তালায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন অব্যাহত
দ্রুত বাঁধ সংস্কার করা না হলে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার তালা উপজেলার উপর দিয়ে প্রবাহিত কপোতাক্ষ নদের অব্যহত বেড়িবাঁধ ভাঙনের মুখে অস্তিত্ব সংকটে জালালপুর ইউনিয়নের কয়েকটি জনপদ। অবিলম্বে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা না হলে ওইসব এলাকার বাসিন্দাদের নতুন করে আশ্রয়হীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সরেজমিনে সোমবার সকালে তালা উপজেলার জেঠুয়া বাজার, জহুরুল গাজীর ইটভাটা, মালোপাড়াসহ কয়েকটি এলাকায় যেয়ে দেখা গেছে, জেঠুয়া বাজার থেকে কপিলমুনিমুখি কপোতাক্ষ নদের পূর্ব পাশের মালোপাড়া মহাশ্মশান পর্যন্ত বেড়িবাঁধের দেড় কিলোমিটারের বেশি ভাঙনের কবলে। তিনটি স্থানে ৮০ থেকে ১০০ ফুট করে বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। জোয়ারের পানির সঙ্গে কচুরিপানা বিলের মধ্যে ঢুকছে। কয়েকটি স্থানে এক থেকে দেড় হাত বেড়িবাঁধ দেখা যাচ্ছে। মালোপাড়ার মধ্যে ১৯৯৬ সালে সৃষ্ট নতুন নদ এর অস্তিত্ব বিদ্যমান। বেড়িবাঁধের পাশে জেঠুয়া মহাশ্মশান।
জানতে চাইলে মালোপাড়ার বাসিন্দা শিক্ষক দীলিপ কুমার অধিকারী বলেন, ১৯৮০ সালের পরবর্তী হুসাইন মোহাম্মদ এরশাদের শাসনামল থেকে কপোতাক্ষ নদের পূর্ব পাশে জেঠুয়া বাজার থেকে মহাশ্মশান পর্যন্ত কয়েকবারের ভাঙন তিনি দেখেছেন। এ পর্যন্ত বাপ কাকাদের ৩০ বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙতে ভাঙতে পাঁচ বার বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। একপর্যায়ে ঢাকায় চলে যান তিনি। সেখানেই পাড়াশুনা শেষে শিক্ষকতার চাকুরি। নাড়ির টানে জন্মভিটার কথা মনে পড়তেই মাঝে মাঝে ছুঁটে আসেন মালোপাড়ায়। সর্বশেষে আবারো পাকা বাড়ি তৈরি করছেন। বানাচ্ছেন একটি সার্বজনীন মন্দির।
