মামলার ভয় দেখিয়ে প্রতারণা চক্রের দুই সদস্য গ্রেপ্তার
একে আজাদ ,রাজবাড়ী : ডিবি পুলিশ পরিচয়ে মামলার ভয় দেখিয়ে বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ।এ সময় তাদের কাছ থেকে নগদ ২ লাখ ২২ হাজার ৫০ টাকা, ৬টি অ্যান্ড্রয়েড মোবাইল, ২টি বাটন ফোন এবং বিভিন্ন অপারেটরের ১২টি সিমকার্ড উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের মটরা গ্রামের মৃত এরফান মাতুব্বরের ছেলে চাঁন মিয়া (৫৪) এবং একই গ্রামের রোকন মাতুব্বরের ছেলে হাফিজুল মাতুব্বর (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, বিকাশ প্রতারণা ও অর্থ আত্মসাতের একটি মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। পরে ১৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে মুন্সীগঞ্জের পদ্মা থানা এলাকায় অভিযান চালিয়ে চাঁন মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীকালে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভাঙ্গার মটরা গ্রাম থেকে নিজ বসতবাড়ি থেকে হাফিজুল মাতুব্বরকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, রাজবাড়ী সদর উপজেলার আলাদিপুর গ্রামের ব্যবসায়ী মোন্নাফ শেখ (৫৬) গত ১৬ সেপ্টেম্বর সকালে মাটিপাড়া বাজারের চার রাস্তার মোড়ে অবস্থান করছিলেন। এ সময় একটি অপরিচিত নম্বর থেকে তার মোবাইলে কল আসে।
কলদাতারা নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে জানান, মোন্নাফ শেখের ছেলে মো. হুসাইন শেখ (২২) ও তার দুই বন্ধুকে মাদকদ্রব্যসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক মামলা দেওয়া হবে বলেও ভয় দেখানো হয়।
একপর্যায়ে ছেলেকে মামলা থেকে বাঁচাতে ৭০ হাজার টাকা দাবি করা হয়। টাকা না দিলে ছেলেকে জেলহাজতে পাঠানোর হুমকি দেন প্রতারকরা।
সন্তানকে বাঁচাতে প্রতারকদের দেওয়া একটি ব্যক্তিগত বিকাশ নম্বরে কয়েক দফায় মোট ৫০ হাজার টাকা পাঠান মোন্নাফ শেখ। প্রথমে ৩৪ হাজার ৫০০ টাকা, পরে ৫০০ টাকা, ৫ হাজার টাকা এবং সবশেষে আরও ১০ হাজার টাকা পাঠান তিনি।
টাকা পাঠানোর পর ওই নম্বরে যোগাযোগের চেষ্টা করলে মোবাইলটি বন্ধ পাওয়া যায়। পরে বাড়িতে ফিরে মোন্নাফ শেখ দেখতে পান, তার ছেলে হুসাইন শেখ বাড়িতেই আছেন। তখন তিনি বুঝতে পারেন, ডিবি পুলিশ পরিচয়ে ভয় দেখিয়ে তার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।
এ ঘটনায় তিনি রাজবাড়ী সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেন।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, মামলাটি তদন্তের অংশ হিসেবে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয়েছে প্রতারণায় ব্যবহৃত মোবাইল, সিমকার্ড ও নগদ টাকা।
(একে/এএস/সেপ্টেম্বর ১৮, ২০২৬)
পাঠকের মতামত:
- পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন কারাদণ্ড
- মামলার ভয় দেখিয়ে প্রতারণা চক্রের দুই সদস্য গ্রেপ্তার
- সিলেটে মুক্তিবাহিনী সুতারকান্দি পাকঘাঁটি আক্রমণ করে
- সিএমএসএমই খাতের পুনঃঅর্থায়ন তহবিলে ব্র্যাক ব্যাংক
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দিতে আইএইএ’র সহযোগিতা চাইল বাংলাদেশ
- সুন্দরবনের অভয়ারণ্যের নিষিদ্ধ খালে মাছ ধরায় ৫ জেলে আটক
- বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়
- ঈশ্বরদীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
- কাপাসিয়ায় ইভটিজিংয়ের অপরাধে বখাটের ৩ মাসের কারাদণ্ড
- বঙ্গোপসাগর থেকে হিমালয়: ভূ-রাজনীতির কেন্দ্রমূলে বাংলাদেশ
- ডেঙ্গু রোগীদের মশারি দিলেন মেয়রপ্রার্থী সোহেল রানা
- পদোন্নতি নিয়ে শিহাবের আপিল, ‘বিধিবহির্ভূত নয়’ বলছে চট্টগ্রাম বন্দর
- চাটমোহরে হত্যা মামলায় নিরীহদের হয়রানীর প্রতিবাদে মানববন্ধন
- ফুলপুরে সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে
- ঈশ্বরদীতে বজ্রপাতে কৃষক নিহত, আহত ১
- সোনাতলায় এক অনুষ্ঠানে মাছের পোনা অবমুক্ত, কৃষি যন্ত্র, ঢেউটিন-টাকা ও পুরস্কার বিতরণ
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- আমলাতান্ত্রিকতা নিপাত যাক, কৃষক শ্রমিক মুক্তি পাক : শেখ নাসির উদ্দিন
- ডিম ফুটে বের হলো বিষধর ১৪ পদ্মগোখড়ার বাচ্চা
- মশার কাছে রাষ্ট্রের পরাজয়
- ব্র্যাকের উপ-নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেলেন অরিঞ্জয় ধর
- চেয়ার বদলেছে, দুর্নীতি নয়!
- ‘ইসি স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না’
- সালথায় উপজেলা পর্যায়ে নজরুল বর্ষ উদযাপন
- যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিল ভারত
- কৃষক হত্যা দিবসে নীলফামারীতে কৃষক সমাবেশ
- গাইবান্ধায় চোর সন্দেহে গণপিটুনি, ৩ জনের মৃত্যু
- ভৈরবে ধর্ষণের অভিযোগে স্বামী ও পর্নোগ্রাফি মামলায় স্ত্রী গ্রেপ্তার
- কুমিল্লায় নাবালিকাকে ধর্ষণের দায়ে আলাউদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ড
- কলাপাড়ায় ওসির প্রত্যাহারের দাবিতে থানা ঘেরাও, ঝাড়ু মিছিল
- গলাচিপায় মহান বিজয় দিবস পালিত
- জাতীয় কবির শ্বশুর বাড়িতে নানা আয়োজনে জন্মদিন পালিত
- চাঁদপুরে উত্তাপের মাঠে নিরুত্তাপ ভোট
- দুদকের মামলায় ভিন্নমত, জ্যেষ্ঠ বিচারপতির এজলাস ত্যাগ
- কিছু ভুল শুধরে নিলেই নতুন বছর কাটবে ভালো
- নীলফামারী- ২ আসনে জামায়াতের সাংগঠনিক শক্তি প্রদর্শন
- আগের চেয়েও একটু বেশি
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কয়লা সংকটে উৎপাদন বন্ধ ৩০০ কোটি টাকার বিদ্যুৎকেন্দ্রে
- ‘৭-৮ বছরে বাংলাদেশ হবে ক্যাশলেস ইকোনমির বড় কেন্দ্র’
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- সরকার খালেদা জিয়াকে ‘স্লো পয়জনিং’ করেছে : রিপন
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
১৮ সেপ্টেম্বর ২০২৬
- পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন কারাদণ্ড
- মামলার ভয় দেখিয়ে প্রতারণা চক্রের দুই সদস্য গ্রেপ্তার
-1.gif)








