জাতিসংঘে স্বাস্থ্য এজেন্ডায় বাংলাদেশের নেতৃত্ব
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ঝালকাঠির ডা. জিয়াউদ্দিন হায়দার
এমদাদুল হক স্বপন, ঝালকাঠি : জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৩৮ সদস্যের সরকারি প্রতিনিধিদলে রয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ও ঝালকাঠির কৃতি সন্তান ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ ও সুইডেনের যৌথ আয়োজনে মাতৃ ও নবজাতক স্বাস্থ্য এবং পেশাদার মিডওয়াইফারি নিয়ে উচ্চপর্যায়ের সাইড ইভেন্টে তিনি প্যানেল আলোচনা পরিচালনা করবেন।
আজ সোমবার সকালের দিকে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের নিয়ে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে সরকারপ্রধান হিসেবে প্রথমবার বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর। এবারের সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে তুলনামূলক ছোট ৩৮ সদস্যের প্রতিনিধিদল যাচ্ছে।
জাতিসংঘের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্ক ২২ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এবারের অধিবেশনের প্রতিপাদ্য—‘Restoring Trust, Managing Transformation: A United Nations That Delivers for All’। বাংলাদেশের জন্য অধিবেশনটি বিশেষ তাৎপর্যপূর্ণ; কারণ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ৮১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্বাস্থ্য খাতসংক্রান্ত বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি হবে ২৪ সেপ্টেম্বরের সাইড ইভেন্ট ‘From Commitment to Action: Integrating Midwifery into Primary Health Care to End Preventable Maternal and Newborn Deaths’। বাংলাদেশ ও সুইডেন যৌথভাবে জাতিসংঘ সদর দপ্তরে এ আয়োজন করছে; অংশীদার হিসেবে রয়েছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল—ইউএনএফপিএ। অনুষ্ঠানে পেশাদার মিডওয়াইফারি সেবাকে প্রাথমিক স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত করে মাতৃ ও নবজাতকের প্রতিরোধযোগ্য মৃত্যু কমানোর কৌশল নিয়ে আলোচনা হবে।
উচ্চপর্যায়ের এ আয়োজনে এশিয়া, আফ্রিকাসহ বিভিন্ন অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য খাতের জ্যেষ্ঠ প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে। প্যানেল আলোচনায় প্রাথমিক স্বাস্থ্যসেবার অবিচ্ছেদ্য অংশ হিসেবে পেশাদার মিডওয়াইফদের অর্থায়ন, নিয়োগ, কর্মস্থলে নিয়োজিত রাখা এবং দক্ষতা উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পাবে। এ প্যানেল পরিচালনা করবেন ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
আন্তর্জাতিক স্বাস্থ্য অঙ্গনে বাংলাদেশের এ উদ্যোগের পেছনে সাম্প্রতিক একটি বড় কর্মসূচিও রয়েছে। গত জুনে লিসবনে আন্তর্জাতিক ধাত্রী (মিডওয়াইফ) সম্মেলনে ড. জিয়াউদ্দিন হায়দার ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় ২৫ হাজার মিডওয়াইফ তৈরি ও নিয়োগের পরিকল্পনার কথা জানান। ইউএনএফপিএ এটিকে বাংলাদেশের মিডওয়াইফারি কর্মশক্তিতে সবচেয়ে বড় বিনিয়োগের উদ্যোগ হিসেবে উল্লেখ করেছে।
ইউএনএফপিএর তথ্য অনুযায়ী, বাংলাদেশে বর্তমানে সরকারি ৬ হাজারের বেশি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিপরীতে মিডওয়াইফের সংখ্যা তুলনামূলকভাবে কম। দেশে মাতৃমৃত্যুর হার গত কয়েক দশকে উল্লেখযোগ্যভাবে কমলেও গর্ভাবস্থা ও প্রসবজনিত প্রতিরোধযোগ্য কারণে এখনো প্রতিবছর প্রায় ৪ হাজার নারী মারা যান। নতুন কর্মসূচির লক্ষ্য হচ্ছে প্রাথমিক স্বাস্থ্যসেবা পর্যায়ে দক্ষ মিডওয়াইফের উপস্থিতি বাড়িয়ে নিরাপদ প্রসব ও মাতৃ-নবজাতক স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করা।
জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য ছাড়াও জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, বৈশ্বিক বৈষম্য, রোহিঙ্গা সংকট, টেকসই উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন। সফরের বিভিন্ন পর্যায়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসসহ আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গে তাঁর বৈঠকের কর্মসূচিও রয়েছে।
