নড়াইলে ধর্ষণের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা
রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়ায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মো. তরিকুল ইসলামের বিরুদ্ধে মামলা হয়েছে। তিনি কাশিপুর ইউনিয়ন যুবদলের সভাপতি এবং ঈশানগাতী গ্রামের মৃত ইকলাস মোল্যার ছেলে।
আজ বুধবার সকালে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত ৭ সেপ্টেম্বর ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে নড়াইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করেন। পরে আদালতের নির্দেশে মামলাটি লোহাগড়া থানায় পাঠানো হলে পুলিশ তা রুজু করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগীর স্বামী চাকরির কারণে ঢাকায় থাকেন। এ সুযোগে তরিকুল ইসলাম ওই গৃহবধূকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দেওয়াসহ অশালীন আচরণ করতেন বলে অভিযোগ করা হয়েছে। এতে রাজি না হওয়া এবং বিষয়টি স্বামীকে জানানোয় তরিকুল তার ওপর ক্ষিপ্ত হন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, গত ৩১ আগস্ট দিবাগত রাত আড়াইটার দিকে বাড়িতে হাঁস-মুরগির অস্বাভাবিক ডাকাডাকির শব্দ শুনে ঘর থেকে বের হন ওই গৃহবধূ। পরে হাঁস-মুরগি দেখে ঘরে ফেরার সময় পেছন থেকে তরিকুল তাকে জাপটে ধরেন বলে অভিযোগ করা হয়। এ সময় আরও দুই থেকে তিনজনের সহযোগিতায় তাকে ধর্ষণ করা হয় বলেও মামলায় উল্লেখ রয়েছে।
ভুক্তভোগীর ধস্তাধস্তি ও গোঙানির শব্দ শুনে তার মেয়ে ঘুম থেকে উঠে চিৎকার করলে অভিযুক্তরা পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এছাড়া ঘটনার ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মো. তরিকুল ইসলামের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে লোহাগড়া উপজেলা যুবদলের সভাপতি খান মাহমুদ আলম বলেন, বিষয়টি তদন্ত করে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান বলেন, মামলার অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(আরএম/এসপি/সেপ্টেম্বর ১৬, ২০২৬)
পাঠকের মতামত:
- ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, চরম দুর্ভোগে নগরকান্দার কৃষক
- রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ, মেরামতে আসেনি ভারতীয় প্রকৌশলী
- ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ
- সাতক্ষীরায় ভেজাল সার ও কীটনাশক বিপননের দায়ে ব্যবসায়ীর কারাদণ্ড
- এডিবির ‘উইমেন ইন বিজনেস চ্যাম্পিয়ন’ অ্যাওয়ার্ড জিতল ব্র্যাক ব্যাংক
- পকেট খরচের টাকা জোগাতে অটোভ্যান চালাত পঞ্চম শ্রেণির ছাত্র, মিলল মরদেহ
- ফরিদপুরে হাসান শেখ হত্যা মামলায় স্ত্রীসহ ৪ জনের যাবজ্জীবন
- শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন
- নড়াইলে ধর্ষণের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা
- যুবদলের আয়োজনে ঈশ্বরদীতে ডেঙ্গু প্রতিরোধে কর্মসূচির উদ্বোধন
- নর্দার্ন সি রুটে নিরাপদ নৌচলাচলে নিজস্ব ড্রেজিং বহর গড়ছে রসাটম
- এক জীবনে আর কি চাই!
- ভিআইপি কক্ষে ক্ষমতার দম্ভ
- জিন্নাহ প্রীতি কেন বিপজ্জনক?
- লাইসেন্স ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন, বড় দুর্ঘটনার শঙ্কা, প্রশাসনের জরুরি নজরদারি দাবি
- রাজনীতি থেকে ব্যবসায়ী নেতৃত্ব, পাংশায় আলোচনায় বাহারাম হোসেন সরদার
- পদ্মার চরে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে বিশেষ পরিদর্শন
- বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল
- ‘স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোন ধরনের সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না’
- ‘আমার সিদ্ধান্তেই বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি দল’
- ‘অবহেলায় যেন গণতন্ত্র হারিয়ে না যায়’
- জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস সরবরাহ, স্বস্তি ফিরছে বিদ্যুৎ-শিল্প খাতে
- টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন জ্যোতি
- লে. জেনারেল নিয়াজী চট্টগ্রাম সফর করেন
- গোবিপ্রবি ছাত্র গণমঞ্চের সদস্যসচিব শাওনের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
- বৃত্তির দাবিতে কেন্দুয়ায় কিন্ডার গার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন বিক্ষোভ
- ‘বিএনপি নির্বাচিত হলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে’
- বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল
- কুমিল্লায় কাউন্সিলর হত্যা মামলার দুই আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
- ভৈরবে ধর্ষণের অভিযোগে স্বামী ও পর্নোগ্রাফি মামলায় স্ত্রী গ্রেপ্তার
- গাইবান্ধায় চোর সন্দেহে গণপিটুনি, ৩ জনের মৃত্যু
- কুমিল্লায় নাবালিকাকে ধর্ষণের দায়ে আলাউদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ড
- কলাপাড়ায় ওসির প্রত্যাহারের দাবিতে থানা ঘেরাও, ঝাড়ু মিছিল
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- গলাচিপায় মহান বিজয় দিবস পালিত
- নীলফামারী- ২ আসনে জামায়াতের সাংগঠনিক শক্তি প্রদর্শন
- কৃষক হত্যা দিবসে নীলফামারীতে কৃষক সমাবেশ
- চাঁদপুরে উত্তাপের মাঠে নিরুত্তাপ ভোট
- কিছু ভুল শুধরে নিলেই নতুন বছর কাটবে ভালো
- দুদকের মামলায় ভিন্নমত, জ্যেষ্ঠ বিচারপতির এজলাস ত্যাগ
- কয়লা সংকটে উৎপাদন বন্ধ ৩০০ কোটি টাকার বিদ্যুৎকেন্দ্রে
- জাতীয় কবির শ্বশুর বাড়িতে নানা আয়োজনে জন্মদিন পালিত
- আগের চেয়েও একটু বেশি
- ‘৭-৮ বছরে বাংলাদেশ হবে ক্যাশলেস ইকোনমির বড় কেন্দ্র’
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
১৬ সেপ্টেম্বর ২০২৬
- ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, চরম দুর্ভোগে নগরকান্দার কৃষক
- রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ, মেরামতে আসেনি ভারতীয় প্রকৌশলী
- ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ
- সাতক্ষীরায় ভেজাল সার ও কীটনাশক বিপননের দায়ে ব্যবসায়ীর কারাদণ্ড
- পকেট খরচের টাকা জোগাতে অটোভ্যান চালাত পঞ্চম শ্রেণির ছাত্র, মিলল মরদেহ
- নড়াইলে ধর্ষণের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা
- যুবদলের আয়োজনে ঈশ্বরদীতে ডেঙ্গু প্রতিরোধে কর্মসূচির উদ্বোধন
- লাইসেন্স ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন, বড় দুর্ঘটনার শঙ্কা, প্রশাসনের জরুরি নজরদারি দাবি
- রাজনীতি থেকে ব্যবসায়ী নেতৃত্ব, পাংশায় আলোচনায় বাহারাম হোসেন সরদার
- পদ্মার চরে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে বিশেষ পরিদর্শন
-1.gif)