খরস্রোতার কারণে সাতক্ষীরার তালা উপজেলার উপর দিয়ে প্রবাহিত কপোতাক্ষ নদের দুই পারের লক্ষাধিক বাসিন্দাদের বছরে সাত থেকে আট মাস জলাবদ্ধতার সাথে লড়াই করে জীবনযাপন করতে হতো। ১৯৯৬ সালে তালা উপজেলার জেঠুয়া বাজার থেকে জেঠুয়া মহাশ্মশান পর্যন্ত দেড় কিলোমিটারের মধ্যে কয়েকটি স্থানে বেড়িবাঁধ ভাঙনে কপোতাক্ষ নদ মালোপাড়া, ঠাকুরপাড়া, পালপাড়া, বেনেপাড়া, পরামানিকপাড়া ও ঘোষপাড়ার মালিকানা জমির উপর দিয়ে প্রবাহিত হয়। এতে এতে ওইসব এলাকার তিন হাজার বিঘার বেশি জমি নদীগর্ভে চলে যাওয়ায় চার শতাধিক পরিবার পেশা পরিবর্তণ করে সাতক্ষীরা শহর, খুলনা ও ঢাকাসহ বিভিন্ন স্থানে চলে গেছে। মূল নদের ভাঙন কবলিত স্থান সংস্কার করা হলেও মালোপাড়ায় আগ্রাসনের চিহ্ন আজো বিদ্যমান। ফলে পরিবর্তিত হয়েছে মানচিত্র। অপরদিকে জেঠুয়ার বিপরীতে কপোতাক্ষের অপর পার খুলনার পাইাকগাছার হরিঢালী ইউনিয়নের রহিমপুর গ্রামের নতুন করে চর জেগে বাড়ছে বাবলা বাগান।
২০১০ সাল থেকে পাঁচ রছর মেয়াদী কপোতাক্ষ খনন হওয়ায় তালাবাসি জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত হয়। এরপরও ২০২৪ সালের মাঝামাঝি সময়ে জেঠুয়া বাজার থেকে জেঠুয়া মহাশ্মশান পর্যন্ত বেড়িবাঁধে নতুন করে ফাঁটল শুরু হয়। এক সপ্তাহ আগে জেঠুয়া বাজার সংলগ্ন হাজির ভাটার পাশে তিনটি স্থানে ৪০ থেকে ৫০ ফুট করে বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় জোয়ারভাটা অব্যহত রয়েছে। আরো কয়েকটি স্থানের বাঁধ এক থেকে দেড় হাতের মত চিকন হয়ে গেছে। জোয়ারের তীব্রতা বাড়লে যে কোন মুহুর্তে ওইসব দুর্বল বাঁধ ভেঙে জেঠুয়া, শ্রীমন্তকাটি, কানাইদিয়া, নেহালপুর, কৃষ্ণকাটিসহ সাতটি গ্রাম প্লাবিত হয়ে কয়েক হাজার বিঘার আমন ধানের খেত, সবজি খেত, মাছের ঘের ও বসতবাড়ি ডুবে যাওয়ার আশাঙ্কা দেখা দিয়েছে।
আক্ষেপের সঙ্গে দীলিপ অধিকারী আরো বলেন, তার এলাকায় এক সময় হিন্দু সম্প্রদায়ের বসবাস ছিল। তাদের মধ্যে শিক্ষার হার কম থাকায় নদী গর্ভে হারানো মালিকানা জমি খাস খতিয়ানভুক্ত হয়ে অন্যরা ডিসিআর নিলেও তারা ওই জমি উদ্ধারে কোন মামলা করেননি। সরকারীভাবে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের জন্য কোন ক্ষতিপূরণ দেয়া হয়নি। নদী ভাঙনে এলাকার মানচিত্র পরিবর্তণ হয়ে যাওয়ায় পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন কবলিত বেড়িবাঁধ তাদের নয়। তাই সংস্কারের দায়িত্বও তাদের এখতিয়ারে পড়ে না। তাহলে ভাঙন কবলিত এলাকার লোকজনকে রক্ষার দায়িত্ব কার?
