E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নড়াইলে আদালত এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ১১ জন আটক

২০২৬ সেপ্টেম্বর ২০ ১৮:৩১:১৪
নড়াইলে আদালত এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ১১ জন আটক

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলে একটি মামলায় আদালতে হাজিরা দিতে এসে দেশীয় অস্ত্রসহ ১১ জন পুলিশের হাতে আটক হয়েছে। আজ রবিবার দুপুরের দিকে নড়াইল আদালত চত্বরের একজন আইনজীবীর চেম্বার থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামের এস্কেন্দার শেখ (৪৫), আমিনুর শিকদার (৫৬), হাফেজ শেখ (২৫), তৈয়েবুর রহমান (৫৫), সেকেন্দার আলী (৫৮), হাসানুর রহমান (৫৫), রিয়াজুল শিকদার (২৭), আরিফুল শেখ (২২), তারেক শেখ (৩২), জুলফিকার রহমান (৪০) ও শরিফুল মোল্যা (৪০)।

পুলিশ সূত্রে জানা যায় , রবিবার দুপুরে তারা আদালত চত্বরের একজন আইনজীবীর চেম্বারে অবস্থান করছিলেন। গোপন সংবাদ পেয়ে নড়াইল সদর থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে রামদা, চাপাতি ও দা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সারোয়ার ১১ জন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হবে। পুলিশ আরও জানিয়েছে, দেশীয় অস্ত্রসহ আটককৃতরা কি কারণে আদালত চত্বরে সমবেত হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

(আরএম/এসপি/সেপ্টেম্বর ২০, ২০২৬)

পাঠকের মতামত:

২০ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test