E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সালথায় উপজেলা পর্যায়ে নজরুল বর্ষ উদযাপন

২০২৬ সেপ্টেম্বর ১৭ ১৫:২৪:৫৬
সালথায় উপজেলা পর্যায়ে নজরুল বর্ষ উদযাপন

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় নজরুল বর্ষ ২০২৬ উদযাপিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা হলরুমে উপজেলা পর্যায়ে প্রাথমিক, কিন্ডারগার্ডেন, কারিগরি ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 



উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকীর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ বাবলুর রহমান খান ও উপজেলা শিক্ষা অফিসার মহাঃ তাশেম উদ্দিন।

এছাড়াও উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার ইরা গোস্মামি, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, সিনিয়র সাংবাদিক আবু নাসের হুসাইন সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সাংস্কৃতিক, নৃত্য ও অভিনয় প্রতিযোগিতা অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, গীতিকার ও সুরকার বলরাম সরকার, চিত্রনাট্য ব্যক্তিত্ব আনিসুর রহমান, নজরুল সঙ্গীত শিল্পী অলক কুমার নাগ, নৃত্য প্রশিক্ষক চামেলি আক্তার ও কন্ঠশিল্পী সাইফুল ইসলাম।
(এএনএইচ/এএস/সেপ্টেম্বর ১৭, ২০২৬)

পাঠকের মতামত:

১৭ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test