মালোপাড়ার সুরতী রানী ঘোষ বলেন, স্বামী ও শ্বশুরদের ২০ বিঘার বেশি জমি নদীগর্ভে চলে গেছে। তিন তিন বার বাড়ি বানিয়ে তা ছাড়তে হয়েছে। কোন প্রকারে ছাপড়া ঘর বানিয়ে বসবাস করছেন। এক ছেলে ও এক মেয়ে তার উল্লেখ করে সুরতী রানী বলেন, মেয়েকে বিয়ে দিয়েছেন কোন রকমে। ছেলে বিশ্বনাথ ঘোষ পেটের দায়ে এলাকা ছেড়ে খুলনার একটি মিষ্টির দোকনে কাজ করে। তাদের এ কষ্ট দেখার কেউ নেই।
ঘোষপাড়ার সুকুমার ঘোষ বলেন, তার ১০ বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। জমির জন্য কোন সরকারি অনুদান পাননি। ভৌগলিক কারণে তারাও রয়েছেন অস্তিত্ব সঙ্কটে। একইভাবে ঠাকুরপাড়ার রবীন্দ্র নাথ চক্রবর্তী বলেন, তার ও তার পূর্ব পুরুষদের ১৮ বিঘা জমি কপোতাক্ষ গ্রাস করেছে। বাড়ির অন্যান্য সদস্যরা ঢাকায় চলে গেছে কর্মসংস্থানের জন্য। জমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়া কার্তিক পরামানিক, অরুণ দত্তসহ কয়েকজন পানি উন্নয়ন বোর্ডের অব্যবহৃত অথচ জমির মালিকানা বহির্ভুত লোকদের ডিসিআর না দিয়ে মালিকদের ডিসিআর দেওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন জানান। আগামি এক সপ্তাহের মধ্যে বেড়িবাঁধ সংস্কার না করা হলে এই এলাকার বিস্তীর্ণ অঞ্চলের আমন ধানের খেত, সবজি খেত, মাছের ঘের ও বাড়িঘর ভেসে যেতে পারে। তাই দ্রুত বেড়িবাঁধ সংস্কারের দাবি জানান তারা।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডেও সাতক্ষীরা-২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়া জানান, জেঠুয়ার ভাঙন কবলিত এলাকায় তাদের কোন বেড়ি বাঁধ নেই। এরপরও উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।। অনুমতি না পাওয়ায় কোন ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।
(আরকে/এসপি/সেপ্টেম্বর ২৯, ২০২৬)
পাঠকের মতামত:
- দ্রুত বাঁধ সংস্কার করা না হলে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা
- বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র্যালি
- চালক-পথচারীদের সচেতন করতে সাতক্ষীরায় বিআরটিএর রোড শো
- অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- কাপ্তাই সীতা পাহার সংরক্ষিত বনাঞ্চলে পর্যটকদের অবাধ প্রবেশে নিষেধাজ্ঞা জারি
- নগরকান্দায় দেয়াল চাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু
- গ্যাসের চাপ কম, ইউরিয়া উৎপাদনে যেতে পারেনি যমুনা সার কারখানা
- নোয়াখালী সোনাপুরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন
- ফুলপুরে নগদের সচেতনতামূলক কর্মসূচি
- গোবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ওয়ার্ল্ড ফার্মাসিস্ট’ দিবস পালিত
- নিখোঁজদের তথ্য প্রচারের নতুন প্ল্যাটফর্ম ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিন
- গোবিপ্রবিতে ওবিই কারিকুলাম বাস্তবায়নে ২ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন
- ঠাকুরগাও উপনির্বাচন: মির্জা আলমগীরের ভাইসহ ৬ প্রার্থীর মনোনয়নই বৈধ
- মুকসুদপুরে ২টি ডায়গনস্টিক সেন্টার বন্ধের চিঠি
- গোবিপ্রবি উপাচার্যের একাডেমিক ভবন পরিদর্শন
- মোবাইল ব্যাংককিং বিকাশ ও নগদের প্রাহকদের সিম কার্ড ক্লোন করে টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯
- শ্রীনগরে অবৈধভাবে সরকারি খাল ভরাটের অভিযোগ
- আ. লীগ নেতার সমিতির টাকা ফেরত পেতে পানের বরজে কাজ বন্ধ করানোর অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
- মনির শেখের মৃত্যুর সঠিক তদন্ত ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
- হৃদরোগ প্রতিরোধে সচেতনতা ও স্বাস্থ্যকর জীবনযাপন অপরিহার্য
- সমৃদ্ধ পর্যটন শিল্প গড়তে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা
- প্রবীণ পিতা-মাতার মানবিক সুরক্ষায় আইন সংশোধন, ধর্মের মূলবাণীর পরিপন্থী হয় কীভাবে?
