কুড়িগ্রামে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা
পিএম সৈকত, কুড়িগ্রাম : সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর মাত্র ২৭দিন পর শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের এই বড় উৎসব। এজন্য মূর্তি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার কারিগররা।
সনাতনী পঞ্জিকা অনুযায়ী, আগামী ১০ অক্টোবর হবে মহালয়া। ১৬ অক্টোবর ষষ্ঠী তিথিতে ষষ্ঠ্যাদী কল্পারম্ভ বোধন, আমন্ত্রণ ও অধিবাস। পরদিন ১৭ অক্টোবর নব পত্রিকা প্রবেশন্তে সপ্তমী বিহিত পূজা। ১৮ অক্টোবর সপ্তমী বিশেষ পূজা ১৯ অক্টোবর মহা অষ্টমী ও সন্ধী পুজা। ২০ অক্টোবর মহানবমী পূজা এবং ২১ অক্টোবর দশমী বিহিত পুজান্তে দর্পন বিসর্জন।
উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ও প্রতিমা তৈরির কারখানা ঘুরে দেখা গেছে, কাদা-মাটি, বাঁশ, খড়, সুতলি দিয়ে শৈল্পিক ছোঁয়ায় তিলতিল করে গড়ে তোলা দেবীদুর্গার প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগররা। উলিপুর পৌরসভার পূর্ব শিববাড়ি গ্ৰামের প্রতিমা তৈরির ব্যবসায়ী কারিগর গোবিন্দ রায় (৪৩) বলেন, বাজারে সব কিছুরই দাম বৃদ্ধি পেয়েছে। প্রতিবছর এ সময় ১২ থেকে ১৪টি প্রতিমা তৈরি করে থাকি। এ বছর মাত্র ১০টি প্রতিমা তৈরির কাজ করছি। কি হবে জানিনা। এখন পর্যন্ত ৪টি প্রতিমা নেয়ার জন্য বায়না হয়েছে। বাকি ৬টির কি হবে জানিনা। তারপরও মনে সাহস নিয়ে প্রতিমা তৈরির কাজ করে যাচ্ছি। প্রতিটা প্রতিমা তৈরিতে খরচ হয় থেকে ১০ থেকে ১২ হাজার টাকা। প্রতিমা কারিগর রামকৃষ্ণ ওরফে কাশীনাথ রায় (৪৫) এর স্ত্রী স্মৃতি রানী জানান, প্রতিবছর ১০ থেকে ১২ টি প্রতিমা তৈরি করে থাকি। স্বামীর পা এবং শারীরিক সমস্যার কারণে এবার দুজন মিলে ৬টি প্রতিমা তৈরি করছি।
বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুনীল চক্রবর্তী ও সাংগঠনিক সম্পাদক বিপ্লব মজুমদার বলেন, সময়সূচী অনুযায়ী পুজা সমাপন করা এবং প্রত্যেক মন্ডপে চন্ডীপাঠ করতে হবে। ধর্মীয় গান ছাড়া কোন ধরণের অশ্লীল গান বাজানো চলবে না। আযান ও নামাজের সময়সূচী মেনে চলতে হবে।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উৎপল রায় বলেন, এবছর উপজেলায় ১১২ থেকে ১১৫টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খন্দকার ফিজানুর রহমান বলেন, এখন পর্যন্ত তালিকা পাওয়া যায়নি। গত বছর ১১২ টি দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। এবারে দুই একটা বাড়তে পারে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার বলেন, শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রতিটি পূজামণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটতে দেওয়া হবে না। দুষ্টের দমন ও শিষ্টের পালনে পুলিশ বদ্ধপরিকর, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উপজেলায় উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ টি এম আরিফ জানান, শারদীয় দুর্গাপূজা সম্পর্কে এখনে কোনোকিছু বলতে পারছি না। এখন পর্যন্ত সরকারি ভাবে কোনো চিঠি পাইনি। চিঠি পেলে তখন জানাবো।
(পিএস/এসপি/সেপ্টেম্বর ১৯, ২০২৬)
পাঠকের মতামত:
- মাওয়া পুরাতন ঘাটে গ্যারেজ থেকে ১০০ ব্যাটারি ডাকাতি, পুলিশ বলছে চুরি
- ভালো ফসলের আশায় কারাম গাছের বন্দনায় ওরাঁওরা
- বাংলাদেশের দুর্গম চরাঞ্চলে ৮ লাখের বেশি রোগীকে স্বাস্থ্যসেবা দিয়েছে লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল
- সুইসাইড নোট লিখে মেধাবী কলেজ ছাত্রী আত্মহত্যা
- বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন, সম্পাদক সুজন
- ‘সাইকেল-অটোরিকশা উঠলেই কেঁপে ওঠে সেতু’
- মানুষ মৃত্যু কিনছে নাকি খাবার কিনছে?
