E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মুকসুদপুরে ২টি ডায়গনস্টিক সেন্টার বন্ধের চিঠি  

২০২৬ সেপ্টেম্বর ২৯ ১৯:০৭:১৩
মুকসুদপুরে ২টি ডায়গনস্টিক সেন্টার বন্ধের চিঠি  

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুরে ২টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ সম্বলিত চিঠি দিয়েছে সিভিল সার্জন অফিস।

ডায়াগনস্টিক সেন্টার ২টি হলো মুকসুদপুর উপজেলা সদরের নিউ অ্যাপোলো ডিজিটাল ল্যাব ও মুকসুদপুর ল্যাব এইড ডায়গনস্টিক সেন্টার।

গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক আজ মঙ্গলবার দুপুরে এ তথ্য জানিয়েছেন।

ওই কর্মকর্তা জানান, অতি সম্প্রতি আমরা মুকসুদপুরের ওই ডায়গনস্টিক সেন্টার ২টি পরিদর্শন করি। তখন কর্তৃপক্ষ অনুমোদনের কাগজ দেখাতে পারে নি। অনুমোদন না থাকায় গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) চিঠি দিয়ে ডায়গনেস্টিক সেন্টার ২টি বন্ধের নির্দেশ দিয়েছি। নির্দেশ অমান্য করলে পরবর্তী আইনী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন সিভিলসার্জন।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ২৯, ২০২৬)

পাঠকের মতামত:

২৯ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test