‘দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে কাজ করছে সরকার’
শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৪ নম্বর শালখুর ইউনিয়নে আয়োজিত এক মতবিনিময় সভায় সমাজকল্যাণমন্ত্রী ডা. এ.জেড.এম. জাহিদ হোসেন বলেছেন, শিক্ষিত বেকার নারী-পুরুষের কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। একই সঙ্গে শিশুদের সুষম বিকাশে শিক্ষা, স্বাস্থ্য ও মানসিক উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে শালখুর ইউনিয়নে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, বর্তমান সরকার যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে নানা ধরনের প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে। প্রশিক্ষণপ্রাপ্ত নারী-পুরুষকে দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হচ্ছে। পাশাপাশি নতুন উদ্যোক্তা সৃষ্টি ও ক্ষুদ্র ব্যবসা সম্প্রসারণে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, কৃষক দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদের উৎপাদিত কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। কৃষি খাতের উন্নয়ন এবং কৃষকের স্বার্থ রক্ষায় বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
শিশুদের প্রসঙ্গে মন্ত্রী বলেন, শুধু লেখাপড়া করলেই হবে না, শিশুদের মানসিক ও শারীরিক বিকাশও সমান গুরুত্বপূর্ণ। তাদের সুস্থ ও সুন্দরভাবে গড়ে তুলতে সরকার শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও স্বাস্থ্যসেবামূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা এলাকার উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং কৃষকের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন।
(এসএএস/এএস/সেপ্টেম্বর ২৫, ২০২৬)
পাঠকের মতামত:
- দেবহাটায় মহিষের আক্রমণে ৩ বছরের শিশুসহ আহত ৭
- প্রেমের টানে সুদূর চীন থেকে দিনাজপুরে যুবক, বিয়ে করলো বাংলাদেশি তরুণী
- চার দিনের রিমান্ড শেষে এমপি গাজী নজরুলকে আদালতে প্রেরণ
- ‘দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে কাজ করছে সরকার’
- অধরা ভালোবাসার গল্প নিয়ে কোক স্টুডিও বাংলার ‘মথুরা’
- বিশ্ববাজারে কমল তেলের দাম
- ‘ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যাওয়া সম্ভব’
- ‘গণতন্ত্র ধ্বংসে বিরোধীদল নতুন চক্রান্তে লিপ্ত’
- পাচারকালে শিমুলিয়া ঘাট হতে ৬২ বস্তা ইউরিয়া সার জব্দ
- জাতিসংঘে ভাষণ দিয়েই ‘ভয়ে’ নিউইয়র্ক ছাড়লেন নেতানিয়াহু
- ‘জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য’
- গোপালগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা
- পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পাংশায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে ওআইসির সহযোগিতা চাইল বাংলাদেশ
- জাতিসংঘে উচ্চপর্যায়ের সাইড ইভেন্টে অংশ নিলেন প্রধানমন্ত্রী
- বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ
- ১নং সেক্টরে মুক্তিবাহিনী পাকসেনাদের বিত্তপি অবস্থানের ওপর তীব্র আক্রমণ চালায়
- ঈশ্বরদীতে ডাকাত আতঙ্ক, রাত জেগে পাহারায় গোকুলনগরবাসী
- ফরিদপুরে এনসিপির যুগ্ম আহ্বায়ক শাহেদের ৬ মাসের কারাদণ্ড
- কুড়িগ্রামে উপজেলা পর্যায়ে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
- শিশু একাডেমি ফরিদপুরের পরিচালনা কমিটিতে নিরব ইমতিয়াজ শান্ত
- ফরিদপুরে সিজারের পর পেটে গজ রেখে সেলাই, চার মাস ধরে অসুস্থ নার্স
- টাঙ্গাইলের সেই সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ, উপ-সহকারীকে বরখাস্ত
- এসএমআর উৎপাদন সক্ষমতা জোরদার করছে রাশিয়া
- দেখা হলো না, আখতার ভাই
- সিরাজগঞ্জে সংঘবদ্ধ চোর চক্রের ৪ সদস্য আটক
- ভিপি নুর পেলেন ট্রাক, হাসান মামুনের ঘোড়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- চট্টগ্রামে বাসের ধাক্কায় স্কুল শিক্ষার্থী ভাই-বোনসহ ৩ জনের মৃত্যু
- গাজীপুরে জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমির আয়োজনে সেমিনার
- অনুদানের সিনেমায় বিদেশি নায়িকা পার্নো, যা বলছেন পরিচালক
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নীলফামারী সদর উপজেলার ১১ ইউনিয়নে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন
- আজো কাঁদে
- আমার বটবৃক্ষ
- মিয়ানমার থেকে পালিয়ে এলো বিজিপির আরও ২৯ সদস্য
- সিকৃবিতে শিক্ষকদের লাগাতার কর্মবিরতির আল্টিমেটাম
- ঋণ চাই না, ক্ষতিপূরণ চাই, বিশ্বকে জেলেদের হুঁশিয়ারি
- অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশু পার্ক আধুনিকায়নের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন
- চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা
- পঞ্চগড়ে নৌকার দুই সমর্থককে ছুরিকাঘাত, আটক ১
- অন্ধ মানুষ
- কলাপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
২৫ সেপ্টেম্বর ২০২৬
- দেবহাটায় মহিষের আক্রমণে ৩ বছরের শিশুসহ আহত ৭
- প্রেমের টানে সুদূর চীন থেকে দিনাজপুরে যুবক, বিয়ে করলো বাংলাদেশি তরুণী
- ‘দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে কাজ করছে সরকার’
- পাচারকালে শিমুলিয়া ঘাট হতে ৬২ বস্তা ইউরিয়া সার জব্দ
- গোপালগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা
- পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পাংশায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ
-1.gif)








