E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সুন্দরবনে কেওড়া পাড়তে গিয়ে ডাল ভেঙে পড়ে একজনের মৃত্যু 

২০২৬ সেপ্টেম্বর ২৪ ১৮:১০:৫৯
সুন্দরবনে কেওড়া পাড়তে গিয়ে ডাল ভেঙে পড়ে একজনের মৃত্যু 

রঘুনাথ খাঁ, সাতক্ষীর : নদীর চরের কেওড়া গাছ থেকে পড়ে রহমত আলী গাজী (৫২) নামের একজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালের দিকে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের গোলাখালি বনবিবি তেল এলাকায় এ ঘটনা ঘটে। 

তিনি শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের সোরা গ্রামের ফজর আলী গাজীর ছেলে।

মৃতের সহযোগী আব্দুল হালিম বলেন, বৃহস্পতিবার সকাল নয়টার দিকে মাউন্দ নদীর বনবিবি তলায় তার ভাগ্নে রহমত কেওড়া পাড়ার একপর্যায়ে ডাল ভেঙে নীচে পড়ে যায়৷ একপর্যায়ে সে ও রবীন্দ্রনাথ কেওড়া কুড়ানো বাদ দিয়ে তাকে নৌকায় তোলার আগেই সে মারা যায়।

শ্যামনগর থানার (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন মৃতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।

(আরকে/এসপি/সেপ্টেম্বর ২৪, ২০২৬)

পাঠকের মতামত:

২৪ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test