E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কর্ণফুলী নদীতে গোসলে নেমে চবি শিক্ষার্থী নিখোঁজ

২০২৬ সেপ্টেম্বর ২০ ১৮:৩৮:৪৯
কর্ণফুলী নদীতে গোসলে নেমে চবি শিক্ষার্থী নিখোঁজ

রিপন মারমা, রাঙামাটি : রাঙামাটির কাপ্তাইয়ে শিলছড়ি সীতারঘাট সংলগ্ন এলাকায়  কর্ণফুলী নদীতে হাত-মুখ ধুতে গিয়ে পা পিছলে পড়ে সাজিদ শাহরিয়ার শানম  নামের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী পানিতে তলিয়ে নিখোঁজ হয়েছেন। 

আজ রবিবার দুপুরের দিকে উপজেলার শিলছড়ি সীতার ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিখোঁজ সাজিদ শাহরিয়ার শানম নরসিংদী জেলার রায়পুরা থানার মাহমুদপুর গ্রামের নাছির উদ্দিনের ছেলে। তিনি চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ে কম্পিউটার সায়ন্স এন্ড টেকনোলজি বিভাগের অর্নাস শেষ বর্ষে শিক্ষার্থী।

পুলিশ ও ফায়ার সার্ভিসের সুত্রে জানা যায়, নরসিংদী ও চট্টগ্রাম থেকে আসা ৯ জন পর্যটকের একটি দল কাপ্তাইয়ের শিলছড়ি এলাকার সীতার পাহাড় ও জুম পাহাড় এলাকায় ঘুরতে যান। ঘুরে আসার পর বেলা দুইটার দিকে তারা কাপ্তাইয়ের শিলছড়ি সীতার ঘাট এলাকায় কর্ণফুলী নদীর তীরে হাত ও পা ধোয়ার জন্য নামেন। এ সময় হঠাৎ করে পা পিছলে নদীতে পড়ে যান সাজিদ শাহরিয়ার শানম। মুহূর্তের মধ্যেই নদীর তীব্র স্রোতে তিনি তলিয়ে যান এবং নিখোঁজ হন।

সাথী পর্যটকদের সাথে থাকা বাকী ৮ জন হলেন—শাকিব মাহমুদ, সাইফুল ইসলাম, জুনায়েদ আহমেদ, আবদুল নূর তুষার, এনামুল সরকার, জুবায়ের হুসাইন, এমরান হোসেন ও নূর মোহাম্মদ শাকিল।

ঘটনার পরপরই স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিস স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। বর্তমানে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল ও স্থানীয় লোকজনের সহায়তায় কর্ণফুলী নদীতে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

(আরএম/এসপি/সেপ্টেম্বর ২০, ২০২৬)

পাঠকের মতামত:

২০ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test