রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ, মেরামতে আসেনি ভারতীয় প্রকৌশলী
সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : দেশব্যাপী তীব্র লোডশেডিংয়ের মধ্যে বয়লার অতিরিক্ত গরম হয়ে যাওয়া ও প্রয়োজনীয় কারিগরি জটিলতার দোহাই দিয়ে গত চার দিন ধরে বন্ধ রাখা হয়েছে বাগেরহাটের রামপাল মৈত্রী তাপ বিদ্যুৎকেন্দ্রের ২ নম্বর ইউনিটের উৎপাদন। এতে এক লাফেই ১৩২০ মেগাওয়াটের এই কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন অর্ধেকের নিচে নেমে এসেছে, যার জেরে গত চার দিন ধরে জাতীয় গ্রিডে লোডশেডিং আরো তীব্র হয়েছে। এদিকে বিদ্যুৎকেন্দ্রের ২ নম্বর ইউনিটের ত্রুটি সামাল দিতে ভারত থেকে দুইজন বিশেষজ্ঞ প্রকৌশলী আসার কথা থাকলেও বুধবার বিকাল পর্যন্ত তারা এসে পৌঁছাননি। ফলে ঠিক কবে নাগাদ এই কেন্দ্রের ২ নম্বর ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে, সে বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য দিতে পারছে না কর্তৃপক্ষ। এনিয়ে ২০২৪ সালের ১২ মার্চ আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক ভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু পরে কারিগরি ত্রুটিসহ বিভিন্ন কারণে ৩০ বারের বেশি উৎপাদন বন্ধ হয়ে যায় রামপাল মৈত্রী তাপ বিদ্যুৎকেন্দ্রটি।
রামপাল মৈত্রী তাপ বিদ্যুৎকেন্দ্রের দেয়া তথ্য থেকে জানা যায়, বিগত ২০১০ সালে ভারত ও বাংলাদেশ যৌথ উদ্যোগে তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয়। ২০১২ সালের ২৯ জানুয়ারি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং ভারতের এনটিপিসির মধ্যে একটি চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল) নামে একটি কোম্পানি গঠিত হয়। এই কোম্পানির অধীনে বাগেরহাটের রামপাল উপজেলার রাজনগর ও গৌরম্ভা ইউনিয়নের সাপমারী- কৈগর্দ্দাশকাঠি মৌজায় এক হাজার ৩৪ একর জমি অধিগ্রহণ শেষে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে ১৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট (রামপাল) নামে তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শুরু হয়। দীর্ঘ প্রক্রিয়া শেষে ২০২২ সালের ২৩ ডিসেম্বর এই কেন্দ্রের ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিট উৎপাদনে যায়। আর এরও এক বছর পরে ২০২৩ সালের ২৪ অক্টোবর পরীক্ষামূলকভাবে উৎপাদনে যায় ২য় ইউনিট।
আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক উৎপাদন শুরু করে ২০২৪ সালের ১২ মার্চ। পর্যাপ্ত কয়লার মজুত থাকার পরও রামপাল মৈত্রী তাপ বিদ্যুৎকেন্দ্রের ২ নম্বর ইউনিট হটাৎ করে অতিরিক্ত গরম হয়ে যাওয়া ও প্রয়োজনীয় কারিগরি জটিলতার দোহাই দিয়ে কর্তৃপক্ষ বন্ধ করে দেয়। বন্ধ হবার আগে এই বিদ্যুৎ কেন্দ্রটি জাতীয় গ্রিডে প্রতিদিন ১১০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল। যান্ত্রিক ত্রুটির কারনে এই কেন্দ্রটি কখনোই ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি। তবে, হঠাৎ করেই রবিবার সকালে কেন্দ্রটির ২ নম্বর ইউনিটটি পুরোপুরি বন্ধ করে দেয়ায় সার্বিক উৎপাদন ১১০০ মেগাওয়াট থেকে কমে ৬০০ মেগাওয়াটের নিচে নেমে আসে। এতে করে জাতীয় গ্রিডে বিদ্যু সরবরাহ আরো কম লোডশেডিং আরো তীব্র হয়েছে।
বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের প্রধান মানবসম্পদ কর্মকর্তা আনোয়ারুল আজিম জানান, বিদ্যুৎকেন্দ্রের ২ নম্বর ইউনিটের ত্রুটি সামাল দিতে ভারত থেকে দুইজন বিশেষজ্ঞ প্রকৌশলী আসার কথা থাকলেও তারা এখনো এসে পৌঁছাননি। বয়লারের প্রাথমিক কাজ দেশি প্রকৌশলীরা শুরু করেছেন। ভারতীয় প্রকৌশলীরা এসে পৌঁছালে বয়লারের বাকি কাজ সম্পন্ন করা হবে। তবে এই বিদ্যুৎ কেন্দ্রটির ২ নম্বর ইউনিট কবে নাগাদ চালু করা সম্ভব হবে, সে বিষয়ে চূড়ান্ত দিনক্ষন জানাতে পারেননি তিনি। ভারতীয় দুই প্রকৌশলী আসার পর আরো ৩ থেকে ৪ দিন সময় লাগতে পারে বলে তিনি দাবি করেন। এই বিদ্যুৎ কেন্দ্রটি ঘন ঘন কারিগরি ত্রুটি দেখা দেয়ার বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।
(এস/এসপি/সেপ্টেম্বর ১৬, ২০২৬)
পাঠকের মতামত:
- ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, চরম দুর্ভোগে নগরকান্দার কৃষক
- রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ, মেরামতে আসেনি ভারতীয় প্রকৌশলী
- ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ
- সাতক্ষীরায় ভেজাল সার ও কীটনাশক বিপননের দায়ে ব্যবসায়ীর কারাদণ্ড
- এডিবির ‘উইমেন ইন বিজনেস চ্যাম্পিয়ন’ অ্যাওয়ার্ড জিতল ব্র্যাক ব্যাংক
- পকেট খরচের টাকা জোগাতে অটোভ্যান চালাত পঞ্চম শ্রেণির ছাত্র, মিলল মরদেহ
- ফরিদপুরে হাসান শেখ হত্যা মামলায় স্ত্রীসহ ৪ জনের যাবজ্জীবন
- শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন
- নড়াইলে ধর্ষণের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা
- যুবদলের আয়োজনে ঈশ্বরদীতে ডেঙ্গু প্রতিরোধে কর্মসূচির উদ্বোধন
- নর্দার্ন সি রুটে নিরাপদ নৌচলাচলে নিজস্ব ড্রেজিং বহর গড়ছে রসাটম
- এক জীবনে আর কি চাই!
