নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১১
রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ১১ জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার সকালে উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরকান্দিপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত রাসেল শেখকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন- সোহেল মেম্বারের পক্ষের মো. রাসেল শেখ (৩০), মো. হাসান শেখ (৪০), মো. মতি মল্লিকসহ (৫০) ৮ জন রয়েছেন। অপরদিকে আবেদ আলী শেখের পক্ষের মো. সেলিম শেখ (৪০), মো. আজিম গাজি (২৫) ও মো. কালন শেখ (৪৮) গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সোহেল মেম্বার ও আবেদ আলী শেখের পক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বুধবার সকাল ৭টার দিকে সোহেল মেম্বরের পক্ষের লোকজন আবেদ আলী শেখের পক্ষের লোকজনের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। পরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয়পক্ষই গুলি ছোড়ে। এতে দুই পক্ষের ১১ জন গুলিবিদ্ধ হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে গুরুতর আহতদের খুলনা ও ঢাকায় পাঠানো হয়।
আবেদ আলী শেখের পক্ষের শামিম শেখ বলেন, “সোহেল গ্রুপের দেড় থেকে দুইশ লোকজন সকালে আমাদের বাড়িতে এসে অতর্কিত হামলা চালায়। এ সময় আমাদের লোকজনের ওপর গুলি ছোড়া হয়। আমাদের তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী বলেন, “দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
(আরএম/এসপি/সেপ্টেম্বর ২৩, ২০২৬)
পাঠকের মতামত:
- সাতক্ষীরায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের
- অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান
- সুমাইয়া হত্যার দুই আসামিকে রিমাণ্ড শেষে কারাগারে প্রেরণ
- গোপালগঞ্জের বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ২
- বিল থেকে জাল উঠানোর অনুমতি কে দিয়েছে বলে দুই গ্রাম পুলিশকে মারপিট
- নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১১
- সাড়ে পাঁচ কোটি টাকার সেতুর গাইড ওয়ালে ফাটল, সংযোগ সড়কে বিশাল গর্ত
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বাড়ছে জনদুর্ভোগ
- রসাটমের সহায়তায় ভিয়েতনামে নির্মিত হবে থ্রিডি প্রিন্টিং স্থাপনা
- লাশ মিলেছে, মেলেনি কলির দুই পা: ৭ দিন পর ঘটনাস্থলে ফের পুলিশ
- সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময় সভা
- ফরিদপুরে টাস্কফোর্সের মোবাইল কোর্ট অভিযানে জরিমানা, কারাদণ্ড
- সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে বন্দুক হামলা, নিহত ১১
- বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া
- প্রতিশ্রুতি রাখেনি বিএনপি সরকার, মানবাধিকার সুরক্ষা খর্ব করেছে ৩ আইন
- অপ্রতিম হত্যা মামলায় আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
- ‘ন্যারেটিভ তৈরি করে ষড়যন্ত্রের ছক কষছে রিয়াল’
- ২ কোটি বাজেটের সিনেমার আয় ৩৫৯ কোটি রুপি
- মূল্যস্ফীতি নিয়ে এডিবির অশনি সংকেত
- ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার
- ‘বিভাজন নয়, জনগণের ঐক্যই প্রয়োজন’
- বাসের ভাড়া পুনঃনির্ধারণ, প্রজ্ঞাপন জারি
- জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী
- মুক্তিবাহিনী মানিকগঞ্জের দৌলতপুরে পাকবাহিনীর ওপর আক্রমণ চালায়
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- প্রতিবন্ধী হাবিব বাঁচতে চায়!
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- অপ্রতিম হত্যা মামলায় আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
- আফগানদের বিদায় করে ফাইনালে ইংল্যান্ড
- সিরাজগঞ্জে সংঘবদ্ধ চোর চক্রের ৪ সদস্য আটক
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- ভিপি নুর পেলেন ট্রাক, হাসান মামুনের ঘোড়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- আমার বটবৃক্ষ
- আজো কাঁদে
২৩ সেপ্টেম্বর ২০২৬
- সাতক্ষীরায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের
- সুমাইয়া হত্যার দুই আসামিকে রিমাণ্ড শেষে কারাগারে প্রেরণ
- গোপালগঞ্জের বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ২
- বিল থেকে জাল উঠানোর অনুমতি কে দিয়েছে বলে দুই গ্রাম পুলিশকে মারপিট
- নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১১
- সাড়ে পাঁচ কোটি টাকার সেতুর গাইড ওয়ালে ফাটল, সংযোগ সড়কে বিশাল গর্ত
- লাশ মিলেছে, মেলেনি কলির দুই পা: ৭ দিন পর ঘটনাস্থলে ফের পুলিশ
- সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময় সভা
- ফরিদপুরে টাস্কফোর্সের মোবাইল কোর্ট অভিযানে জরিমানা, কারাদণ্ড
- সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
-1.gif)








