E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘নিষিদ্ধ ঘোষিত আ.লীগ পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে’

২০২৬ সেপ্টেম্বর ২১ ১৯:২৭:৪৫
‘নিষিদ্ধ ঘোষিত আ.লীগ পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে’

একে আজাদ, রাজবাড়ী : নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ পরিকল্পিত ভাবে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার পায়তারা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ। তবে বিএনপি দেশকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিরলস কাজ করে যাচ্ছে। 

আজ সোমবার রাজবাড়ীর পাংশা উপজেলা কৃষি অফিসের সামনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।

সংসদ সদস্য হারুন অর রশিদ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে দেশ ছেড়েছে। তিনি যাওয়ার আগে ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে দলীয় নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ দিয়ে গেছেন। আমরা অতন্দ্র প্রহরীর মতো দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মাঠে আছি।

তিনি আরও বলেন, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিন বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য কখনো দেশ ছেড়ে যায়নি। যখনই এ দেশকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে তখনও এ দেশের প্রয়োজনে মিথ্যা মামলা মাথায় নিয়ে বছরের পর বছর কারাগারে থেকেছে।

তিনি আরও বলেছেন, বিএনপির এদেশের সকল শ্রেনী পেশার মানুষের সরকার। আমাদের যারা ভোট দিয়েছে যারা ভোট দেয়নি সবার জন্যই সরকার কাজ করছে।যারা দীর্ঘ ১৭ বছর আমাদের নেতাকর্মীদের উপর অত্যাচার করেছে তারাও শান্তিতে বসবাস করছে। আমরা প্রতিহিংসার রাজনীতি করি না।

পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো: রেজাউল করিম রিংকুর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া। এছাড়াও সমাবেশে উপস্তিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: শাহ্ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো: হাবিবুর রহমান রাজা, পৌর বিএনপির সভাপতি মো: বাহারাম সরদার, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মো: রুহুল আমিন মকুল, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মো: সেলিম মিয়া প্রমুখ।

(একে/এসপি/সেপ্টেম্বর ২১, ২০২৬)

পাঠকের মতামত:

২১ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test