পঞ্চগড়ে দিনব্যাপী শিশু-কিশোরদের নিয়ে অনুষ্ঠিত হলো ক্রীড়া উৎসব
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে ২৬সেপ্টেম্বর দিনব্যাপী শিশু কিশোরদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ক্রীড়া উৎসব। Panchagarh Bidrohi Shishu-Kishor Theater আয়োজিত, 'আমাদের সংস্কৃতি-মা, মাটি, প্রকৃতি শ্লোগানে' দুইপর্বের এই উৎসব অনুষ্ঠিত হয়েছে পঞ্চগড় সদর উপজেলার গলেহাহাট ফাযিল মাদ্রাসা মাঠে।
সকাল ১১টায় উদ্বোধন করেন ৪নং কামাতকাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃতোফায়েল প্রধান। শুরুতেই সংর্বধনা দেওয়া হয় জেলার আদর্শিক, গুণি অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ মহিম উদ্দিনকে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক সচিব, প্রফেসর মোঃদেলওয়ার হোসেন। গ্রামীণ ক্রীড়া 'বডি ব্যালান্স','মাইন্ড সেটাপ' ও 'এটেনশন' প্রতিযোগিতা দিয়ে শুরু হয় উৎসবের প্রথম পর্ব। এই পর্বে শিশু কিশোর অনুর্ধ্ব -১২ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে প্রথম পর্বের সমাপ্তি ঘটে।টুর্নামেন্টে ফুলপাড়া তরুন স্পোর্টিং ক্লাব ২-০ গোলে চছপাড়া ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। ম্যান অব দা ম্যাচ হয়েছে চছপাড়া ফুটবল দলের তাহহিদ।
ম্যান অব দা টুর্নামেন্ট হবার গৌরব অর্জন করেছে একই দলের লাবু হোসেন, শ্রেষ্ঠ গোলকিপার হয়েছে ফুলপাড়া তরুন স্পোর্টিং ক্লাবের মুরসালিন, টুর্নামেন্টের এসিস্ট গোলদাতা গলেহাহাট ফাযিল মাদ্রাসার ক্ষুদে খেলোয়াড় রায়হান ইসলাম।
বিকাল ৩টায় শিশু-কিশোর অনুর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্টেের ফাইনাল ম্যাচ শুরুর পূর্বে সংবর্ধনা একসময়কার অনুর্ধ্ব-১৫ এর প্রাক্তন খেলোয়াড় মোঃ আব্দুস সালাম ওরফে ব্যারিস্টারকে। এই পর্বের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃনুরুজ্জামান বাবু। খেলার নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতায় থাকায় খেলা গড়ায় টাইবেকারে এতে ৩-১ গোলে গলেহা একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে টুনিরহাট লাল তরুন ফুটবল একাডেমিকে।ম্যান অবদা ম্যাচ হবার গৌরব অর্জন করেছে গলেহা ফুটবল একাডেমির খেলোয়াড় সিয়াম রাব্বি ।
ম্যান অব দা টুর্নামেন্ট হবার কৃতিত্ব অর্জন করেছে গলেহাহাট ফাযিল মাদ্রাসা খেলোয়াড় তুষার হোসেন তুহিন।টুর্নামেন্টের শ্রেষ্ঠ গোলকিপার হবার গৌরব অর্জন করে গলেহাহাট ফাযিল মাদ্রাসার ৯ম শ্রেণির শিক্ষার্থী মোঃ সানজিদ ইসলাম (সজিব)।ফেয়ার প্লে ট্রফি অর্জন করেছে গলেহাহাট ফাযিল মাদ্রাসার ফুটবল দল। উৎসবের দুই পর্বেই সভাপতিত্ব করেন আয়োজক কমিটির সভাপতি ও নাট্যকার মোঃ আব্দুর রহিম।
অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গলেহাহাট ফাযিল মাদ্রসার সহকারি সিনিয়র শিক্ষক মাহবুবার রহমান বিএসসি, ও বিশিষ্ট সমাজসেবী মাসুদ রানা।উৎসবের পৃষ্ঠপোষকতায় ছিলেন ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল ডাক্তার, সাবেক টেলিভিশন বিতার্কিক,পঞ্চগড় বিষ্ণু প্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, Panchagarh Bidrohi Shishu-Kishor Theater এর সাবেক সতস্য তোফায়েল আহমেদ।
(এআর/এএস/সেপ্টেম্বর ২৭, ২০২৬)
পাঠকের মতামত:
