E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আশাশুনিতে বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন, ভাঙন রোধে কাজ করছেন স্থানীয়রা

২০২৬ সেপ্টেম্বর ২৮ ১৬:৪৪:৩০
আশাশুনিতে বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন, ভাঙন রোধে কাজ করছেন স্থানীয়রা

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। যে  কোন মুহুর্তে ভাঙনে প্লাবিত হতে পারে গ্রামাঞ্চল।  ভাঙ্গন রোধে কাজ করছেন স্থানীয়রা।

স্থানীয় নূরে আলম ছিদ্দিকী জানান,আজ ভোর সাড়ে ৫টার দিকে শ্রীপুর কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে প্রায় ১৫০ ফুট বেড়িবাধ ভেঙ্গে নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙ্গনের শুরুতেই স্থানীয় বাসিন্দারা বেড়িবাঁধ ভাঙ্গন রোধে স্বেচ্ছাশ্রমে কাজ করে যাচ্ছে।

দুপুরের জোয়ারের আগে ব্যবস্থা গ্রহন না করলে কুড়িকাহুনিয়া সহ আশেপাশের ১০ -১২ টি গ্রাম আবারো প্লাবিত হতে পারে।

প্রতাপনগর ইউপি চেয়ারম্যান মোঃ দাউদ আলী জানান কুড়িকাহুনিয়া লঞ্চ ঘাটের দক্ষিণ পার্শ্ব হইতে দেড়শ ফুটের মতো বেড়িবাধ ভেঙে নদীর গর্ভে বিলীন হয়ে গেছে প্রাথমিকভাবে আমরা স্থানীয় বাসিন্দাদের নিয়ে বাধ রক্ষায় কাজ করে যাচ্ছি পাশাপাশি পানি উন্নয়ন বোর্ড এবং উপজেলা নির্বাহী অফিসার কে অবহিত করা হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের সাতক্ষীরা -২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তায়কিয়া জানান,খবর পেয়ে তিনি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সরেজমিনে অবস্থা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

(আরকে/এএস/সেপ্টেম্বর ২৮, ২০২৬)

পাঠকের মতামত:

২৮ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test