E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গাজীপুরে বাসায় ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যা

২০২৬ সেপ্টেম্বর ২০ ১৮:২৩:৫৯
গাজীপুরে বাসায় ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যা

স্টাফ রিপোর্টার : গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন আমবাগ আতাউর মার্কেট এলাকায় বাসায় ঢুকে বুকে ছুরিকাঘাত করে সানজিদা আক্তার (২৩) নামে এক নারীকে হত্যা করা হয়েছে।আজ রবিবার সকালের দিকে এ ঘটনা ঘটে।

নিহত বরিশালের কোতোয়ালি থানা এলাকার শাজাহান হাওলাদারের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আমবাগ আতাউর মার্কেট এলাকায় ভাড়া বাসায় থাকতেন সানজিদা।
সকালে এক যুবক ওই বাসায় গিয়ে তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে সানজিদা গুরুতর আহত হন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। তবে এ হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। অপরাধীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

(এস/এসপি/সেপ্টেম্বর ২০, ২০২৬)

পাঠকের মতামত:

২০ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test