E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘অচিরেই বিদ্যুৎ সমস্যার সমাধান হবে’

২০২৬ সেপ্টেম্বর ২১ ০০:৪৭:১২
‘অচিরেই বিদ্যুৎ সমস্যার সমাধান হবে’

গোপালগঞ্জ প্রতিনিধি : জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী বলেছেন,বর্তমান সরকার বিদ্যুতের স্থায়ী সমাধানের জন্য কাজ করে যাচ্ছে। আচিরেই বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান হবে।আপনাদের সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। 

রবিবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের পশ্চিম মাছপাড়ায় গ্রামবাসীর সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আপনারা জানেন, গত ১৭ বছরে এদেশে যতো বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছিল সবগুলোই গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র।অথচ বাংলাদেশের মাটির নিচে যে গ্যাস রয়েছে সেগুলো উত্তোলন করার জন্য বিগত সরকার কোন ব্যবস্থা গ্রহণ করে নাই। এমন কি ন্যূনতম জরিপ পর্যন্ত করা হয় নাই। এ অবস্থায় প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুত সময়ের মধ্যে দেড়শত গ্যাস কূপ খননের উদ্যোগ নিয়েছেন।ইতিমধ্যে ৩০ টি কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু হয়েছে। বাকি ১২০টি থেকেও দুই তিন মাসের মধ্যে গ্যাস উত্তোলন শুরু হবে।

বর্তমান সরকারের উন্নয়নের কথা বলতে গিয়ে এস এম জিলানী বলেন,প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে কথা দিয়েছিলেন যে,বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে ১০ হাজার টাকা করে কৃষি ঋন সুদসহ মওকুফ করবেন।উনি ক্ষমতায় গিয়ে সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছেন।নির্বাচনের আগে ফ্যামিলি কার্ডের কথা বলেছিলেন।ইতিমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে।বাংলাদেশকে সবুজ বাংলাদেশ গড়ার জন্য ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কথা বলেছিলেন। ইতিমধ্যে এক কোটি বৃক্ষ রোপন করা হয়েছে। খাল খনণের কথা বলেছিলেন,খাল খননও শুরু হয়েছে।পর্যায়ক্রমে এই সরকার তাদের সকল প্রতিশ্রুতিই বাস্তবায়ন করবে।

কলাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি বাবুল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার,গৃহিণী দুর্গা রায়,কৃষক বুলবুল রায়, হিরো বিশ্বাস বক্তব্য রাখেন।

(টিবি/এএস/সেপ্টেম্বর ২১, ২০২৬)

পাঠকের মতামত:

২১ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test