- নড়াইলে রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাইকৃত তামার তার উদ্ধার, আটক ২
- ডাকাতি মামলায় পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেপ্তার
- গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় সাহাদাত হোসেন কামালকে সংবর্ধনা
- জামালপুরে মধ্যরাতে যুবলীগের বিক্ষোভ মিছিল
- প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব ভাঙচুর
- ঈশ্বরদীতে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
- কুড়িগ্রামে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা
- বনপাড়া খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ৬২তম সাধারণ সভা অনুষ্ঠিত
- জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি
- কোটালীপাড়ায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার
- রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার আইনে ট্রাম্পের সই, উদ্বিগ্ন ভারত
- জামালপুরে ৭ দফা দাবি বাস্তবায়নে দলিল লেখক সমাবেশ
- ‘নারীরা কারও সম্পত্তি নয়’
- ‘আট দফা এক দফা হলে পরিস্থিতি হবে ভয়াবহ’
- নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
- ‘গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়’
- ‘তারেক রহমানকেই তার যাওয়ার রাস্তা বেছে নিতে হবে’
- সেপ্টেম্বরের ১৭ দিনে বৈদেশিক কর্মসংস্থান ৪০ হাজারের বেশি
- লোহাগড়ায় চাঞ্চল্যকর যুবলীগ কর্মী পলাশ হত্যা মামলার আসামী আটক, দেশীয় অস্ত্র উদ্ধার
- নীলফামারী- ২ আসনে জামায়াতের সাংগঠনিক শক্তি প্রদর্শন
- কুড়িগ্রামে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা
- কয়লা সংকটে উৎপাদন বন্ধ ৩০০ কোটি টাকার বিদ্যুৎকেন্দ্রে
- ‘৭-৮ বছরে বাংলাদেশ হবে ক্যাশলেস ইকোনমির বড় কেন্দ্র’
- সরকার খালেদা জিয়াকে ‘স্লো পয়জনিং’ করেছে : রিপন
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- ফাল্গুন
১৯ সেপ্টেম্বর ২০২৬
- মাওয়া পুরাতন ঘাটে গ্যারেজ থেকে ১০০ ব্যাটারি ডাকাতি, পুলিশ বলছে চুরি
- ভালো ফসলের আশায় কারাম গাছের বন্দনায় ওরাঁওরা
- সুইসাইড নোট লিখে মেধাবী কলেজ ছাত্রী আত্মহত্যা
- ‘সাইকেল-অটোরিকশা উঠলেই কেঁপে ওঠে সেতু’
- নড়াইলে রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাইকৃত তামার তার উদ্ধার, আটক ২
- ডাকাতি মামলায় পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেপ্তার
- জামালপুরে মধ্যরাতে যুবলীগের বিক্ষোভ মিছিল
- প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব ভাঙচুর
- ঈশ্বরদীতে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
- কুড়িগ্রামে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা
- বনপাড়া খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ৬২তম সাধারণ সভা অনুষ্ঠিত
- জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি
- কোটালীপাড়ায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার
- জামালপুরে ৭ দফা দাবি বাস্তবায়নে দলিল লেখক সমাবেশ
-1.gif)








