E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

২০২৬ সেপ্টেম্বর ২০ ১৮:৪৭:৪৩
টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল শহরের বাইপাস এলাকায় টাঙ্গাইল ২ আসনের সাবেক এমপি তানভীর হাসান ছোট মনির পরিত্যক্ত পেট্রোল পাম্পে ছোরমান রেজা (৩৮) নামে সাবেক এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।

তিনি টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। নিহতের ভাইয়ের দাবি, ছোরমান রেজা বিগত সময়ে জেলা আওয়ামীলীগের শীর্ষ নেতাদের সঙ্গে সক্রিয় রাজনীতিতে জড়িত ছিলেন।

জেলা পুলিশ জানায়, আজ রবিবার দুপুর আনুমানিক দেড়টার দিকে পরিত্যক্ত পেট্রোল পাম্পে তাকে কুপিয়ে হত্যা করা হতে পারে। তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী জানান, হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

(এসএম/এসপি/সেপ্টেম্বর ২০, ২০২৬)

পাঠকের মতামত:

২০ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test