ফুলপুরে সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে
শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে সংস্কারের অভাবে চলতি বর্ষায় ভেঙে পড়েছে সড়ক ব্যবস্থা। খানাখন্দে ভরা সড়কে যাতায়াতে চরম ভোগান্তির শিকার হচ্ছে মানুষ। এসব ভাঙা সড়কে যানবাহন চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা। বিকল হচ্ছে যানবাহন। উপজেলায় চারটি গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় খানাখন্দে ভরা এসব সড়ক চলতি বর্ষায় রূপ নিয়েছে মরণফাঁদে। ফলে প্রতিদিন হাজার হাজার পথচারী ও যানবাহন ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এতে উপজেলার অর্ধশতাধিক গ্রামের মানুষের জনদুর্ভোগ এখন চরম আকার ধারণ করেছে।
সরজমিন পরিদর্শনে দেখা যায়, উপজেলার ছনধরা ইউনিয়নের ছাটপাগলা মোড় থেকে কাশিগঞ্জ বাজার পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়ক খানাখন্দ ও বড় বড় খাদে পরিণত হয়েছে।
স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টিতেই গর্তগুলোতে পানি জমে যায়। সড়ক দিয়ে ধীরগতিতে পথচারী, রিকশা, ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও পণ্যবাহী ট্রাক-টলি সতর্কতার সঙ্গে চলাচল করলেও দুর্ঘটনা এড়ানো সম্ভব হচ্ছে না। সড়কটির ভগ্নদশার কারণে প্রায় ৪০ গ্রামের মানুষকে প্রতিদিন পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। একই অবস্থা ভাইটকান্দি ইউনিয়নের সখল্যা মোড় থেকে রামভদ্রপুর ইউনিয়নের গোয়াডাঙ্গা পর্যন্ত ছয় কিলোমিটার সড়কের। উপজেলার ভাইটকান্দি বাজার থেকে মিচকি পাড়া বাজার পর্যন্ত চার কিলোমিটার সড়ক বর্তমানে প্রায় ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। ফলে ফুলপুর সদর ও ভাইটকান্দি বাজারের ওপর নির্ভরশীল প্রায় ২০ গ্রামের যোগাযোগ ব্যবস্থায় সৃষ্টি হয়েছে মারাত্মক অচলাবস্থা।
অন্যদিকে ফুলপুর পৌর এলাকার আমুয়াকান্দা মোড় থেকে বওলা ইউনিয়নের বওলা বাজার পর্যন্ত ব্যস্ততম ১৫ কিলোমিটার সড়কের সিংহভাগই এখন খানাখন্দে ভরা। বওলা, বালিয়া ও রূপসী ইউনিয়নের অন্তত ৪০ গ্রামের মানুষের জেলা ও উপজেলা সদরে যাতায়াতের প্রধান মাধ্যম এ সড়কটি। প্রতিদিন এ সড়কে হাজার হাজার হালকা ও ভারী যানবাহন চলাচল করতে হয়। সড়কের নাজুক অবস্থার কারণে দুর্ঘটনা নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে।
এছাড়া ফুলপুর পৌরসভার আমুয়াকান্দা মোড় হতে রহিমগঞ্জ ইউনিয়নগামী রাস্তাটির বেহাল দশায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। অনতিবিলম্বে এ গুরুত্বপূর্ণ সড়কগুলো সংস্কার করে যাতায়াতব্যবস্থা স্বাভাবিক করার জন্য স্থানীয় প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন ভুক্তভোগী এলাকাবাসী।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর হোসাইন জানান, সড়কের দুরবস্থা তিনি প্রত্যক্ষ করেছেন। জনস্বার্থে সংস্কারের জন্য ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে প্রস্তাব পাঠানো হয়েছে।
(এসআই/এসপি/সেপ্টেম্বর ১৭, ২০২৬)
পাঠকের মতামত:
