E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নড়াইলে পুকুরপাড়ে পড়ে ছিল মরদেহ, উদ্ধার করল পুলিশ

২০২৬ সেপ্টেম্বর ২৬ ১৫:৪৪:৫৮
নড়াইলে পুকুরপাড়ে পড়ে ছিল মরদেহ, উদ্ধার করল পুলিশ

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের দলজিৎপুর গ্রামে একটি পরিত্যক্ত পুকুরপাড় থেকে উসমান গনি (৪৬) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৬টায় মিনিটের দিকে দলজিৎপুর গ্রামের মামুনের বাড়ির পেছনের পরিত্যক্ত পুকুরপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উসমান গনি ওই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্থানীয়রা পুকুরপাড়ে উসমান গনির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে নড়াইল সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার জানান, সকাল ৬টা ১০ মিনিটে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মৃত্যুর কারণ ও ঘটনার নেপথ্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

(আরএম/এএস/সেপ্টেম্বর ২৬, ২০২৬)

পাঠকের মতামত:

২৬ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test