সালিশে মেম্বারকে লাঞ্ছিতের পর তার চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ
রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের কালিয়া উপজেলায় জমি-জমা সংক্রান্ত সালিশে ইউনিয়ন পরিষদ সদস্য কাসেদ মোল্যাকে লাঞ্চিত করেন হাসিব মোল্যা নামে এক যুবক। পরে ঘটনাটি কাসেদ মোল্যার চাচাতো ভাই মানসুর মোল্যা (৪৫) শুনতে গেলে বাকবিতণ্ডার এক পর্যায়ে তাকে কুপিয়ে হত্যার অভিযোগ ওই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় আরেক ভাই নুর ইসলাম (৩৫) আহত হয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার পেড়লী ইউনিয়নের কদমতলা গ্রামে ঘটনা ঘটে।
মানসুর মোল্যা কদমতলা গ্রামের হাবি মোল্যার ছেলে। এ ঘটনায় অভিযুক্ত যুবক কদমতলা গ্রামের লিপটন মোল্যার ছেলে হাসিব মোল্যা (২০) পলাতক রয়েছে।
ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) কাসেদ মোল্যার সঙ্গে জমি-জমা সংক্রান্ত সালিশে তার বংশীয় হাসিব মোল্যার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে অভিযুক্ত হাসিব ইউপি সদস্য (মেম্বার) কাসেদ মোল্যাকে কিল-ঘুষি মারেন। এরপর শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে হাসিব কদততলা ত্রি-মোহনার মোড়ের দোকানে যায়।
এ সময় ভুক্তভোগী মেম্বার কাসেদের চাচাতো ভাই মানসুর ও নূর ইসলাম অভিযুক্ত হাসিবের কাছে জানতে চান-কেন কাসেদের গায়ে হাত তোলা হয়েছে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হঠাৎ করেই ধারালো অস্ত্র বের করে হাসিব ভুক্তভোগী মানসুর ও নূর ইসলামকে কুপিয়ে আহত করে। পরে গুরুতর আহত মানসুরকে খুলনায় নেওয়ার পথে তিনি মারা যান। আহত নূর ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) কাসেদ মোল্যা অভিযোগ করে বলেন, জমিজমা সংক্রান্ত সালিশে হাসিব আমাকে লাঞ্ছিত করে। এরপর আমার চাচাতো ভাই মানসুর ও নূর ইসলাম তার কাছে ঘটনা জানতে চাইলে তাদের কুপিয়ে হতাহতের ঘটনা ঘটিয়েছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।
(আরএম/এএস/সেপ্টেম্বর ২৭, ২০২৬)
পাঠকের মতামত:
- ঈশ্বরদীতে রিভলবার ও ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
- ফখরুলের ছেড়ে দেওয়া আসনে ১১ দলের মনোনয়ন দাখিল
- কোস্টাল মডেল কিন্ডারগার্টেন ফলাফল প্রকাশ ও বৃত্তি সনদ বিতরণ
- তালায় রত্না জুয়েলার্সে দুঃসাহসিক চুরি, ২৩ লাখ টাকার গহনা লাপাত্তা
- আশাশুনিতে আকস্মিক টর্নেডোয় চারটি কাঁচা ঘর লন্ডভণ্ড
- লৌহজং এ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান
- নন্দীগ্রামে কালীমন্দিরে ভাঙচুর, দানবাক্সের টাকা ও পূজার সামগ্রী চুরির অভিযোগ
- সালথার ঐতিহ্যবাহী কুমার নদ কচুরিপানায় নাব্য সংকটে
- অস্ত্র বানাও, মার্ডার হলে আমি দেখব : চেয়ারম্যানের এই বক্তব্যকে অপপ্রচার দাবি করে সংবাদ সম্মেলন
- বিয়ের আশ্বাসে নারীকে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর স্বীকৃতির দাবি
- নড়াইলে পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শাহাজান সিরাজ বিদ্যুতের দল থেকে পদত্যাগের ঘোষণা
- সালিশে মেম্বারকে লাঞ্ছিতের পর তার চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ
- কাপ্তাইয়ে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করলেন সংসদ সদস্য দীপেন দেওয়ান
- বেশি বয়সে গোল করে রেকর্ড গড়লেন মদ্রিচ
- দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১৭
- ‘ভঙ্গুর অর্থনীতি থেকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার পথে বাংলাদেশ’
- ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলার দুঃসাহস কাদের হতে পারে’
- জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- মিরপুর প্রেসক্লাবে জাতীয় ইলিশ উৎসব ও আলোচনা সভা
- সীতাকোট বিহার ও কান্তজীউ মন্দির পরিদর্শন করলেন মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা
- পঞ্চগড়ে দিনব্যাপী শিশু-কিশোরদের নিয়ে অনুষ্ঠিত হলো ক্রীড়া উৎসব
- ফরিদপুরে সরকারি জমিসহ একটি সার্বজনীন দূর্গা মন্দির স্থায়ী দখল
- ফরিদপুরে চুরি হওয়া কষ্টিপাথরের সেই মূর্তিসহ গ্রেপ্তার ২
- ‘আমরাও চাই দেশে ফিরে আসুন, বিচারের মুখোমুখি হোন’
- দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ
- সিকৃবিতে শিক্ষকদের লাগাতার কর্মবিরতির আল্টিমেটাম
- মিয়ানমার থেকে পালিয়ে এলো বিজিপির আরও ২৯ সদস্য
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ঋণ চাই না, ক্ষতিপূরণ চাই, বিশ্বকে জেলেদের হুঁশিয়ারি
- ফরিদপুরে বঙ্গবন্ধু স্বাধীনতা বইমেলা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
- বিশ্ব সমুদ্র দিবসে কুয়াকাটা সমুদ্র সৈকতের সামুদ্রিক বর্জ্য পরিস্কার
- অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশু পার্ক আধুনিকায়নের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন
- কলাপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা
- নিভে যাচ্ছে ক্যান্সারে আক্রান্ত মেধাবী অন্তরের স্বপ্ন
- মানিক লাল ঘোষের একগুচ্ছ একুশের ছড়া
- গণ-অভ্যুত্থানে নিহত অজ্ঞাত ৬ মরদেহের সন্ধান
- জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- অন্ধ মানুষ
- ভৈরব পৌরসভায় আধুনিক সবজি, মাছ, মাংস শেড এবং গণশৌচাগার উদ্বোধন
- অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও বিক্রির অপরাধে ৫ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- পাবনার ঈশ্বরদীতে নির্বাচন পরবর্তী সহিংসতা
- ঢাকায় নিহত পুলিশ সদস্যের পরিচয় মিলেছে
২৭ সেপ্টেম্বর ২০২৬

-1.gif)