E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ

২০২৬ সেপ্টেম্বর ২১ ১৭:৪১:৩৫
গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ ও ক্যাশলেস বাংলা ‘কিউআর’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালের দিকে শহরের ব্যাংকপাড়ার চাঁদমারীতে এ বুথের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে ব্যাংকের গোপালগঞ্জ শাখা।

এ উপলক্ষ্যে ব্যাংকপাড়ার মোহাম্মদপাড়া মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

চাঁদমারীতে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। সেখানে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও ফরিদপুর অঞ্চলের অঞ্চল প্রধান কাজী সিহাবুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আ্যড. কাজী জিন্নাত আলী এবং ব্যাংকের ফরিদপুর শাখা প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহ আলম ।

ব্যাংকের গোপালগঞ্জ শাখার ব্যবস্থাপক গৌতম চন্দ্র পালের সভাপতিত্বে এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের সিএসএ সুমাইয়া জাহান।

পরে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের সাথে নিয়ে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথের শুভ সূচনা করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি কাজী সিহাবুল ইসলাম বলেন, 'একদেশ এক কিউআর, লেনদেন হবে বাংলা কিউঅর। লেনদেন হচ্ছে ক্যাশলেস এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।' এ ধারাবাহিকতাকে বুকে ধারণ করেই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সারা পৃথিবী যেখানে ক্যাশলেস প্রোগ্রামে উদ্বুদ্ধ হচ্ছে, সেখানে বাংলাদেশ অনেক পরে এসেছে। বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ব্যাংকের আদেশক্রমে আমরা চেষ্টা করে যাচ্ছি। মানুষের দোড়গোড়ায় এ সেবা পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি। হাট-বাজার, পাড়া মহল্লাসহ সব প্রান্তে আমরা ক্যাশলেস প্রোগ্রাম চালিয়ে যাচ্ছি। যাতে প্রান্তিক পর্যায়ের মানুষ ক্যাশলেস প্রোগ্রাম বুকে ধারণ করতে পারে।তাদের লেনদেন সফল করতে পারে, এটিই আমাদের উদ্দেশ্য।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ২১, ২০২৬)

পাঠকের মতামত:

২১ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test