দুমদুমিয়া নারীদের মানব ঢাল বানিয়ে বিজিবির হেফাজত থেকে ভারতীয় চোরাকারবারী ছিনতাই!
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় নারীদের মানব ঢাল হিসেবে ব্যবহার করে কাপ্তাই ওয়াগ্গাছড়া জোন ৪১ (বিজিবি) আওতাধীন দুমদুমিয়া বিজিবি টহল দলের হেফাজত থেকে দুই ভারতীয় চোরাকারবারীকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।
গত রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে বিলাইছড়ি উপজেলার দুমদুমিয়া বিজিবি ক্যাম্পসংলগ্ন এলাকায় এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বিজিবি প্রেস নোটের মাধ্যমে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে প্রেস নোট সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর আনুমানিক বিকেল ৪টা ২০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধীন দুমদুমিয়া বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মো. লিয়াকত আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল দুমদুমিয়া চেকপোস্টে যানবাহন তল্লাশি পরিচালনা করে। এ সময় বিভিন্ন প্রকার ভারতীয় মালামালসহ সন্দেহভাজন দুই ভারতীয় চোরাকারবারীকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তিদের অধিকতর তদন্তের জন্য একই দিন সন্ধ্যা ৬টার দিকে রাজস্থলী থানায় হস্তান্তরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। পথিমধ্যে ক্যাম্পসংলগ্ন এলাকায় পৌঁছালে দেড় শতাধিক মানুষের একটি সংঘবদ্ধ দল বিজিবি টহল দলের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা নারীদের মানব ঢাল হিসেবে ব্যবহার করে বিজিবির হেফাজত থেকে ওই দুই ভারতীয় চোরাকারবারীকে বলপূর্বক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
এই ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ছিনিয়ে নেওয়া ব্যক্তিদের পুনরায় আটক এবং এই হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এ বিষয়ে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস গণমাধ্যমকে জানান, “বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি অবৈধ পুশ-ইন ও অনুপ্রবেশ প্রতিরোধ এবং অস্ত্র, গোলাবারুদ ও মাদকসহ সব ধরনের চোরাচালান দমনে অত্যন্ত দায়িত্বশীলভাবে কাজ করে যাচ্ছে।” তিনি আরও বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় বিজিবির এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে
(আরএম/এএস/সেপ্টেম্বর ২৯, ২০২৬)
পাঠকের মতামত:
- সোনাতলায় জাহাঙ্গীর আলম গুড মর্নিং কেজি স্কুলের ৬টি সিলিং ফ্যান চুরি
- দুমদুমিয়া নারীদের মানব ঢাল বানিয়ে বিজিবির হেফাজত থেকে ভারতীয় চোরাকারবারী ছিনতাই!
- নিশ্চিত হয়েছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশের দিনক্ষণ
- ‘অবশ্যই বিয়ে করব, তবে এটা হুট করেই হয়ে যাবে’
- ‘মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই নিরাপদ থাকবে না’
- সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ‘গণতন্ত্র ব্যাহত করার কোনো চক্রান্ত বরদাস্ত করা হবে না’
- নড়াইলে চাঞ্চল্যকর মানসুর মোল্যা হত্যা মামলার আসামীর থানায় আত্মসমর্পণ
- ভরিতে সোনার দাম কমলো আরও ২২১৬ টাকা
- সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন ৫ নভেম্বর
- ‘হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না’
- চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
- ‘একটি দল বিদেশি এজেন্ডা বাস্তবায়নে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে’
- ‘সাংবাদিকদের সাইবার আইনের আওতায় আনতে আদালতের অনুমতি থাকা উচিত’
- ‘বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে’
- ‘এলপিজির সংকট নেই, মজুদ-সরবরাহ পরিস্থিতিও ভালো’
- রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম আসছে অক্টোবরের প্রথম সপ্তাহে
- ২নং সেক্টরে মুক্তিবাহিনী পাকসেনাদের অবস্থানের ওপর অতর্কিতে আক্রমণ চালায়
- ইজিবাইক চালক থেকে ইয়াবার কারবার, স্বল্প সময়ে কোটি টাকার মালিক অপু
- ডিজিটাল যুগে সঠিক তথ্য প্রবাহ নিশ্চিতের প্রত্যয়ে কাপ্তাইয়ে তথ্য অধিকার দিবস উদযাপিত
- আশাশুনিতে বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন, ভাঙন রোধে কাজ করছেন স্থানীয়রা
- মুক্তিযোদ্ধা অবিনাশ আচার্য্য ও সমাজসেবক সুশীল সাহা সম্বর্ধিত
- শ্রীনগরে ব্যাংক কর্মকর্তার অর্থ লোপাটের শতাধিক অভিযোগ জমা
- একদল কিশোরকে আটক করে শপথ পড়িয়ে মুক্তি দিলো পুলিশ
- বয়ারচরে আজিমুশ্বান মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত
- অন্ধ মানুষ
- বুড়িচংয়ে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
- মানিক লাল ঘোষের একগুচ্ছ একুশের ছড়া
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নিভে যাচ্ছে ক্যান্সারে আক্রান্ত মেধাবী অন্তরের স্বপ্ন
- পাবনার ঈশ্বরদীতে নির্বাচন পরবর্তী সহিংসতা
- অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও বিক্রির অপরাধে ৫ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড
- গণ-অভ্যুত্থানে নিহত অজ্ঞাত ৬ মরদেহের সন্ধান
- ভৈরব পৌরসভায় আধুনিক সবজি, মাছ, মাংস শেড এবং গণশৌচাগার উদ্বোধন
- সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন ৫ নভেম্বর
- গলাচিপায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত শিশুদের মাঝে ফ্যামিলি কিট বক্স বিতরণ
- পলাশবাড়ীতে জমিজমা নিয়ে সংঘর্ষে ৬ জন জখম, থানায় মামলা
- অমর কথাসাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকী আজ
- বাউফলে জামায়াত নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
- ‘গণতন্ত্র ব্যাহত করার কোনো চক্রান্ত বরদাস্ত করা হবে না’
- নড়াইলে চাঞ্চল্যকর মানসুর মোল্যা হত্যা মামলার আসামীর থানায় আত্মসমর্পণ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- খালের উপর বাঁধ নির্মাণে জলাবদ্ধতা, আগৈলঝাড়ায় সচেতনতা বৃদ্ধিতে সভা
- অধ্যক্ষ আজিজীর হবিগঞ্জ আগমন উপলক্ষে মতবিনিময় ও পরামর্শ সভা
- পঞ্চগড় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
২৯ সেপ্টেম্বর ২০২৬
- সোনাতলায় জাহাঙ্গীর আলম গুড মর্নিং কেজি স্কুলের ৬টি সিলিং ফ্যান চুরি
- দুমদুমিয়া নারীদের মানব ঢাল বানিয়ে বিজিবির হেফাজত থেকে ভারতীয় চোরাকারবারী ছিনতাই!
- সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
- নড়াইলে চাঞ্চল্যকর মানসুর মোল্যা হত্যা মামলার আসামীর থানায় আত্মসমর্পণ
- চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
- রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম আসছে অক্টোবরের প্রথম সপ্তাহে
-1.gif)