- ভিআইপি কক্ষে ক্ষমতার দম্ভ
- জিন্নাহ প্রীতি কেন বিপজ্জনক?
- লাইসেন্স ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন, বড় দুর্ঘটনার শঙ্কা, প্রশাসনের জরুরি নজরদারি দাবি
- রাজনীতি থেকে ব্যবসায়ী নেতৃত্ব, পাংশায় আলোচনায় বাহারাম হোসেন সরদার
- পদ্মার চরে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে বিশেষ পরিদর্শন
- বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল
- ‘স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোন ধরনের সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না’
- ‘আমার সিদ্ধান্তেই বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি দল’
- ‘অবহেলায় যেন গণতন্ত্র হারিয়ে না যায়’
- জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস সরবরাহ, স্বস্তি ফিরছে বিদ্যুৎ-শিল্প খাতে
- টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন জ্যোতি
- লে. জেনারেল নিয়াজী চট্টগ্রাম সফর করেন
- গোবিপ্রবি ছাত্র গণমঞ্চের সদস্যসচিব শাওনের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
- বৃত্তির দাবিতে কেন্দুয়ায় কিন্ডার গার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন বিক্ষোভ
- ‘বিএনপি নির্বাচিত হলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে’
- বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল
- কুমিল্লায় কাউন্সিলর হত্যা মামলার দুই আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
- ভৈরবে ধর্ষণের অভিযোগে স্বামী ও পর্নোগ্রাফি মামলায় স্ত্রী গ্রেপ্তার
- গাইবান্ধায় চোর সন্দেহে গণপিটুনি, ৩ জনের মৃত্যু
- কুমিল্লায় নাবালিকাকে ধর্ষণের দায়ে আলাউদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ড
- কলাপাড়ায় ওসির প্রত্যাহারের দাবিতে থানা ঘেরাও, ঝাড়ু মিছিল
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- গলাচিপায় মহান বিজয় দিবস পালিত
- নীলফামারী- ২ আসনে জামায়াতের সাংগঠনিক শক্তি প্রদর্শন
- কৃষক হত্যা দিবসে নীলফামারীতে কৃষক সমাবেশ
- চাঁদপুরে উত্তাপের মাঠে নিরুত্তাপ ভোট
- কিছু ভুল শুধরে নিলেই নতুন বছর কাটবে ভালো
- দুদকের মামলায় ভিন্নমত, জ্যেষ্ঠ বিচারপতির এজলাস ত্যাগ
- কয়লা সংকটে উৎপাদন বন্ধ ৩০০ কোটি টাকার বিদ্যুৎকেন্দ্রে
- জাতীয় কবির শ্বশুর বাড়িতে নানা আয়োজনে জন্মদিন পালিত
- আগের চেয়েও একটু বেশি
- ‘৭-৮ বছরে বাংলাদেশ হবে ক্যাশলেস ইকোনমির বড় কেন্দ্র’
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
১৬ সেপ্টেম্বর ২০২৬
- ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, চরম দুর্ভোগে নগরকান্দার কৃষক
- রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ, মেরামতে আসেনি ভারতীয় প্রকৌশলী
- ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ
- সাতক্ষীরায় ভেজাল সার ও কীটনাশক বিপননের দায়ে ব্যবসায়ীর কারাদণ্ড
- পকেট খরচের টাকা জোগাতে অটোভ্যান চালাত পঞ্চম শ্রেণির ছাত্র, মিলল মরদেহ
- নড়াইলে ধর্ষণের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা
- যুবদলের আয়োজনে ঈশ্বরদীতে ডেঙ্গু প্রতিরোধে কর্মসূচির উদ্বোধন
- লাইসেন্স ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন, বড় দুর্ঘটনার শঙ্কা, প্রশাসনের জরুরি নজরদারি দাবি
- রাজনীতি থেকে ব্যবসায়ী নেতৃত্ব, পাংশায় আলোচনায় বাহারাম হোসেন সরদার
- পদ্মার চরে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে বিশেষ পরিদর্শন
-1.gif)








