E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নড়াইলে বসতঘরে বিকট শব্দে বোমা বিস্ফোরণ, তদন্তে পুলিশ 

২০২৬ সেপ্টেম্বর ২২ ১৭:৩২:০৬
নড়াইলে বসতঘরে বিকট শব্দে বোমা বিস্ফোরণ, তদন্তে পুলিশ 

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের কালিয়া পৌরসভার সিতারামপুর গ্রামে একটি বসতঘরে বিকট শব্দে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালের দিকে সিতারামপুর গ্রামের ছবুরোন নেসার বাড়িতে এ বিস্ফোরণ ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকাল পৌনে চারটার দিকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।

খবর পেয়ে কালিয়া থানা পুলিশের ওসি ও অন্যান্য সদস্যরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আলামত সংগ্রহ করে।

পুলিশ জানায়, বিস্ফোরণের পর ওই বসতঘরের একটি কক্ষ থেকে বিস্ফোরকদ্রব্যের বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। তবে তা কী ধরণের বোমা বা বিস্ফোরক ছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। বিষয়টির বৈজ্ঞানিক পরীক্ষার প্রস্তুতি চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়া থানার ওসি মো: তাসমীম আলম বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। উক্ত বিস্ফোরণের নেপথ্যে কারা জড়িত এবং কি উদ্দেশ্যে সেখানে বিস্ফোরক সংরক্ষণ করা হয়েছিল, তদন্ত শেষে তা বিস্তারিত জানা যাবে।

(আরএম/এসপি/সেপ্টেম্বর ২২, ২০২৬)

পাঠকের মতামত:

২২ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test