নড়াইলে রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাইকৃত তামার তার উদ্ধার, আটক ২
রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশিপুর ধোপাদাহ গ্রাম থেকে রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাইকৃত তামার তার উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। যার মূল্য দুই লাখ ২৫ হাজার টাকা।
এছাড়া চারটি ধারালো রামদা উদ্ধারসহ তারকাটার যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ধোপাদাহ পূর্বপাড়ার বেল্লাল হোসেন ভূঁইয়ার স্ত্রী জনি বেগম (৩৫) এবং কাশিপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (মেম্বার) শহিদুল ইসলামের ছেলে নাজমুল হুদা রিহাদকে (২০) আটক করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়েছে।
নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান জানান, দীর্ঘদিন ধরে পদ্মাসেতু রেল প্রকল্প ও পল্লী বিদ্যুতের মূল্যবান ১১ কেভি এবং ৩৩ কেভি তামার তার সংঘবদ্ধ চোরচক্র চুরি করে আসছিল। এ বিষয়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে থানা ও জেলা পুলিশকে অবহিত করে অভিযোগ দায়ের করে।
এ অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার ভোর থেকে পল্লী বিদ্যুতের লোকবলসহ অভিযানে নামে জেলা ডিবি পুলিশ। ওইদিন বিকেলে এ অভিযান শেষ হয়। অভিযানের এক পর্যায়ে লোহাগড়া থানার কাশিপুর ইউনিয়নের শাহবাজপুর কামারপাড়া রেলক্রসিং সংলগ্ন উত্তম সাহার আবাদি জমিতে বিদ্যুতের খুঁটির গোড়ায় বিভিন্ন ধরণের তার চুরির আলামত পাওয়া যায়।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে ধোপাদাহ গ্রামের বেল্লাল হোসেন ভূঁইয়ার বসতঘরে অভিযান পরিচালনা করে পদ্মা রেলওয়ে প্রকল্পের ১১ কেভি এবং ৩৩ কেভি আন্ডারপাসিং কেবলের (তার) মূল্যবান তামার ৯০ কেজি তার, সাদা অ্যালুমিনিয়ামের ২৫ কেজি তার, তামার তারের কালো কাভারের পোড়া-আপোড়া অংশ, তার কাটার বিভিন্ন ধরণের যন্ত্রপাতি, একটি শাবল, চোরাই মালামাল দুমড়ে-মুচড়ে ফেলার লোহার যন্ত্র (দুরমুজ) এবং প্রায় ৮৫ কেজি পুরাতন লোহার রডের টুকরা উদ্ধার করা হয়। এছাড়া বিদ্যুতের তার সংযোগ দেওয়ার জন্য ১৩ কেজি ওজনের একটি লোহার পাত উদ্ধার করা হয়েছে।
এদিকে, অভিযান চলাকালে চোরাইকৃত অন্যান্য তামার তার উদ্ধারের লক্ষ্যে কাশিপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (মেম্বার) শহিদুল ইসলামের ছেলে ধোপাদাহ মধ্যপাড়ার নাজমুল হুদা রিহাদের বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় রিহাদের হেফাজতে থাকা বড় আকারের চারটি ধারালো রামদা খাটের নিচ থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।
(আরএম/এসপি/সেপ্টেম্বর ১৯, ২০২৬)
পাঠকের মতামত:
- মাদারীপুরে টিউমার অপারেশন করতে গিয়ে রোগীর পায়ের রগ কেটে ফেলার অভিযোগ
- মাওয়া পুরাতন ঘাটে গ্যারেজ থেকে ১০০ ব্যাটারি ডাকাতি, পুলিশ বলছে চুরি
- ভালো ফসলের আশায় কারাম গাছের বন্দনায় ওরাঁওরা
- বাংলাদেশের দুর্গম চরাঞ্চলে ৮ লাখের বেশি রোগীকে স্বাস্থ্যসেবা দিয়েছে লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল
- সুইসাইড নোট লিখে মেধাবী কলেজ ছাত্রী আত্মহত্যা
- বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন, সম্পাদক সুজন
- ‘সাইকেল-অটোরিকশা উঠলেই কেঁপে ওঠে সেতু’
- মানুষ মৃত্যু কিনছে নাকি খাবার কিনছে?
- নড়াইলে রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাইকৃত তামার তার উদ্ধার, আটক ২
- ডাকাতি মামলায় পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেপ্তার
- গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় সাহাদাত হোসেন কামালকে সংবর্ধনা
- জামালপুরে মধ্যরাতে যুবলীগের বিক্ষোভ মিছিল
- প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব ভাঙচুর
- ঈশ্বরদীতে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
- কুড়িগ্রামে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা
- বনপাড়া খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ৬২তম সাধারণ সভা অনুষ্ঠিত
- জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি
- কোটালীপাড়ায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার
- রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার আইনে ট্রাম্পের সই, উদ্বিগ্ন ভারত
- জামালপুরে ৭ দফা দাবি বাস্তবায়নে দলিল লেখক সমাবেশ
- ‘নারীরা কারও সম্পত্তি নয়’
- ‘আট দফা এক দফা হলে পরিস্থিতি হবে ভয়াবহ’
- নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
- ‘গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়’
- ‘তারেক রহমানকেই তার যাওয়ার রাস্তা বেছে নিতে হবে’
- নীলফামারী- ২ আসনে জামায়াতের সাংগঠনিক শক্তি প্রদর্শন
- কয়লা সংকটে উৎপাদন বন্ধ ৩০০ কোটি টাকার বিদ্যুৎকেন্দ্রে
- ‘৭-৮ বছরে বাংলাদেশ হবে ক্যাশলেস ইকোনমির বড় কেন্দ্র’
- সরকার খালেদা জিয়াকে ‘স্লো পয়জনিং’ করেছে : রিপন
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- ঈশ্বরদীতে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
- বনপাড়া খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ৬২তম সাধারণ সভা অনুষ্ঠিত
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- ফাল্গুন
১৯ সেপ্টেম্বর ২০২৬

-1.gif)