প্রেমের টানে সুদূর চীন থেকে দিনাজপুরে যুবক, বিয়ে করলো বাংলাদেশি তরুণী
শাহ্ আলম শাহী, দিনাজপুর : বাংলার প্রবাদ ' প্রেমে মজিলো মন-কিবা হাড়ি কিবা ডোম। তাছাড়া প্রেম যে জাতি, ধর্ম, বর্ণ কিংবা দেশের সীমানা মানে না, এরই প্রমাণ মিললো দিনাজপুরের হাকিমপুর (হিলি) পৌরসভার মাঠপাড়া এলাকায়।
বাংলাদেশি তরুণী রাইসা আক্তারের (২১) প্রেমের টানে সুদূর চীন থেকে হিলিতে এসে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন চীনা নাগরিক পংফং (৩৭)। ইসলাম ধর্ম গ্রহণ করে তার নতুন নাম রাখা হয়েছে মোহাম্মদ আলী।
ঘটনাটি ছড়িয়ে পড়ার পর চীনা এই যুবককে এক নজর দেখতে রাইসার বাড়িতে ভিড় করছেন স্থানীয় উৎসুক মানুষ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে চীনা যুবক পংফং ও প্রেমিকা রাইসা আক্তার তারা বাড়িতে আসেন। এর আগে গত ২০ সেপ্টেম্বর বাংলাদেশে আসেন তিনি। পরে গাজীপুর আদালতে ইসলাম ধর্ম গ্রহণ করে মোহাম্মদ আলী নাম নেন এবং রাইসাকে বিয়ে করেন বলে জানান পরিবারের সদস্যরা।
স্থানীয়রা জানান, পংফং পেশায় একজন গার্মেন্টস বায়ার। তার বাড়ি চীনের হুবেই প্রদেশে। তার বাবার নাম ফাংলে জুন এবং মায়ের নাম শিয়ান চিং। অন্যদিকে রাইসা আক্তার হিলির মাঠপাড়া এলাকার রিয়াজুল হকের মেয়ে। তিনি ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করেন।
রাইসা আক্তার জানান, ঢাকায় গার্মেন্টসে চাকরির সুবাদে পংফংয়ের চাচার সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে চীনে বিয়ে করে সেখানে যাওয়ার ইচ্ছার কথা তাকে জানান। পরে ওই ব্যক্তি তার ভাতিজা পংফংয়ের সঙ্গে রাইসার পরিচয় করিয়ে দেন। এরপর মোবাইল ফোনে তাদের নিয়মিত যোগাযোগ শুরু হয়। একপর্যায়ে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা বিয়ের সিদ্ধান্ত নেন।
রাইসা বলেন, আমি তাকে বিয়ের প্রস্তাব দিলে সে রাজি হয়। আমাকে বিয়ে করার জন্য গত ২০ সেপ্টেম্বর বাংলাদেশে আসে। পরে গাজীপুর আদালতে ইসলাম ধর্ম গ্রহণ করে। বর্তমানে তার নাম মোহাম্মদ আলী। এরপর সে আমাকে বিয়ে করেছে। এতে আমার পরিবার ও এলাকাবাসী সবাই খুশি।
রাইসার নানা বলেন, আমার নাতনি ঢাকায় থাকে। সেখানে তার সঙ্গে চীনা নাগরিকের পরিচয় হয়। তারা একে অপরকে পছন্দ করেছে। পরে চীনা যুবক বাংলাদেশে এসে আমার নাতনিকে বিয়ে করেছে। বৃহস্পতিবার রাতে তারা বাড়িতে এসেছে। এতে পরিবারের সবাই আনন্দিত।
চীন থেকে প্রেমের টানে বাংলাদেশে এসে বিয়ে করায় বিষয়টি এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে। তাদের নতুন দাম্পত্য জীবন নিয়ে শুভকামনা জানিয়েছেন স্থানীয়রা।
(এসএএস/এএস/সেপ্টেম্বর ২৫, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘বাংলাদেশে ১৫ লাখের বেশি রোহিঙ্গা, অর্থনীতিতে বড় চাপ’
- ‘জামায়াত-শিবির কৌশলে আ. লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডকে নরমালাইজ করছে’
- রমজানে নিত্যপণ্য আমদানিতে ৯০ দিনের বাকিতে ঋণসুবিধা
- বেসরকারি স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ, বাড়লো বয়স
- রুশরা ফিরবেন দেশে, খালি থাকবে ফ্ল্যাট; তবুও নতুন ভবন নির্মাণের উদ্যোগ
- সাতক্ষীরা জজ আদালতের ভিপি কৌশুলী নূরুল আমিনের নিয়োগ বাতিল
