E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সালথায় ডোবায় পড়ে ‌পাঁচ বছরের শিশুর মৃত্যু

২০২৬ সেপ্টেম্বর ১৬ ২০:৪৯:০৩
সালথায় ডোবায় পড়ে ‌পাঁচ বছরের শিশুর মৃত্যু

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় ডোবার পানিতে পড়ে মো. আব্দুর রহমান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান মাঝারদিয়া গ্রামের রবি ফকিরের ছেলে।

জানা যায়, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে আব্দুর রহমান বাড়ির পাশের আমিনুর সরদারের পানির ডোবার কাছে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। একপর্যায়ে সবার অগোচরে সে ডোবায় পড়ে যায়। এ সময় ইসমাইল হোসেন (৪) নামে এক শিশু তাকে পানিতে ডুবতে দেখে বাড়িতে গিয়ে অন্যান্যদের খবর দেয়। পরে স্থানীয়রা ডোবা থেকে আব্দুর রহমানকে উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান।

(এএনএইচ/এএস/সেপ্টেম্বর ১৬, ২০২৬)

পাঠকের মতামত:

১৬ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test