E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কুড়িগ্রামে উপজেলা পর্যায়ে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

২০২৬ সেপ্টেম্বর ২৪ ১৮:৩১:১২
কুড়িগ্রামে উপজেলা পর্যায়ে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

পিএম সৈকত, কুড়িগ্রাম : কুড়িগ্রামের চরাঞ্চলে বন্যার ঝুঁকি মোকাবিলা সহ বিভিন্ন দূর্যোগ ও সমস্যা নিয়ে স্থানীয় পর্যায়ে প্রস্তুতি জোরদার এবং স্বেচ্ছাসেবীদের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের আয়োজনে উপজেলা পর্যায়ে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশের উত্তরাঞ্চলের চর এলাকায় বন্যা-বিষয়ক স্বেচ্ছাসেবী দল গঠন ও তাদের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান।

এসময় ফ্রেন্ডশিপের আঞ্চলিক সমন্বয়ক আব্দুস সালামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান মন্ডল, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী নিত্যানন্দ বর্মন, উপজেলা আইসিটি কর্মকর্তা নুরুল আমিন, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজগর আলী, ফ্রেন্ডশিপের রিজিওনাল ম্যানেজার আশরাফুল ইসলাম মল্লিক, ওয়ার্ল্ড ভিশন প্রতিনিধি মনি দিও, পাঁচগাছি ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল বাতেন, ভোগডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান সাইদুর রহমান এবং প্রেসক্লাব রাজারহাট ও আলোকিত রাজারহাট'র সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত প্রমূখ। সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পটির বিভিন্ন দিক তুলে ধরেন প্রকল্প ব্যবস্থাপক লাবিবুল ইসলাম।

সভায় চরাঞ্চলে বন্যার সময় স্থানীয় জনগোষ্ঠীর করণীয়, আগাম প্রস্তুতি, ঝুঁকিপূর্ণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, উদ্ধারকাজে স্বেচ্ছাসেবীদের ভূমিকা এবং দুর্যোগের পর জরুরি সহায়তা কার্যক্রম নিয়ে অভিজ্ঞতা বিনিময় করা হয়।

বক্তারা বলেন, বন্যাপ্রবণ চরাঞ্চলে দুর্যোগ মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে স্বেচ্ছাসেবী দল গড়ে তোলা গুরুত্বপূর্ণ। প্রশিক্ষিত ও সংগঠিত স্বেচ্ছাসেবকেরা বন্যার আগাম সতর্কবার্তা পৌঁছে দেওয়া, ঝুঁকিপূর্ণ পরিবার চিহ্নিত করা এবং জরুরি সময়ে সহায়তা প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

সভায় বিভিন্ন জিও-এনজিও কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবীগণ অংশ গ্রহন করেন।

(পিএস/এসপি/সেপ্টেম্বর ২৪, ২০২৬)

পাঠকের মতামত:

২৪ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test