- কুমিল্লায় মুক্তিবাহিনী কামালপুর পাকসেনা ঘাঁটির ওপর আক্রমণ চালায়
- বড়পুকুরিয়া কয়লা খনিতে চীনা শ্রমিকের মৃত্যু
- গড়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, মেম্বারসহ চার জনের জেল জরিমানা
- গোবিপ্রবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন
- বরগুনা জেলার তালতলী থানার তদন্ত ওসি রফিকুলের সাত বছর সশ্রম কারদণ্ড
- সালথায় নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি ফিরোজ খান রাজ গ্রেপ্তার
- পলাতক অপরাধীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার কোনো সুযোগ নেই: রিজভী
- নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় কর্মী পাংশায় গ্রেপ্তার
- ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের দুর্দান্ত পারফরম্যান্স
- রাজবাড়ীতে এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- অর্থনীতির চ্যালেঞ্জ সম্ভাবনা ও করণীয়
- ফরিদপুর বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা বাসে আগুন, প্রাণ গেলো চালকের
- বগুড়ায় আওয়ামী লীগ, যুবলীগের তিন নেতা গ্রেফতার
- কাশিয়ানীর বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ বিক্ষোভ
- এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস
- চাটমোহরে সার লুটের ঘটনায় মামলা; ৩ সদস্যের তদন্ত কমিটি; সার ফেরত পাওয়া গেছে ১০৭ বস্তা
- টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের অবরোধ, পুলিশের গাড়িতে ভাঙচুর অগ্নিসংযোগ
- নড়াইলে অটোভ্যান চালকের হাত বাঁধা মরদেহ উদ্ধার
- রোসাটমের গ্লোবাল অ্যাটমিক কুইজ আজ, শীর্ষ তিন বিজয়ীর রাশিয়া ভ্রমণের সুযোগ
- নীলফামারীর ঐতিহ্যবাহী বড় মাঠ রক্ষায় ‘সোনালী অতীত’ ক্লাবের স্মারকলিপি
- ‘একদিকে ফ্যামিলি কার্ড, অন্যদিকে মা-বোনদের গায়ে হাত’
- ‘আগামীতে বাবা-মায়ের নামসহ চাঁদাবাজ-বাটপারদের তালিকা ঝুলিয়ে দেওয়া হবে’
- নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত সাবেক সাংসদ আহাদ মিয়া
- দেশে তুলা চাষের অপার সম্ভাবনা, প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও প্রণোদনা
- কুলিয়ারচরে দোকানপাটসহ ১১ ঘরে অগ্নিকাণ্ডে অর্ধ কোটি টাকার মালামাল পুড়ে ছাই
- জহির খান’র কবিতা
- মহাদেবপুরে ট্রাকচাপায় নিহত ৫
- কলাপাড়ায় অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের শেষ সেমিফাইনালে বিজয়ী সৈয়দপুর
- ‘ফোবানার ভিশন ২০৪০ বাস্তবায়নই এখন আমার দিবারাত্রির স্বপ্ন’
- ভোলার তজুমদ্দিনে সিসিটিভি ফুটেজে মোটরসাইকেল চোর শনাক্ত
- ভৈরবে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অভিযান
- ধামরাইয়ে কুমারী পূজা অনুষ্ঠিত
- নীলফামারী জেলা বিএনপির নেতৃত্বে নাটকীয় রদবদল
- প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ফাঁসাতে সাম্প্রদায়িক গুজব ছড়ানোর অভিযোগ
- শকুন এবং আমি
- পাঁচ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
১১ নভেম্বর ২০২৬
- রুশরা ফিরবেন দেশে, খালি থাকবে ফ্ল্যাট; তবুও নতুন ভবন নির্মাণের উদ্যোগ
- সাতক্ষীরা জজ আদালতের ভিপি কৌশুলী নূরুল আমিনের নিয়োগ বাতিল
-1.gif)