- সীতাকোট বিহার ও কান্তজীউ মন্দির পরিদর্শন করলেন মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা
- পঞ্চগড়ে দিনব্যাপী শিশু-কিশোরদের নিয়ে অনুষ্ঠিত হলো ক্রীড়া উৎসব
- ফরিদপুরে সরকারি জমিসহ একটি সার্বজনীন দূর্গা মন্দির স্থায়ী দখল
- ফরিদপুরে চুরি হওয়া কষ্টিপাথরের সেই মূর্তিসহ গ্রেপ্তার ২
- ‘আমরাও চাই দেশে ফিরে আসুন, বিচারের মুখোমুখি হোন’
- দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ
- ‘সামুদ্রিক নীতির কার্যকর বাস্তবায়নে সরকারের গুরুত্বারোপ’
- ইন্দিরা গান্ধী বাংলাদেশ সমস্যা নিয়ে আলোচনার জন্য মস্কো রওয়ানা হন
- গুরুত্বপূর্ণ মামলার তদন্ত অবদানে পিপিএম-সেবা পেলেন এসআই মেহেদী
- নিউইয়র্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী
- নড়াইলে পুকুরপাড়ে পড়ে ছিল মরদেহ, উদ্ধার করল পুলিশ
- নড়াইলে শ্রমিকদল নেতা শেখ হুমায়ূন কবিরের ব্যক্তিগত উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই
- গোপালগঞ্জে শৈলদাহ নদীতে বিলীন হচ্ছে সড়ক
- এশিয়ান গেমসে ব্যাডমিন্টনের শেষ ষোলোয় বাংলাদেশ
- ‘মাদক নির্মূলে ঐব্যবদ্ধ প্রয়াস প্রয়োজন’
- দাম কমেছে স্বর্ণের
- বাইবেল জ্ঞান না থাকায় যুক্তরাষ্ট্রে কমছে ইসরায়েলের প্রতি সমর্থন
- ‘রাষ্ট্র পরিচালনাকে বিএনপি দায়িত্ব মনে করে, ক্ষমতা নয়’
- ‘ফ্যাসিস্ট ও গুপ্তরা প্রয়োজনে এক হয়ে যাবে’
- ‘হাসতে কোনো পরিকল্পনা লাগে না’
- আগামী সপ্তাহেই হচ্ছে পুলিশের আরেকটি ইউনিট
- সাবেক স্ত্রীর বিয়ে, ছেলেকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার
- ফরিদপুরে এক প্রবাসী নারীকে প্রতিবেশি পরিবারের মারধরের অভিযোগ
- আজো কাঁদে
- পঞ্চগড়ে নৌকার দুই সমর্থককে ছুরিকাঘাত, আটক ১
- আমার বটবৃক্ষ
- মিয়ানমার থেকে পালিয়ে এলো বিজিপির আরও ২৯ সদস্য
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- সিকৃবিতে শিক্ষকদের লাগাতার কর্মবিরতির আল্টিমেটাম
- ঋণ চাই না, ক্ষতিপূরণ চাই, বিশ্বকে জেলেদের হুঁশিয়ারি
- অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
- ফরিদপুরে বঙ্গবন্ধু স্বাধীনতা বইমেলা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
- কলাপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশু পার্ক আধুনিকায়নের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন
- চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা
- মানিক লাল ঘোষের একগুচ্ছ একুশের ছড়া
- গণ-অভ্যুত্থানে নিহত অজ্ঞাত ৬ মরদেহের সন্ধান
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- নিভে যাচ্ছে ক্যান্সারে আক্রান্ত মেধাবী অন্তরের স্বপ্ন
- অন্ধ মানুষ
- অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও বিক্রির অপরাধে ৫ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড
- বিশ্ব সমুদ্র দিবসে কুয়াকাটা সমুদ্র সৈকতের সামুদ্রিক বর্জ্য পরিস্কার
- ভৈরব পৌরসভায় আধুনিক সবজি, মাছ, মাংস শেড এবং গণশৌচাগার উদ্বোধন
২৭ সেপ্টেম্বর ২০২৬
- সীতাকোট বিহার ও কান্তজীউ মন্দির পরিদর্শন করলেন মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা
- পঞ্চগড়ে দিনব্যাপী শিশু-কিশোরদের নিয়ে অনুষ্ঠিত হলো ক্রীড়া উৎসব
- ফরিদপুরে সরকারি জমিসহ একটি সার্বজনীন দূর্গা মন্দির স্থায়ী দখল
- ফরিদপুরে চুরি হওয়া কষ্টিপাথরের সেই মূর্তিসহ গ্রেপ্তার ২
-1.gif)








