E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মাছ জালসহ দুটি নৌকা জব্দ

সুন্দরবনের অভয়ারণ্যের নিষিদ্ধ খালে মাছ ধরায় ৫ জেলে আটক

২০২৬ সেপ্টেম্বর ১৭ ১৮:৩০:২৭
সুন্দরবনের অভয়ারণ্যের নিষিদ্ধ খালে মাছ ধরায় ৫ জেলে আটক

বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শেলারচর অভয়ারণ্যের নিষিদ্ধ আদানি-গুরগুরিয়া খালে মাছ ধরায় বনরক্ষীরা ৫ জেলে আটক করেছে। আজ বৃহস্পতিবার সকালে বনরক্ষীদের এই অভিযানে জব্দ করা হয়েছে আড়াই মণ মাছ ও জালসহ দুটি নৌকা। 

আটক জেলেরা হচ্ছেন, খুলনার পাইকগাছা উপজেলার বেকটমারী গ্রামের আ. সালাম (৩৫). কদম আলী (৪০), জহুরুল হক সরদার (৪৫),আবু বক্কর (৫০) ও সোহরাব হোসেন গাজী (৫৮)।

সুন্দরবন বিভাগ জানায়, বাগেরহাট পূর্ব সুন্দরবনপূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী দেয়া গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মিজানুর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা শেলারচর অভয়ারণ্যের নিষিদ্ধ আদানি-গুরগুরিয়া খালে অভিযান চালায়। এ সময় দুটি নৌকায় জেলেদের মাছ ধরতে দেখতে পেয়ে ৫ জেলেকে আটক করা হয়। আটক জেলেদেও কাছ থেকে আড়াই মণ মাছ ও জালসহ দুটি নৌকা জব্দ করা হয়।

বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, শেলারচর অভয়ারণ্যের নিষিদ্ধ আদানি-গুরগুরিয়া খালে আটক জেলেরা আইন অমান্য করে মাছ ধরছিল। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগাওে পাঠানো হয়েছে।

(এস/এসপি/সেপ্টেম্বর ১৭, ২০২৬)

পাঠকের মতামত:

১৭ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test