- সিএমএসএমই খাতের পুনঃঅর্থায়ন তহবিলে ব্র্যাক ব্যাংক
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দিতে আইএইএ’র সহযোগিতা চাইল বাংলাদেশ
- সুন্দরবনের অভয়ারণ্যের নিষিদ্ধ খালে মাছ ধরায় ৫ জেলে আটক
- বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়
- ঈশ্বরদীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
- কাপাসিয়ায় ইভটিজিংয়ের অপরাধে বখাটের ৩ মাসের কারাদণ্ড
- বঙ্গোপসাগর থেকে হিমালয়: ভূ-রাজনীতির কেন্দ্রমূলে বাংলাদেশ
- ডেঙ্গু রোগীদের মশারি দিলেন মেয়রপ্রার্থী সোহেল রানা
- পদোন্নতি নিয়ে শিহাবের আপিল, ‘বিধিবহির্ভূত নয়’ বলছে চট্টগ্রাম বন্দর
- চাটমোহরে হত্যা মামলায় নিরীহদের হয়রানীর প্রতিবাদে মানববন্ধন
- ফুলপুরে সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে
- ঈশ্বরদীতে বজ্রপাতে কৃষক নিহত, আহত ১
- সোনাতলায় এক অনুষ্ঠানে মাছের পোনা অবমুক্ত, কৃষি যন্ত্র, ঢেউটিন-টাকা ও পুরস্কার বিতরণ
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- আমলাতান্ত্রিকতা নিপাত যাক, কৃষক শ্রমিক মুক্তি পাক : শেখ নাসির উদ্দিন
- ডিম ফুটে বের হলো বিষধর ১৪ পদ্মগোখড়ার বাচ্চা
- মশার কাছে রাষ্ট্রের পরাজয়
- ব্র্যাকের উপ-নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেলেন অরিঞ্জয় ধর
- চেয়ার বদলেছে, দুর্নীতি নয়!
- ‘ইসি স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না’
- সালথায় উপজেলা পর্যায়ে নজরুল বর্ষ উদযাপন
- যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিল ভারত
- ‘শিক্ষাব্যবস্থা পুনর্গঠনের বিকল্প নেই’
- এশিয়ান গেমসের আগে জ্যোতির নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্তে হতাশ বিসিবি
- কাপ্তাইয়ে ২৮ লাখ ৪৫ হাজার টাকা উদ্ধার, সিএনজিসহ আটক ২
- গাইবান্ধায় চোর সন্দেহে গণপিটুনি, ৩ জনের মৃত্যু
- ভৈরবে ধর্ষণের অভিযোগে স্বামী ও পর্নোগ্রাফি মামলায় স্ত্রী গ্রেপ্তার
- কৃষক হত্যা দিবসে নীলফামারীতে কৃষক সমাবেশ
- মশার কাছে রাষ্ট্রের পরাজয়
- ব্র্যাকের উপ-নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেলেন অরিঞ্জয় ধর
- কুমিল্লায় নাবালিকাকে ধর্ষণের দায়ে আলাউদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ড
- কলাপাড়ায় ওসির প্রত্যাহারের দাবিতে থানা ঘেরাও, ঝাড়ু মিছিল
- গলাচিপায় মহান বিজয় দিবস পালিত
- দুদকের মামলায় ভিন্নমত, জ্যেষ্ঠ বিচারপতির এজলাস ত্যাগ
- চাঁদপুরে উত্তাপের মাঠে নিরুত্তাপ ভোট
- জাতীয় কবির শ্বশুর বাড়িতে নানা আয়োজনে জন্মদিন পালিত
- কিছু ভুল শুধরে নিলেই নতুন বছর কাটবে ভালো
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নীলফামারী- ২ আসনে জামায়াতের সাংগঠনিক শক্তি প্রদর্শন
- আগের চেয়েও একটু বেশি
- কয়লা সংকটে উৎপাদন বন্ধ ৩০০ কোটি টাকার বিদ্যুৎকেন্দ্রে
- ডিম ফুটে বের হলো বিষধর ১৪ পদ্মগোখড়ার বাচ্চা
- ‘৭-৮ বছরে বাংলাদেশ হবে ক্যাশলেস ইকোনমির বড় কেন্দ্র’
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
১৭ সেপ্টেম্বর ২০২৬

-1.gif)