E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের লাশ গভীর রাতে শ্যামনগরে, পারিবারিক কবরস্থানে দাফন 

২০২৬ সেপ্টেম্বর ২২ ১৫:৪৪:৫৮
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের লাশ গভীর রাতে শ্যামনগরে, পারিবারিক কবরস্থানে দাফন 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চৌদ্দরশি গ্রামের তার বাবার বাড়ির উঠানে নামাজে জানাজা শেষে সোমবার রাত সাড়ে ১১ টায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।  সোমবার রাত ১১ টার দিকে খুলনা জেলার কয়রা উপজেলার কপোতাক্ষ নদীর বেতকাশি খেয়াঘাট পার করে মরিয়মের মরদেহ বাড়িতে নিয়ে আসা হলে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।

এর আগে, ময়না তদন্ত শেষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরায় দাফনের জন্য মরিয়ম খাতুনের মরদেহ নিয়ে পরিবারের সদস্যরা সোমবার বিকেলে ঢাকা থেকে রওনা হয়। তার পরিবার-পরিজন দাফনের জন্য আগে থেকেই কবর খুঁড়ে রাখে।

প্রসঙ্গত, গত রবিবার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার বাবা এস এম মাসুম বিল্লাহ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শেরেবাংলা নগর থানায় মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম ও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে। পুলিশ গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে গ্রেপ্তার করে। আদালত জিজ্ঞাসাবাদের জন্য গাজী নজরুলকে চার দিনের ও মাকসুদা ইসলামকে একদিনের রিমান্ড মঞ্জুর করে।

(আরকে/এএস/সেপ্টেম্বর ২২, ২০২৬)


পাঠকের মতামত:

২২ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test