E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কোটালীপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

২০২৬ সেপ্টেম্বর ২১ ১৮:৫৭:৫৬
কোটালীপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল স্থানীয় শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি চত্বরে এসে একটি পথসভায় মিলিত হয়।

উপজেলা বিএনপি'র সভাপতি এস এম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার,পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাঁড়িয়া বক্তব্য রাখেন।

এ ছাড়াও বিক্ষোভ মিছিল ও সমাবেশে পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ,বিএনপি নেতা রফিকুল ইসলাম হাওলাদার,সাইদুল ইসলাম,উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ তালুকদার, ছাত্রদলের আহবায়ক লালন শেখসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা অবিলম্বে দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড সৃষ্টি কারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানায়।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ২১, ২০২৬)

পাঠকের মতামত:

২১ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test