- পর্যটনেই খুলতে পারে বাংলাদেশের নতুন অর্থনীতির দুয়ার
- ক্ষমতার পালাবদল, স্বার্থের ধারাবাহিকতা
- অন্ধ মানুষ
- বুড়িচংয়ে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
- মানিক লাল ঘোষের একগুচ্ছ একুশের ছড়া
- নিভে যাচ্ছে ক্যান্সারে আক্রান্ত মেধাবী অন্তরের স্বপ্ন
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- পাবনার ঈশ্বরদীতে নির্বাচন পরবর্তী সহিংসতা
- অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও বিক্রির অপরাধে ৫ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড
- গণ-অভ্যুত্থানে নিহত অজ্ঞাত ৬ মরদেহের সন্ধান
- ভৈরব পৌরসভায় আধুনিক সবজি, মাছ, মাংস শেড এবং গণশৌচাগার উদ্বোধন
- মনির শেখের মৃত্যুর সঠিক তদন্ত ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- গলাচিপায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত শিশুদের মাঝে ফ্যামিলি কিট বক্স বিতরণ
- মুকসুদপুরে ২টি ডায়গনস্টিক সেন্টার বন্ধের চিঠি
- প্রবীণ পিতা-মাতার মানবিক সুরক্ষায় আইন সংশোধন, ধর্মের মূলবাণীর পরিপন্থী হয় কীভাবে?
- পলাশবাড়ীতে জমিজমা নিয়ে সংঘর্ষে ৬ জন জখম, থানায় মামলা
- অমর কথাসাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকী আজ
- বাউফলে জামায়াত নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
- ছাত্রলীগ নেতা জসিম হত্যায় ৮ জনের মৃত্যুদণ্ড
- সমৃদ্ধ পর্যটন শিল্প গড়তে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- খালের উপর বাঁধ নির্মাণে জলাবদ্ধতা, আগৈলঝাড়ায় সচেতনতা বৃদ্ধিতে সভা
২৯ সেপ্টেম্বর ২০২৬
- দ্রুত বাঁধ সংস্কার করা না হলে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা
- বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র্যালি
- চালক-পথচারীদের সচেতন করতে সাতক্ষীরায় বিআরটিএর রোড শো
- কাপ্তাই সীতা পাহার সংরক্ষিত বনাঞ্চলে পর্যটকদের অবাধ প্রবেশে নিষেধাজ্ঞা জারি
- নগরকান্দায় দেয়াল চাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু
- গ্যাসের চাপ কম, ইউরিয়া উৎপাদনে যেতে পারেনি যমুনা সার কারখানা
- নোয়াখালী সোনাপুরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন
- ফুলপুরে নগদের সচেতনতামূলক কর্মসূচি
- ঠাকুরগাও উপনির্বাচন: মির্জা আলমগীরের ভাইসহ ৬ প্রার্থীর মনোনয়নই বৈধ
- মুকসুদপুরে ২টি ডায়গনস্টিক সেন্টার বন্ধের চিঠি
- মোবাইল ব্যাংককিং বিকাশ ও নগদের প্রাহকদের সিম কার্ড ক্লোন করে টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯
- শ্রীনগরে অবৈধভাবে সরকারি খাল ভরাটের অভিযোগ
- আ. লীগ নেতার সমিতির টাকা ফেরত পেতে পানের বরজে কাজ বন্ধ করানোর অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
- মনির শেখের মৃত্যুর সঠিক তদন্ত ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
- সোনাতলায় জাহাঙ্গীর আলম গুড মর্নিং কেজি স্কুলের ৬টি সিলিং ফ্যান চুরি
- দুমদুমিয়া নারীদের মানব ঢাল বানিয়ে বিজিবির হেফাজত থেকে ভারতীয় চোরাকারবারী ছিনতাই!
- সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
- নড়াইলে চাঞ্চল্যকর মানসুর মোল্যা হত্যা মামলার আসামীর থানায় আত্মসমর্পণ
- চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
- রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম আসছে অক্টোবরের প্রথম সপ্তাহে
-1.gif)








