E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সোনাতলায় জাহাঙ্গীর আলম গুড মর্নিং কেজি স্কুলের ৬টি সিলিং ফ্যান চুরি

২০২৬ সেপ্টেম্বর ২৯ ১৬:০৩:৫১
সোনাতলায় জাহাঙ্গীর আলম গুড মর্নিং কেজি স্কুলের ৬টি সিলিং ফ্যান চুরি

বিকাশ স্বর্ণকার, সোনাতলা : বগুড়ার সোনাতলায় একটি কিন্ডারগার্টেন স্কুলের টিনশেড ঘর থেকে ছয়টি সিলিং ফ্যান চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় চোর শনাক্ত ও গ্রেপ্তারে তথ্য দিয়ে সহযোগিতা করলে ৫ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।চুরির ঘটনাটি ঘটেছে উপজেলার সোনাতলা রেলওয়ে স্টেশন সংলগ্ন জাহাঙ্গীর আলম গুড মর্নিং কেজি স্কুলে।

স্কুল কর্তৃপক্ষের দাবি, গত ২৬ সেপ্টেম্বর শনিবার দিবাগত গভীর রাতে কোনো এক সময় চোরেরা স্কুলের টিনশেড ঘরে ঢুকে ছয়টি সিলিং ফ্যান খুলে নিয়ে যায়।স্কুলের পরিচালক এটিএম রেজাউল করিম মানিক জানান, ২৭ সেপ্টেম্বর রবিবার সকালে স্কুলের কর্মচারীরা এসে দেখতে পান টিনশেড ঘরে থাকা ছয়টি ফ্যান নেই। পরে বিষয়টি জানতে পেরে তিনি থানায় পুলিশকে অবহিত করেন।

তিনি বলেন, এর আগেও আমাদের স্কুল থেকে ফ্যান চুরির ঘটনা ঘটেছে। এবারও ছয়টি ফ্যান চুরি হয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। আমরা চাই তদন্তের মাধ্যমে চুরি হওয়া ফ্যানগুলো উদ্ধার এবং জড়িতদের আইনের আওতায় আনা হোক।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন,স্কুল কর্তৃপক্ষ আমাকে বিষয়টি জানিয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে চুরির ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে স্কুল কর্তৃপক্ষ মাইকিং করে ঘোষণা দিয়েছে, চোরকে ধরিয়ে দিতে সহায়তা করতে পারলে তথ্যদাতাকে ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।স্কুল কর্তৃপক্ষের প্রত্যাশা, পুলিশ দ্রুত তদন্ত করে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করবে এবং চুরি হওয়া ফ্যানগুলো উদ্ধার করবে।

(বিএস/এএস/সেপ্টেম্বর ২৯, ২০২৬)


পাঠকের মতামত:

২৯ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test