E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে প্রতিবন্ধী যুবকের মৃত্যু 

২০২৬ সেপ্টেম্বর ২৪ ১৭:২৭:৩৮
সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে প্রতিবন্ধী যুবকের মৃত্যু 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : বৈদ্যুতিক বাতি  গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সোহরাব হোসেন  (১৮) নামে এক প্রতিবান্ধী যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতের দিকে সাতক্ষীরার সদর উপজেলার আলিপুর ইউনিয়নের চাঁপাডাঙা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহরাব হোসেন একই এলাকার হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আসাদুল ইসলাম জানান, সোহরাব হোসেন একজন প্রতিবান্ধী। তিনি একটি পরিত্যক্ত বাড়িতে বসবাস করতেন। বুধবার রাত ৮টার দিকে তিনি বৈদ্যুতিক বাল্ব জালাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে পড়েন। এতে ঘটনাস্থলে মারা যান তিনি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(আরকে/এসপি/সেপ্টেম্বর ২৪, ২০২৬)

পাঠকের মতামত:

২৪ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test