E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কালিগঞ্জে জুয়েলার্সের শাটার-লকার ভেঙে চুরি, স্বর্ণ-রুপা ও নগদ টাকা খোয়া

২০২৬ সেপ্টেম্বর ২৮ ১৬:২৭:১২
কালিগঞ্জে জুয়েলার্সের শাটার-লকার ভেঙে চুরি, স্বর্ণ-রুপা ও নগদ টাকা খোয়া

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : দোকানের শাটার ভেঙে লকারের ভেঙে স্বর্ণ, রুপা ও নগদ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা বাজারের তৃষ্ণা জুয়েলার্সে রবিবার ভোর তিনটার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রবিবার ভোর ৩টার দিকে নলতা বাজারের তৃষ্ণা জুয়েলার্সে চুরির ঘটনা ঘটে। সকালে দোকানে এসে শাটার ও লকার ভাঙা অবস্থায় দেখতে পান মালিক নলতা গ্রামের কালিদাস স্বর্ণকার।

দোকান মালিকের দাবি, লকারে রাখা স্বর্ণ ও রুপার বিভিন্ন অলংকার এবং নগদ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। তবে ঠিক কী পরিমাণ স্বর্ণ, রুপা ও নগদ টাকা খোয়া গেছে, তা এখনো নির্ধারণ করা যায়নি। মালামালের হিসাব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে নলতা বাজারের একটি জুয়েলার্সে এমন চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বাজারের রাতের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন তারা।

(আরকে/এএস/সেপ্টেম্বর ২৮, ২০২৬)

পাঠকের মতামত:

২৮ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test