গোপালগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জোবায়ের ভূঁইয়া (২২) নামে এক কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের পুখুরিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত কলেজছাত্র জোবায়ের ভূঁইয়া ওই ইউনিয়নের ঘোড়াদাইড় গ্রামের রমজান ভূঁইয়ার ছেলে। তিনি গোপালগঞ্জ শহরের হাজী লালমিয়া সিটি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
জোবায়েরের মৃত্যুর খবর পুখুরিয়া পৌঁছানোর পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে । সেখানে পুলিশ পাহারা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন পলিশ।
গোপালগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম ওই কলেজ ছাত্রের মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, জোবায়ের এলাকায় ভদ্র ছেলে হিসেবে পরিচিত। তিনি ভাল ছাত্র ছিলেন। এলাকায় টিউশনী করতেন। ৩ দিন আগে জোবায়ের পাশের গ্রামের শহিদ মোল্লার ছেলে সোহেল মোল্লাকে একটি বিষয় নিয়ে সতর্কমূলক বার্তা দেন। বিষয়টি নিয়ে সোহেল ক্ষুব্ধ ছিল।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে জোবায়ের সদর উপজেলার পুখুরিয়া গ্রামের একটি বাড়িতে শিক্ষার্থী পড়িয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ওই গ্রামেই বাক-বিতন্ডার এক পর্যায়ে সোহেলও তার বন্ধুরা জোবায়েরের উপর লাঠিসোটা নিয়ে হামলা করে। ঠেকাতে গিয়ে ছেলের সাথে বাবা রমজান ভ’ইয়া আহত হয়। আহত জোবায়েরকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তার মৃত্যু হয়। আমরা সুরাতহাল রিপোর্ট করেছি। লাশ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে জানিয়ে পুলিশের এ কর্মকর্তা বলেন, পদস্থ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা রয়েছে। এখানো এ ব্যাপারে ওই কলেজ ছাত্রের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলেই মামলা দায়ের করা হবে। ময়না তদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হবে বলেও জানান ওই কর্মকর্তা।
নিহতের চাচা মোঃ হামিম ভূঁইয়া বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে । আমরা এ ঘটনার ন্যায্য বিচার চাই। লাশের ময়না তদন্ত শুক্রবার গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতাল মর্গে সম্পন্ন হবে। তারপর লাশ বাড়িতে নিয়ে জানাযা শেষে দাফন করব। এসব কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার পর থানায় অভিযোগ দেব।
(টিবি/এএস/সেপ্টেম্বর ২৫, ২০২৬)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা
- পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পাংশায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে ওআইসির সহযোগিতা চাইল বাংলাদেশ
- জাতিসংঘে উচ্চপর্যায়ের সাইড ইভেন্টে অংশ নিলেন প্রধানমন্ত্রী
- বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ
- ১নং সেক্টরে মুক্তিবাহিনী পাকসেনাদের বিত্তপি অবস্থানের ওপর তীব্র আক্রমণ চালায়
- ঈশ্বরদীতে ডাকাত আতঙ্ক, রাত জেগে পাহারায় গোকুলনগরবাসী
- ফরিদপুরে এনসিপির যুগ্ম আহ্বায়ক শাহেদের ৬ মাসের কারাদণ্ড
- কুড়িগ্রামে উপজেলা পর্যায়ে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
- শিশু একাডেমি ফরিদপুরের পরিচালনা কমিটিতে নিরব ইমতিয়াজ শান্ত
- ফরিদপুরে সিজারের পর পেটে গজ রেখে সেলাই, চার মাস ধরে অসুস্থ নার্স
- টাঙ্গাইলের সেই সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ, উপ-সহকারীকে বরখাস্ত
- এসএমআর উৎপাদন সক্ষমতা জোরদার করছে রাশিয়া
- দেখা হলো না, আখতার ভাই
- গৌরীপুরে ৩৫টি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীর পাঠদান
- সুবর্ণচরে চরজব্বর ডিগ্রি কলেজে নবীন বরণ ও আলোচনা সভা
- সুন্দরবনে কেওড়া পাড়তে গিয়ে ডাল ভেঙে পড়ে একজনের মৃত্যু
- পঞ্চগড়ে চিকিৎসক সংকটে স্বাস্থ্যসেবা ব্যাহত
- মাগুরায় বেশি দামে সার বিক্রি, এক প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
- কাপ্তাইয়ে রাজস্ব বাজেটের আওতায় ১৬টি জলাশয়ে মাছের পোনা অবমুক্তি
- নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ একজনের মৃত্যু
- সালথায় শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা শিখতে কাজী কামরুজ্জামান’র ব্যতিক্রমী উদ্যোগ
- নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয়
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে প্রতিবন্ধী যুবকের মৃত্যু
- এক সন্তানের জননীকে অপহরণ-ধর্ষণ, দুই আসামির যাবজ্জীবন
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- সিরাজগঞ্জে সংঘবদ্ধ চোর চক্রের ৪ সদস্য আটক
- চট্টগ্রামে বাসের ধাক্কায় স্কুল শিক্ষার্থী ভাই-বোনসহ ৩ জনের মৃত্যু
- ভিপি নুর পেলেন ট্রাক, হাসান মামুনের ঘোড়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- অনুদানের সিনেমায় বিদেশি নায়িকা পার্নো, যা বলছেন পরিচালক
- ‘আগামী দিনগুলোতেও জনগণকে পাশে থাকার অনুরোধ’
- আমার বটবৃক্ষ
- গাজীপুরে জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমির আয়োজনে সেমিনার
- আজো কাঁদে
- মিয়ানমার থেকে পালিয়ে এলো বিজিপির আরও ২৯ সদস্য
- নীলফামারী সদর উপজেলার ১১ ইউনিয়নে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন
- সিকৃবিতে শিক্ষকদের লাগাতার কর্মবিরতির আল্টিমেটাম
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ঋণ চাই না, ক্ষতিপূরণ চাই, বিশ্বকে জেলেদের হুঁশিয়ারি
- অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশু পার্ক আধুনিকায়নের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন
- অন্ধ মানুষ
২৫ সেপ্টেম্বর ২০২৬
- গোপালগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা
- পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পাংশায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ
-1.gif)








