বিল থেকে জাল উঠানোর অনুমতি কে দিয়েছে বলে দুই গ্রাম পুলিশকে মারপিট
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : "তোদের বিল থেকে জাল উঠানোর অনুমতি দিয়েছে কে" বলে দুই গ্রাম পুলিশকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে।
আজ বুধবার সকালের দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বড় ডুমুরিয়া গ্রামে এঘটনা ঘটে।
আহতরা হলেন, ডুমুরিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মোহাম্মদ ইউসুফ শেখ ও ৯ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ শ্যামল কুমার বিশ্বাস। তার মধ্যে ইউসুফ শেখ গুরুতর আহত অবস্থায় টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অপরজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছেন।
উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, বুধবার বেলা ১১ টায় মৎস্য কর্মকর্তার নির্দেশে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বড়-ডুমুরিয়া বিল থেকে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল উদ্ধার করতে যান ৪ গ্রাম পুলিশ ও একজন দফাদার। প্রায় ৩০-৪০ টি জাল উদ্ধারের পর একটি নৌকা নিয়ে ওই এলাকার তিন জন লোক বিলে গিয়ে তাদের মারধর শুরু করে। এতে দুই গ্রাম পুলিশ ইউসুফ ও শ্যামল আহত হয়। পরে তারা চলে গেলে বাকি গ্রাম পুলিশ ও দফাদার আহত দুজনকে উদ্ধার করে টুঙ্গিপাড়া হাসপাতালে ভর্তি করে।
আহত গ্রাম পুলিশ শ্যামল কুমার বিশ্বাস বলেন, উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছারের নির্দেশে বড়-ডুমুরিয়া বিল থেকে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল উদ্ধার করতে যাই। ৩০-৪০ টি জাল উদ্ধারের পর ৩-৪ জন লোক একটি নৌকায় করে আমাদের কাছে এসেই "তোদের বিল থেকে জাল উঠানোর অনুমতি দিয়েছে কে? অনেক টাকার ঋণ সহ চারটা মামলা আছে! যদি সাজা হয় হবে, আজকে তোদের ছাড়বো না বলে মারধর শুরু করে।
প্রত্যক্ষদর্শী দফাদার অনন্ত বৈদ্য বলেন, তারা মারধর করে চলে যাওয়ার পর আহত দুই গ্রাম পুলিশকে আমরা হাসপাতালে ভর্তি করি। দুজনের মধ্যে গ্রাম পুলিশ ইউসুফ গুরুতর আহত অবস্থায় টুঙ্গিপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আর আহত গ্রাম পুলিশ শ্যামল প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম বলেন, দুই গ্রাম পুলিশকে মারধরের পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। এলাকাবাসীদের সাথে কথা বলে দোষীদের শনাক্তের চেষ্টা চলছে। এছাড়া আহত গ্রাম পুলিশদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আর আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, এ ঘটনায় এখনো কোন অভিযোগ বা মামলা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
(টিবি/এসপি/সেপ্টেম্বর ২৩, ২০২৬)
পাঠকের মতামত:
- সাতক্ষীরায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের
- অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান
- সুমাইয়া হত্যার দুই আসামিকে রিমাণ্ড শেষে কারাগারে প্রেরণ
- গোপালগঞ্জের বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ২
- বিল থেকে জাল উঠানোর অনুমতি কে দিয়েছে বলে দুই গ্রাম পুলিশকে মারপিট
- নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১১
- সাড়ে পাঁচ কোটি টাকার সেতুর গাইড ওয়ালে ফাটল, সংযোগ সড়কে বিশাল গর্ত
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বাড়ছে জনদুর্ভোগ
- রসাটমের সহায়তায় ভিয়েতনামে নির্মিত হবে থ্রিডি প্রিন্টিং স্থাপনা
- লাশ মিলেছে, মেলেনি কলির দুই পা: ৭ দিন পর ঘটনাস্থলে ফের পুলিশ
- সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময় সভা
- ফরিদপুরে টাস্কফোর্সের মোবাইল কোর্ট অভিযানে জরিমানা, কারাদণ্ড
- সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে বন্দুক হামলা, নিহত ১১
- বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া
- প্রতিশ্রুতি রাখেনি বিএনপি সরকার, মানবাধিকার সুরক্ষা খর্ব করেছে ৩ আইন
- অপ্রতিম হত্যা মামলায় আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
- ‘ন্যারেটিভ তৈরি করে ষড়যন্ত্রের ছক কষছে রিয়াল’
- ২ কোটি বাজেটের সিনেমার আয় ৩৫৯ কোটি রুপি
- মূল্যস্ফীতি নিয়ে এডিবির অশনি সংকেত
- ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার
- ‘বিভাজন নয়, জনগণের ঐক্যই প্রয়োজন’
- বাসের ভাড়া পুনঃনির্ধারণ, প্রজ্ঞাপন জারি
- জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী
- মুক্তিবাহিনী মানিকগঞ্জের দৌলতপুরে পাকবাহিনীর ওপর আক্রমণ চালায়
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- প্রতিবন্ধী হাবিব বাঁচতে চায়!
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- অপ্রতিম হত্যা মামলায় আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
- আফগানদের বিদায় করে ফাইনালে ইংল্যান্ড
- সিরাজগঞ্জে সংঘবদ্ধ চোর চক্রের ৪ সদস্য আটক
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- ভিপি নুর পেলেন ট্রাক, হাসান মামুনের ঘোড়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- আমার বটবৃক্ষ
- আজো কাঁদে
২৩ সেপ্টেম্বর ২০২৬
- সাতক্ষীরায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের
- সুমাইয়া হত্যার দুই আসামিকে রিমাণ্ড শেষে কারাগারে প্রেরণ
- গোপালগঞ্জের বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ২
- বিল থেকে জাল উঠানোর অনুমতি কে দিয়েছে বলে দুই গ্রাম পুলিশকে মারপিট
- নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১১
- সাড়ে পাঁচ কোটি টাকার সেতুর গাইড ওয়ালে ফাটল, সংযোগ সড়কে বিশাল গর্ত
- লাশ মিলেছে, মেলেনি কলির দুই পা: ৭ দিন পর ঘটনাস্থলে ফের পুলিশ
- সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময় সভা
- ফরিদপুরে টাস্কফোর্সের মোবাইল কোর্ট অভিযানে জরিমানা, কারাদণ্ড
- সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
-1.gif)








