E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

২০২৬ সেপ্টেম্বর ২৮ ১৬:১৮:১০
নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়ার সাংস্কৃতিক অঙ্গনের সুপরিচিত সঙ্গীতশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক প্রয়াত শিল্পী মিলু ঠাকুরের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় লোহাগড়া শহরের প্রাণকেন্দ্র লক্ষ্মীপাশা চৌরাস্তা বাজারের দি কাচ্চি ভাই ও স্টার কাবাব রেস্টুরেন্টের হলরুমে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

লক্ষ্মীপাশা সঙ্গীত একাডেমির সভাপতি বিএম লিয়াকত হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি'র সঞ্চালনায় প্রয়াত শিল্পীর জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণমূলক আলোচনা করেন শিল্পী বাণী চক্রবর্তী, রাম নারায়ণ পাবলিক লাইব্রেরীর লাইব্রেরিয়ান ও সাংবাদিক মো: সিদ্দিকুর রহমান, সাংবাদিক সৈয়দ খায়রুল আলম, রাজনৈতিক ব্যক্তিত্ব এস আলম শিপলু, জিয়াউর রহমান লোটাস, সাংবাদিক কাজী ইমরান ও প্রয়াত শিল্পীর সন্তান মো: রাজীন ঠাকুর।

এছাড়া উপস্থিত ছিলেন সৈয়দ গোলাম কিবরিয়া, মো: চুন্নু শেখ, হাসান খান, রাহাত বাবু, মিন্টু হক, নবাব, সাংবাদিক সবুজ সরদার, আজিজুর বিশ্বাস, মোল্যা সান্ত, সৈয়দ রাকিবসহ প্রমুখ।

স্মরণ সভা শেষে প্রয়াত মিলু ঠাকুরের রুহের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন লক্ষ্মীপাশা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম মাওলানা বাকী বিল্লা মুফতি বাকী বিল্লাহ মাহমুদী।

(আরএম/এএস/সেপ্টেম্বর ২৮, ২০২৬)

পাঠকের মতামত:

২৮ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test