E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সুবর্ণচরে চরজব্বর ডিগ্রি কলেজে নবীন বরণ ও আলোচনা সভা 

২০২৬ সেপ্টেম্বর ২৪ ১৮:১২:৪৯
সুবর্ণচরে চরজব্বর ডিগ্রি কলেজে নবীন বরণ ও আলোচনা সভা 

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : সুবর্ণচর উপজেলার ঐতিহ্যবাহী চরজব্বর ডিগ্রী কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ওরিয়েন্টেশন ক্লাস, নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে চরজব্বর ডিগ্রি কলেজ অলি উদ্দিন আহমেদ অডিটোরিয়ামে নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করে চরজব্বর কলেজ কর্তৃপক্ষ।

চরজব্বর ডিগ্রি কলেজের পরিচালনা কমিটির সভাপতি আবু সালেহ মোহাম্মদ আব্দুল্যাহ সবুজের সভাপতিত্বে কলেজ শিক্ষিকা সাফিয়া সুলতানা এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট এবিএম জাকারিয়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন গাজী, নোয়াখালী জেলা ছাত্র দলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু, চরজব্বর কলেজের বিদ্যুতসাহী সদস্য এডভোকেট সফিক উল্যাহ সুমন, বিশিষ্ঠ সমাজ সেবক নুর নবী চৌধুরী, সাহাব উদ্দিন স্বপন, নিজাম উদ্দিন ফারুক, চরজুবিলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হেলা উদ্দিন, সুবর্ণচর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্যাহ আল আরিফ, কলেজ ছাত্র দলের সভাপতি ইয়াছিন, সাধারণ সম্পাদক রাকিব প্রমূখ।

বক্তারা শিক্ষার মানউন্নয়ন নিয়ে নানা পরামর্শ মূলক বক্তব্য রাখেন। বক্তারা বলেন, অধ্যক্ষ জামশেদুর রহমান কিসলু দায়িত্ব পাবার পর, কলেজ গেট, চরজব্বর ডিগ্রি কলেজে অবকাঠামো উন্নয়ন, অলি উদ্দিন অডিটোরিয়াম নির্মাণ, বিশাল ফুল বাগান নির্মাণ, অফিস কক্ষ, ক্লাস রুমের উন্নয়নসহ শিক্ষার বিষয়ে সর্বচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন, নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহজাহানের পুত্র সবুজের হাত ধরে চরজব্বর ডিগ্রি কলেজ জাতীয় করণ হবে বলে আশা করেন বক্তারা। পাশাপাশি ছাত্রছাত্রীদেরকে পড়া শুনায় মনোযোগী হয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে এলাকার উন্নয়নে ভূমিকা রাখার আহবান জানান।

অনুষ্ঠানে চরজব্বর ডিগ্রি কলেজ ছাত্র দলের পক্ষ থেকে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদেরকে খাতা কলমসহ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

(এস/এসপি/সেপ্টেম্বর ২৪, ২০২৬)

পাঠকের মতামত:

২৪ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test