?
- আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স
- টানা পঞ্চমবার ‘সাহসী সাংবাদিকতা’ সম্মাননা পেলেন ছাবেদ সাথী
- নানা বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশু হাফসার
- কাপ্তাইয়ে ৬০ বছরের ১৩২ কেভি লাইন পরিণত হয়েছে মরণফাঁদে
- শহরে যেভাবে গড়ে তুলবেন সবুজ ছাদবাগান
- ভুয়া ওয়ারেন্টে গ্রেপ্তার-হয়রানি বন্ধে যে নির্দেশনা দিলেন হাইকোর্ট
- ‘মঙ্গলবার রাত থেকেই সংকট দূর হয়ে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে’
- ‘আমার জীবনটা এখন তেলছাড়া, সবজিময়’
- ‘জুলাই যোদ্ধা নামে আওয়ামী ফ্যাসিস্টরা সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে’
- পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টের উদ্বোধন
- কলাপাড়ায় অস্ত্রসহ ৬ ডাকাত আটক
- বাউফলে মেয়েকে কেন্দ্রে নেওয়ার পথে প্রধান শিক্ষক বাবার মৃত্যু
- ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার
- তারাকান্দায় নির্যাতিত ও অসহায় পরিবারের পাশে ওসি ওয়াজেদ
- ভোট বর্জন সার্থক: রিজভী
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- বগুড়া জেলা ছাত্রলীগ নেতা মাহফুজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও গ্রেফতারের দাবি
- চুয়াডাঙ্গায় তীব্র তাপদাহে নষ্ট হচ্ছে কৃষি ফসল
- সরকারি জমি আত্মসাৎ চেষ্টার অভিযোগে ইউনিয়ন আ.লীগ সভাপতির বিরুদ্ধে মামলা
- কলাপাড়ায় কৃষকদের সরকারি প্রণোদনার সার ও বীজ বিতরণ
- লক্ষ্মীপুরে সংঘর্ষ-হত্যার ঘটনায় ৪ মামলা, এ্যানীসহ আসামি সাড়ে তিন হাজার
- বৃত্তির দাবিতে কেন্দুয়ায় কিন্ডার গার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন বিক্ষোভ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ‘বিএনপি নির্বাচিত হলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে’
- আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স
- ভৈরবে ধর্ষণের অভিযোগে স্বামী ও পর্নোগ্রাফি মামলায় স্ত্রী গ্রেপ্তার
- টানা পঞ্চমবার ‘সাহসী সাংবাদিকতা’ সম্মাননা পেলেন ছাবেদ সাথী
- নীলফামারী- ২ আসনে জামায়াতের সাংগঠনিক শক্তি প্রদর্শন
১৪ সেপ্টেম্বর ২০২৬
- ১ হাজার ২শ’ মিটার চায়না ম্যাজিক জাল ধ্বংস
- মহম্মদপুরে জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকী ও ‘নজরুল বর্ষ উদযাপন
- ‘বাল্যবিয়ে প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে’
- নোংরা পরিবেশে খাবার তৈরি: দুই হোটেলকে ১৪ হাজার টাকা জরিমানা
- সাতক্ষীরার আবাদেরহাটে অসহায় বৃদ্ধা রউফুন্নেছার জদি দখল, ভাঙচুর ও লুটপাট
- দিনাজপুরে বিএডিসি'র সার নিয়ে তুঘলকি কারবার
- চাটমোহরে দিনমজুরের মৃত্যুর ঘটনায় অনেককে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ
- বাগেরহাটে নিখোঁজের তিনদিন পর খালে মিললো শিশুর লাশ, আটক ৫
- সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- কলাপাড়ায় বাস চাপায় ছয় বছরের শিশুর মৃত্যু
- লোকালয় থেকে উদ্ধার ৯ ফুট অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
- কলারোয়ায় ৫৪ আওয়ামী লীগ নেতাকর্মীর নামে মামলা, গ্রেপ্তার ১
- পাংশা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- চাঁদা না পেয়ে নানাভাবে ফাঁসানোর চেষ্টা, ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন
- নানা বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশু হাফসার
- কাপ্তাইয়ে ৬০ বছরের ১৩২ কেভি লাইন পরিণত হয়েছে মরণফাঁদে
-1.gif)








