E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কুড়িগ্রামে নারীর মর্যাদা ও জরুরী সুরক্ষায় ডিগনিটি কিট বিতরণ

২০২৬ সেপ্টেম্বর ২৩ ১৯:১৬:৩৮
কুড়িগ্রামে নারীর মর্যাদা ও জরুরী সুরক্ষায় ডিগনিটি কিট বিতরণ

পিএম সৈকত, কুড়িগ্রাম : কুড়িগ্রামে প্রত্যন্ত এলাকার ঝুঁকিপূর্ণ কিশোরী ও গর্ভবতী নারীদের মাঝে জরুরী সুরক্ষা সামগ্রি বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকালে কুড়িগ্রাম সদর ‍উপজেলার পাঁচগাছী ও ঘোগাদহ ইউনিয়নে পৃথকভাবে ৫৪০ জন উপকারভোগীকে এসব সুরক্ষা সামগ্রি বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, জেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা এটিএম বেনজির রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী নিত্যানন্দ বর্মণ, ঘোগাদহ ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মালটিজার ইন্টারন্যাশনাল’র প্রকল্প সমন্বয়কারী শহিদুল ইসলাম, এএফএডির নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিন, প্রকল্প সমন্বয়কারী রফিকুল ইসলাম প্রমুখ।

দাতা সংস্থা মাল্টিজার ইন্টারন্যাশনাল ও একশন ডাচল্যান্ড হিলফট’র আর্থিক সহযোগিতায় এবং স্থানীয় বেসরকারি প্রতিষ্ঠান এসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট (এএফএডি) উদ্যোগে চরাঞ্চলে ও প্রত্যন্ত এলাকার নারী ও কিশোরীদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়। ডিগনিটি কিটে ১৩টি উপকরণের মধ্যে রয়েছে স্যানিটারী প্যাড, আন্ডার গার্মেন্টস, গামছা, সাবান, পেষ্ট, ব্রাশ, ব্যাগ, টর্সলাইট, স্যান্ডেল, চিড়ুনি, নেইল কাটার ও একটি বালতি।

ঘোগাদহ ইউনিয়নের দোবারিয়ার ভিটা গ্রামের কিশোরী পারভীন বেগম জানান, ‘‘এগুলো পেয়ে আমি খুব খুশি হয়েছি। কিছু জিনিষ পেয়েছি যেগুলো অনেক সময় আমরা কিনতেই পারি না।’’

পাঁচগাছী মুসল্লীপাড়া গ্রামের সাজিরণ বেগম বলেন, ‘‘গ্রামের মানুষ এসব জিনিষ চাইলেও ব্যবহার করতে পারে না। এবার স্বামীকে বলবো এগুলো শেষ হয়ে গেলে সে যেন এরকম সেট কিনে দেয়। এগুলো যে আমাদের খুবই প্রয়োজনে লাগে সেটা তাদেরকে বোঝাবো।’’

কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান বলেন, নারীর মর্যাদা ও সুরক্ষার বিষয়টি এখন সার্বজনিন। ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে প্রত্যন্ত এলাকার নারীরা অনেকটা এগিয়ে এসেছে। তাদেরকে আরও সচেতন হতে হবে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বলেন, প্রত্যন্ত এলাকার নারীদের পাশাপাশি পুরুষদেরকেও সচেতন হতে হবে। নারীদের ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে আর লজ্জ্বা নয়। সহযোগিতা সহমর্মিতা নিয়ে পুরুষদের পাশে থাকতে হবে।

(পিএস/এসপি/সেপ্টেম্বর ২৩, ২০২৬)

পাঠকের মতামত:

২৩ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test