সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা শহরকে ডেঙ্গুমুক্ত রাখতে জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার যৌথ উদ্যোগে "ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬" কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন , র্যালি ও সচেতনতামূলক লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ৯ টায় শহরের কাঞ্চন ব্যানার্জী সড়কের মোড় থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক শোভাযাত্রা ও র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ। অনুষ্ঠান পরিচালনা ও পৌরসভা ভিত্তিক মূল দায়িত্বে ছিলেন সাতক্ষীরা পৌরসভার প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন।
র্যালি শেষে জেলা প্রশাসক কাউসার আজিজ নিজেই উপস্থিত থেকে পৌরসভার সহযোগিতায় রেড ক্রিসেন্ট, বিডি ক্লিন ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীদের সাথে নিয়ে শহরের বিভিন্ন ড্রেন ও ড্রেনেজ ব্যবস্থার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। একই সাথে পথচারী, সাধারণ নাগরিক ও যানবাহন চালকদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সংবলিত সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাউসার আজিজ বলেন, "ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, প্রয়োজন সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ। এডিস মশার বংশবৃদ্ধি রোধে আমাদের নিজ নিজ আঙিনা ও চারপাশ সবসময় পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। আমাদের সম্মিলিত সচেতনতাই পারে সাতক্ষীরা শহরকে ডেঙ্গুমুক্ত রাখতে।"
অনুষ্ঠানে পৌরসভার কার্যক্রম ও নাগরিক সচেতনতা প্রসঙ্গে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। তিনি বলেন, "সাতক্ষীরা শহরকে ডেঙ্গুমুক্ত রাখতে পৌরসভা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পৌর কর্মকর্তা-কর্মচারীরা মাঠপর্যায়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করছেন। তবে কেবল পৌরসভার প্রচেষ্টাই যথেষ্ট নয়; দেশের প্রতিটি নাগরিক নিজ নিজ জায়গা থেকে সচেতন হলে আমরা ডেঙ্গুমুক্ত সুন্দর একটি বাংলাদেশ ও পরিচ্ছন্ন সাতক্ষীরা উপহার দিতে পারব।"
পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী ডেঙ্গুর লক্ষণ ও প্রতিকার তুলে ধরে বলেন বাসাবাড়ির ফুলের টব, পরিত্যক্ত টায়ার, এসি বা ফ্রিজের জমা পানি নিয়মিত পরিষ্কার করা এবং দিনে-রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহারের জন্য সাধারণ নাগরিকদের প্রতি বিশেষ আহ্বান জানান।
উক্ত পরিচ্ছন্নতা অভিযান ও র্যালিতে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী আলী হায়দার, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আক্তার হোসেন তালুকদার, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, উপ-সহকারী প্রকৌশলী সাগর দেবনাথ, স্যানিটারি ইন্সপেক্টর রবিউল আলম ও কনজারভেন্সি ইন্সপেক্টর মোহাম্মদ ইদ্রিস আলী।
(আরকে/এএস/সেপ্টেম্বর ২৬, ২০২৬)
পাঠকের মতামত:
- গুরুত্বপূর্ণ মামলার তদন্ত অবদানে পিপিএম-সেবা পেলেন এসআই মেহেদী
- নিউইয়র্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী
- নড়াইলে পুকুরপাড়ে পড়ে ছিল মরদেহ, উদ্ধার করল পুলিশ
- নড়াইলে শ্রমিকদল নেতা শেখ হুমায়ূন কবিরের ব্যক্তিগত উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই
- গোপালগঞ্জে শৈলদাহ নদীতে বিলীন হচ্ছে সড়ক
- এশিয়ান গেমসে ব্যাডমিন্টনের শেষ ষোলোয় বাংলাদেশ
- ‘মাদক নির্মূলে ঐব্যবদ্ধ প্রয়াস প্রয়োজন’
- দাম কমেছে স্বর্ণের
- বাইবেল জ্ঞান না থাকায় যুক্তরাষ্ট্রে কমছে ইসরায়েলের প্রতি সমর্থন
- ‘রাষ্ট্র পরিচালনাকে বিএনপি দায়িত্ব মনে করে, ক্ষমতা নয়’
- ‘ফ্যাসিস্ট ও গুপ্তরা প্রয়োজনে এক হয়ে যাবে’
- ‘হাসতে কোনো পরিকল্পনা লাগে না’
- আগামী সপ্তাহেই হচ্ছে পুলিশের আরেকটি ইউনিট
- সাবেক স্ত্রীর বিয়ে, ছেলেকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার
- ফরিদপুরে এক প্রবাসী নারীকে প্রতিবেশি পরিবারের মারধরের অভিযোগ
- রাজশাহী সীমান্তে মুক্তিবাহিনী পাকিস্তানি সেনাবাহিনীর একটি দলকে অতর্কিতে আক্রমণ করে
- দেবহাটায় মহিষের আক্রমণে ৩ বছরের শিশুসহ আহত ৭
- প্রেমের টানে সুদূর চীন থেকে দিনাজপুরে যুবক, বিয়ে করলো বাংলাদেশি তরুণী
- চার দিনের রিমান্ড শেষে এমপি গাজী নজরুলকে আদালতে প্রেরণ
- ‘দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে কাজ করছে সরকার’
- অধরা ভালোবাসার গল্প নিয়ে কোক স্টুডিও বাংলার ‘মথুরা’
- বিশ্ববাজারে কমল তেলের দাম
- ‘ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যাওয়া সম্ভব’
- চট্টগ্রামে বাসের ধাক্কায় স্কুল শিক্ষার্থী ভাই-বোনসহ ৩ জনের মৃত্যু
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- আমার বটবৃক্ষ
- আজো কাঁদে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মিয়ানমার থেকে পালিয়ে এলো বিজিপির আরও ২৯ সদস্য
- পঞ্চগড়ে নৌকার দুই সমর্থককে ছুরিকাঘাত, আটক ১
- সিকৃবিতে শিক্ষকদের লাগাতার কর্মবিরতির আল্টিমেটাম
- ঋণ চাই না, ক্ষতিপূরণ চাই, বিশ্বকে জেলেদের হুঁশিয়ারি
- অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশু পার্ক আধুনিকায়নের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন
- কলাপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- ফরিদপুরে বঙ্গবন্ধু স্বাধীনতা বইমেলা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
- চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- নিভে যাচ্ছে ক্যান্সারে আক্রান্ত মেধাবী অন্তরের স্বপ্ন
- অন্ধ মানুষ
- মানিক লাল ঘোষের একগুচ্ছ একুশের ছড়া
- গণ-অভ্যুত্থানে নিহত অজ্ঞাত ৬ মরদেহের সন্ধান
- অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও বিক্রির অপরাধে ৫ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড
২৬ সেপ্টেম্বর ২০২৬
- গুরুত্বপূর্ণ মামলার তদন্ত অবদানে পিপিএম-সেবা পেলেন এসআই মেহেদী
- নড়াইলে পুকুরপাড়ে পড়ে ছিল মরদেহ, উদ্ধার করল পুলিশ
- নড়াইলে শ্রমিকদল নেতা শেখ হুমায়ূন কবিরের ব্যক্তিগত উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
- গোপালগঞ্জে শৈলদাহ নদীতে বিলীন হচ্ছে সড়ক
- ‘মাদক নির্মূলে ঐব্যবদ্ধ প্রয়াস প্রয়োজন’
- সাবেক স্ত্রীর বিয়ে, ছেলেকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার
- ফরিদপুরে এক প্রবাসী নারীকে প্রতিবেশি পরিবারের মারধরের অভিযোগ
-1.gif)








