E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপ্তাই সীতা পাহার সংরক্ষিত বনাঞ্চলে পর্যটকদের অবাধ প্রবেশে নিষেধাজ্ঞা জারি 

২০২৬ সেপ্টেম্বর ২৯ ১৯:২৮:৪৫
কাপ্তাই সীতা পাহার সংরক্ষিত বনাঞ্চলে পর্যটকদের অবাধ প্রবেশে নিষেধাজ্ঞা জারি 

রিপন মারমা, রাঙামাটি : রাঙামাটির কাপ্তাই সীতা পাহার  সংরক্ষিত বনাঞ্চলের জীববৈচিত্র্য রক্ষা এবং পর্যটকদের নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থানে গেছে বন বিভাগ। বনাঞ্চলের ভেতরে পর্যটকদের অবাধ যাতায়াত ও প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে সম্প্রতি বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্কতামূলক বিলবোর্ড স্থাপন করেছে কাপ্তাই রেঞ্জ কর্তৃপক্ষ।

বন বিভাগ সূত্রে জানা যায়, শীত মৌসুমসহ বিভিন্ন সময়ে কাপ্তাইয়ের দুর্গম পাহাড়ি এলাকায় ট্র্যাকিং বা ঘোরার নামে নিয়মবহির্ভূতভাবে প্রবেশ করছেন একশ্রেণির পর্যটক। এর ফলে প্রায়শই পর্যটকদের পথ হারিয়ে ফেলার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে।

সর্বশেষ গত ২৯ আগস্ট কাপ্তাইয়ের সীতার পাহাড়ে ঘুরতে গিয়ে ট্র্যাকিংয়ের সময় সন্ধ্যার মুখে পথ হারিয়ে পড়েন কয়েকজন পর্যটক। পাহাড়ি ট্রেইলে নামার সময় এক পর্যটক গুরুতর আহতও হন। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিসের একটি দল ও সংবাদকর্মী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে নিরাপদে নিয়ে আসে। এ ধরনের ক্রমবর্ধমান দুর্ঘটনা ও বনের স্বাভাবিক পরিবেশ রক্ষার্থেই এই রক্ষণাত্মক পদক্ষেপ নেওয়া হয়েছে।

কাপ্তাই বন রেঞ্জের রামপাহাড় বিট কর্মকর্তা মোহাম্মদ মিঠু তালুকদার জানান,কাপ্তাই সীতা পাহার সংরক্ষিত বনাঞ্চলের সুরক্ষা এবং সাধারণ মানুষের ভ্রমণকালীন ঝুঁকি এড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বনের প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টানানো বিলবোর্ডে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, সংরক্ষিত বনাঞ্চলে সাধারণ পর্যটকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।বন বিভাগের আশা, সাধারণ মানুষ ও পর্যটকরা এই নিষেধাজ্ঞা মেনে চললে একদিকে যেমন বন্যপ্রাণী ও প্রাকৃতিক পরিবেশ রক্ষা পাবে, অন্যদিকে পর্যটকরাও বড় ধরনের বিপদের হাত থেকে সুরক্ষিত থাকবেন।

(আরএম/এসপি/সেপ্টেম্বর ২৯, ২০২৬)

পাঠকের মতামত:

২৯ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test