ঝালকাঠির সন্তান ড. এস এম জিয়াউদ্দিন হায়দারের জাতিসংঘের এ গুরুত্বপূর্ণ স্বাস্থ্যবিষয়ক আয়োজনে নেতৃত্ব দেওয়ার বিষয়টি স্থানীয়ভাবে বিশেষ গুরুত্ব বহন করছে। এর আগে আন্তর্জাতিক মিডওয়াইফারি সম্মেলনেও বাংলাদেশের ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনা তুলে ধরেছিলেন তিনি। ফলে নিউইয়র্কের সাইড ইভেন্টে তাঁর নেতৃত্বে বাংলাদেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা ও মিডওয়াইফারি ব্যবস্থার অভিজ্ঞতা আন্তর্জাতিক পরিসরে আরও বিস্তৃতভাবে আলোচনায় আসার সুযোগ তৈরি হয়েছে।
(এমএস/এসপি/সেপ্টেম্বর ২১, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘গোপনে বিদেশি এজেন্সির সঙ্গে বসার কোনো ইতিহাস জামায়াতের নেই’
- ভিসা ব্যবস্থা আরো সহজ করলো ভারত
- ‘ইন্দোনেশিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার’
- ‘আইন মেনেই হাসিনাকে দেশে ফিরতে হবে’
- তরুণ উদ্ভাবকদের এগিয়ে আসার আহ্বান বিজ্ঞান ও প্রযুক্তি সচিবের
- পাংশায় আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ সভা
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক
- তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান
- শ্রীলঙ্কাকে এক হালি গোল দিয়ে সেমিতে বাংলাদেশ
- ২নং সেক্টরে মুক্তিবাহিনী কর্নেল বাজার এলাকায় পাকসেনাদের এ্যামবুশ করে
- ‘রক্তের দাগ শুকায়নি, ফ্যাসিজম ভারত থেকে উঁকি দিচ্ছে’
- উত্তম কুমারের জন্মশতবর্ষে ঢাকায় বিশেষ সংগীতসন্ধ্যা
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু
- ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়ে আলোচনা, নগরকান্দায় বন্ধ ছয় মিষ্টির দোকান
- গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত, বিজিবিসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের টহল অব্যাহত
- সালথায় আ'লীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিকদলের প্রতিবাদ মিছিল
- চাটমোহরে লুট হওয়া ২৯০ বস্তা সার ফেরত, এক ডিলারকে জরিমানা
- সততা ও সাহসিকতার বিজয়, একজন শরীফ উদ্দিনের গল্প
- সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্ত্রীর বিরুদ্ধে ৭ কোটি ৮৬ লাখ টাকা আয়বহির্ভূত সম্পদ অর্জনে মামলা
- সুন্দরবনে কার্গোতে ২৩০ টন কয়লায় দুর্বৃত্তের আগুন
- ডেঙ্গু কেড়ে নিলো আরও চার প্রাণ
- ফরিদপুরে আরও একটি চেক জালিয়াতির মামলায় আসামি হলেন সাংবাদিক নাজমুল পারভেজ
- কোম্পানীগঞ্জে অবৈধ বালু তুলে ক্রসড্যাম মির্মাণ, হুমকিতে ৫৮৮ কোটির প্রকল্প
- কপ-৩১ সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধির সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়
- শেখ হাসিনার প্রত্যাবর্তন: কূটনৈতিক ও রাজনৈতিক জটিল পরীক্ষার মুখোমুখি বাংলাদেশ
- ফায়ার সার্ভিস কর্মীদের গাফিলতিতে অগ্নি দগ্ধে নিহত শিশু!
- দেশে তুলা চাষের অপার সম্ভাবনা, প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও প্রণোদনা
- কুলিয়ারচরে দোকানপাটসহ ১১ ঘরে অগ্নিকাণ্ডে অর্ধ কোটি টাকার মালামাল পুড়ে ছাই
- জহির খান’র কবিতা
- লক্ষ্মীপুরে নৌকার মনোনয়ন পেলেন যারা
- ভোলার তজুমদ্দিনে সিসিটিভি ফুটেজে মোটরসাইকেল চোর শনাক্ত
- প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ফাঁসাতে সাম্প্রদায়িক গুজব ছড়ানোর অভিযোগ
- ভৈরবে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অভিযান
- মহাদেবপুরে ট্রাকচাপায় নিহত ৫
- কলাপাড়ায় অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
- ধামরাইয়ে কুমারী পূজা অনুষ্ঠিত
- ‘ফোবানার ভিশন ২০৪০ বাস্তবায়নই এখন আমার দিবারাত্রির স্বপ্ন’
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের শেষ সেমিফাইনালে বিজয়ী সৈয়দপুর
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- শকুন এবং আমি
- ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত আলী আজগরের পরিবারের পাশে এসডিআই
- নীলফামারী জেলা বিএনপির নেতৃত্বে নাটকীয় রদবদল
- পাঁচ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী
- মুকুটি আর কুকুটি
- তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান
১২ নভেম্বর ২০২৬
- তরুণ উদ্ভাবকদের এগিয়ে আসার আহ্বান বিজ্ঞান ও প্রযুক্তি সচিবের
- পাংশায় আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ সভা
-1.gif)








