E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় ছেলে নিহত, বাবা আহত

২০২৬ সেপ্টেম্বর ২১ ১৯:০১:৩৬
বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় ছেলে নিহত, বাবা আহত

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের রামপাল উপজেলায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে শেখ মেহেদী হাসান ইতু (২৪) নামে এক যুবক নিহত হয়েছে। এসময়ে তাঁর বাবা শেখ ফরিদ উদ্দীন আহত হয়েছেন। তাকে উদ্ধার করে রামপাল উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার সকালে উপজেলার ইসলামাবাদ গ্রামে এই হামলার ঘটনা ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হামলার সাথে জড়িতদের পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি।

নিহত শেখ মেহেদী হাসান ইতু রামপাল উপজেলার ইসলামাবাদ গ্রামের শেখ ফরিদ উদ্দীনের ছেলে।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব আল রশিদ জানান, উপজেলার ইসলামাবাদ গ্রামের শেখ ফরিদ উদ্দিনের সাথে তাঁর চাচাতো ভাই শেখ বাকিবিল্লাহ’র সাথে জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধকে কেন্দ্র করে সোমবার সকাল সাতটার দিকে দুই পরিবারের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে বাকিবিল্লাহসহ অন্যরা ক্ষুব্দ হয়ে চাচাতো ভাই ফরিদ উদ্দীন ও তাঁর ছেলে শেখ মেহেদী হাসান ইতুকে অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করে বাড়ি থেকে পালিয়ে যায়। স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে রামপাল উপজেলা হাসপাতালে নিয়ে গেলে শেখ মেহেদী হাসান ইতুকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর আহত ফরিদকে হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। হামলার সাথে জড়িতরা পালিয়ে যাওয়ায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

(এস/এসপি/সেপ্টেম্বর ২১, ২০২৬)

পাঠকের মতামত:

২১ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test