E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গুরুত্বপূর্ণ মামলার তদন্ত অবদানে পিপিএম-সেবা পেলেন এসআই মেহেদী

২০২৬ সেপ্টেম্বর ২৬ ১৫:৫১:৪০
গুরুত্বপূর্ণ মামলার তদন্ত অবদানে পিপিএম-সেবা পেলেন এসআই মেহেদী

মোঃ জসিম উদ্দিন জুয়েল, টঙ্গী : গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত, অপরাধ দমন ও মাদকবিরোধী অভিযানে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা পেয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পশ্চিম থানার এসআই এস এম মেহেদী হাসান।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে দেশের ৯২ জন পুলিশ সদস্যকে চার শ্রেণিতে পুলিশ পদক দেওয়া হয়। এ বিষয়ে ২১ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ প্রজ্ঞাপন জারি করে।

কর্মজীবনে মেহেদী হাসান জিএমপির বিভিন্ন থানা ও বিভাগে দায়িত্ব পালন করেছেন। টঙ্গীতে মাথাবিহীন মরদেহ উদ্ধারের ক্লুলেস মামলার রহস্য উদ্‌ঘাটন, নিখোঁজ ইমাম মাওলানা মহিবুল্লাহর সন্ধান এবং একাধিক গুরুত্বপূর্ণ মামলার তদন্তে তাঁর ভূমিকা রয়েছে।

এ ছাড়া মাদকবিরোধী অভিযানে তাঁর নেতৃত্বে ইয়াবা ও হেরোইনসহ বেশ কয়েকজন মাদক কারবারি গ্রেপ্তার হয়েছেন। সর্বশেষ এক অভিযানে ১০ হাজার ইয়াবা ও নগদ ৫৮ লাখ টাকা উদ্ধারসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

পদক পাওয়ার প্রতিক্রিয়ায় এসআই মেহেদী হাসান বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত ও অপরাধ দমনে ভবিষ্যতেও সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন।

(জেইউজে/এএস/সেপ্টেম্বর ২৬, ২০২৬)

পাঠকের মতামত:

২৬ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test